Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
মুক্তি পেল 'ব্যক্তিগত মানসিক স্বাস্থ্য' ঘিরে লেডি গাগার মিউজিক্যাল শর্ট ফিল্ম '৯১১'

বিনোদন

টিবিএস ডেস্ক
19 September, 2020, 04:05 pm
Last modified: 19 September, 2020, 05:42 pm

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের ক্ষতি হয়েছে, দাবি ইরানের

মুক্তি পেল 'ব্যক্তিগত মানসিক স্বাস্থ্য' ঘিরে লেডি গাগার মিউজিক্যাল শর্ট ফিল্ম '৯১১'

'আমার মানসিক স্বাস্থ্যের অভিজ্ঞতা এবং যে তরিকায় বাস্তবতা ও স্বপ্ন আমাদের ভেতরে ও চারপাশে থাকা নায়কদের সঙ্গে আমাদেরকে সংযুক্ত করে, সেটির দেখা মেলবে এখানে।'
টিবিএস ডেস্ক
19 September, 2020, 04:05 pm
Last modified: 19 September, 2020, 05:42 pm
'৯৯৯'-এ লেডি গাগা

আমেরিকান তারকা গায়িকা লেডি গাগার সর্বশেষ স্টুডিও অ্যালবাম 'ক্রোম্যাটিকা' মুক্তি পায় এ বছরের ২৯ মে। এই অ্যালবামের গান '৯১১'-এর মিউজিক ভিডিও তিনি শুক্রবার প্রকাশ করেছেন।

মিউজিক ভিডিওকে এ সময়ে শর্ট মিউজিক্যাল ফিল্মও বলেন অনেকে। গাগাও '৯১১'-কে এমনটাই দাবি করেছেন।

আরও দাবি করেছেন, এই 'শর্ট ফিল্মে' তার 'ব্যক্তিগত মানসিক স্বাস্থ্যে'র স্বরূপ ফুটিয়ে তোলার। 

প্রায় চার মিনিট সময়ব্যাপ্তির এই মিউজিক ভিডিও পরিচালনা করছেন তারসেম সিং। 

ভিডিওটির প্রিমিয়ার শেষে গাগা বলেন, 'এই শর্ট ফিল্ম আমার কাছে একান্তই ব্যক্তিগত। আমার মানসিক স্বাস্থ্যের অভিজ্ঞতা এবং যে তরিকায় বাস্তবতা ও স্বপ্ন আমাদের ভেতরে ও চারপাশে থাকা নায়কদের সঙ্গে আমাদেরকে সংযুক্ত করে, সেটির দেখা মেলবে এখানে।'

এর আগে, এ মাসের শুরুতে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গানটি পারফর্ম করার পর থেকেই এই মিউজিক ভিডিওর জন্য অধীর অপেক্ষা করছিলেন গাগা ভক্তরা।

আগস্টে শুট করা ভিডিওতে দেখা যায়, আদিগন্ত মরুভূমিতে চোখে কাপড় বেঁধে শুয়ে আছেন গাগা। খানিক দূরে ঘোড়া নিয়ে হাজির হন এক পুরুষ। জনশূন্য বালি-প্রান্তরে ওই আগন্তুকের শব্দ পেয়ে উঠে বসেন তিনি। আর তখনই স্বপ্নময় যত ঘটনা ঘটতে থাকে।

এদিকে, নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে নিজের কাল্পনিক 'পুঁচকে দৈত্যদের' উদ্দেশ্যে এই গায়িকা লিখেছেন, 'আমি এখন জেগে আছি। তোমাদের দেখতে পাচ্ছি। তোমাদের করছি অনুভব। যখন খুব ভয়ে ছিলাম, আমার ওপর আস্থা রেখেছ বলে ধন্যবাদ তোমাদের। যা কিছু একদিন আমার কাছে প্রাত্যহিক বাস্তব জীবনের অংশ ছিল, আজ সেটি সিনেমা। আজ সেটি একটি সত্যি গল্প হয়ে বর্তমান নয়, অতীত হয়ে উঠেছে। এ এক বেদনার কাব্য।'

  • সূত্র: ভ্যারাইটি ম্যাগাজিন

Related Topics

টপ নিউজ

লেডি গাগা / যুক্তরাষ্ট্র / মিউজিক ভিডিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের ক্ষতি হয়েছে, দাবি ইরানের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net