Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
চন্দ্রাভিযান হল না ভারতের

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
07 September, 2019, 10:40 pm
Last modified: 07 September, 2019, 10:48 pm

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি

চন্দ্রাভিযান হল না ভারতের

অবতরণের মাত্র কয়েক সেকেন্ড আগে চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়
টিবিএস রিপোর্ট
07 September, 2019, 10:40 pm
Last modified: 07 September, 2019, 10:48 pm
ছবিঃ হিন্দুস্তান টাইমসের সৌজন্যে

পৃথিবী থেকে যাত্রা শুরু করার ৪৭ দিনের মাথায় চাঁদের পৃষ্ঠের খুব কাছাকাছি গিয়ে অবতরণের মাত্র কয়েক সেকেন্ড আগে চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। থমকে যায় কোটি কোটি ভারতীয়ের স্বপ্ন। ব্যর্থ হয় চন্দ্রাভিযান।
 
এর মধ্যে দিয়ে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের রোভার নামানোর চেষ্টা কার্যত ব্যর্থ হয়ে যায়।
 
শুক্রবার রাত ১টা ৫৩ মিনিটে চন্দ্রযান-২ এর চাঁদে অবতরণের কথা ছিল। তার এক মিনিট আগে চাঁদের ছবি পাঠানোর কথা ছিল নিয়ন্ত্রণকক্ষে। টানটান উত্তেজনা নিয়ে সেই চরম মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন নিয়ন্ত্রণকক্ষের সবাই।

সারাদেশ থেকে কুইজের মাধ্যমে ৭০ জন স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে বাছাই করা হয়েছিল। তাদেরকে, সে সঙ্গে একদল বিজ্ঞানীকেও পাশে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) কন্ট্রোল রুমে বসেছিলেন। সেখান থেকে দেখছিলেন অবতরণের ঘটনাটি।
 
কিন্তু ইসরোর নিয়ন্ত্রণকক্ষের স্ক্রিনে যে বিন্দু আর রেখায় বিক্রমের অবস্থান দেখানো হচ্ছিল, সেটা হঠাৎ থমকে গেল। চন্দ্রপৃষ্ঠ থেকে ল্যান্ডার বিক্রমের উচ্চতা তখন ২.১ কিলোমিটার। চন্দ্রযান-২ অভিযান কার্যত  শেষ হয়ে গেল সেখানেই।

তবে সে সময় বিজ্ঞানীদের পিঠ চাপড়ে দিয়ে মোদী বললেন, ‘‘আমি আপনাদের সঙ্গে রয়েছি। বিজ্ঞানের সেবার মধ্যে দিয়ে আপনারা মানবজাতির সেবা করেছেন।’’

শুক্রবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার কার্যালয়ে বসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদী।

অভিযান ব্যর্থ হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন ইসরোর চেয়ারম্যান ও বিজ্ঞানী ডা. কে সিভান। তাকে জড়িয়ে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘লক্ষ্যে না পৌঁছুনো পর্যন্ত আমরা সরে দাঁড়াব না। আমরা আত্মবিশ্বাসী, সফল হবই। আমাদের কেউ রুখতে পারবে না।’’
 
এর আগে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা দাবি করেছিল, চাঁদের যে অংশে ল্যান্ডার বিক্রম যাচ্ছে তাতে আজ পর্যন্ত কেউ পা রাখেনি। এতদিন সব অভিযান চাঁদের উত্তর মেরু বা গোলার্ধ এবং নিরক্ষীয় অঞ্চলে হয়েছে। এ প্রথম ভারত উপগ্রহের দক্ষিণ গোলার্ধ বা মেরুতে পা রাখতে অভিযান চালিয়েছে।

এর আগে চীন থেকে পাঠানো এক মহাকাশযান চাঁদের উত্তরের অংশে অবতরণ করেছিল। চীন বর্তমানে চাঁদের অন্ধকার দিকে একটি রোভার অবতরণ করিয়েছে। চন্দ্রযান-২ সফল হলে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর চাঁদে পৌঁছানো দেশ হিসেবে ভারত চতুর্থ হতে পারত। যাহোক, এ দফায় সেটা আর হল না।
 
২৩ জুলাই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপিত এই মহাকাশযানটি ৪৪ মিটার দীর্ঘ এবং উচ্চতায় ১৫ তলা ভবনের সমান। 

Related Topics

টপ নিউজ

চন্দ্রযান / ভারত / চাঁদে অভিযান / চন্দ্রযান-২ / মহাকাশ অভিযান / বিজ্ঞান ও প্রযুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net