Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
মোদী আমার বন্ধু, ভারতীয় বংশোদ্ভূতরা আমাকে ভোট দেবেন : ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 September, 2020, 10:05 am
Last modified: 06 September, 2020, 10:17 am

Related News

  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প

মোদী আমার বন্ধু, ভারতীয় বংশোদ্ভূতরা আমাকে ভোট দেবেন : ট্রাম্প

প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, 'ভারত থেকেও আমাদের অনেক সমর্থন আছে। প্রধানমন্ত্রী মোদীরও অসামান্য সমর্থন আছে আমাদের। আমার মতে, ভারতীয়রা (ভারতীয় বংশোদ্ভূত মার্কিনরা) ট্রাম্পকেই ভোট দেবেন।'
টিবিএস ডেস্ক
06 September, 2020, 10:05 am
Last modified: 06 September, 2020, 10:17 am

সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ইতোমধ্যেই কোভিড-১৯ পরিস্থিতি সামলাতে ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতা নিয়ে তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয়েছে বিশ্বজুড়েই। আর তাই এই সময়ে এসে মার্কিনীদের মন জয় করার চেষ্টায় আছেন ট্রাম্প। এতে বাদ পড়ছেন না সেখানে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরাও।   

শনিবার প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, 'ভারত থেকেও আমাদের অনেক সমর্থন আছে। প্রধানমন্ত্রী মোদীরও অসামান্য সমর্থন আছে আমাদের। আমার মতে, ভারতীয়রা (ভারতীয় বংশোদ্ভূত মার্কিনরা) ট্রাম্পকেই ভোট দেবেন।'

ভারতীয় বংশোদ্ভূতদের কাছে ট্রাম্পকন্যা ইভাঙ্কা, ছেলে জুনিয়র ট্রাম্প নির্বাচনী প্রচার করবেন কিনা, সেই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমি ভারতকে জানি এবং আপনি যাদের কথা বলেছেন, তাদের বুঝি আমি। ওরা দারুণ মানুষ। আমি জানি, ওদের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো। আমারও তাই।'

তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের প্রতিপক্ষ ক্যাম্পের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী কমলা হ্যারিস নিজে একজন ভারতীয় বংশোদ্ভূত। এর ফলে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের ভোট হাতছাড়া হতে পারে বলে আশঙ্কা করছেন ট্রাম্প। সেজন্যই তাদের সঙ্গে যে 'সম্পর্ক' আছে, তাতে জোর দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে মোদীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজের ভোটব্যাঙ্ক মজবুত করতে চাইছেন ট্রাম্প। আর তাছাড়া গত বছরই ট্রাম্পের হয়ে এমনিতেই কার্যত ভোটের 'প্রচার' করে গিয়েছিলেন মোদী।

বিশেষজ্ঞদের এই পর্যবেক্ষণ যে অমূলক নয়, তার প্রমাণও পাওয়া যায় ট্রাম্পের কথায়। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী মোদী আমার বন্ধু এবং উনি খুব ভালো কাজ করছেন। কোনও কিছু সহজ নয়। কিন্তু উনি খুব ভালো কাজ করছেন।' অবশ্য এখানেই শেষ নয়। ২০১৯ সালের গত বছর সেপ্টেম্বরে হিউস্টনে 'হাউডি মোদী'-র স্মৃতি রোমন্থন করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আপনারা জানেন, হিউস্টনে একটি অনুষ্ঠান হয়েছিল আমাদের। সেটা দুর্দান্ত অনুষ্ঠান ছিল। আমায় আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী এবং তা অবিশ্বাস্য ছিল। প্রধানমন্ত্রী মোদী অত্যন্ত উদার ছিলেন।'

পাশাপাশি ফেব্রুয়ারিতে ভারত সফর নিয়েও কথা বলেন ট্রাম্প। বলেন, 'অবিশ্বাস্য কিছু সময় কাটিয়েছি আমরা সেখানে। অসাধারণ সব মানুষ দেখেছিলাম, একটা দুর্দান্ত জায়গা ছিল, অসামান্য দেশ এবং অবশ্যই বড়। আর আপনারা একজন দারুণ নেতা পেয়েছেন এবং উনি একজন চমৎকার মানুষ।'

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / নরেন্দ্র মোদী / মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net