Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
‘আমরা যদি তাকে সাহায্য না করতাম...’, শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার ব্যাপারে যা বললেন শশী থারুর

বাংলাদেশ

এনডিটিভি
12 August, 2024, 05:00 pm
Last modified: 12 August, 2024, 05:24 pm

Related News

  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • রাষ্ট্রদ্রোহের মামলা: শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অধিকতর অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৫ শতাংশ: ফিচ রেটিংস

‘আমরা যদি তাকে সাহায্য না করতাম...’, শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার ব্যাপারে যা বললেন শশী থারুর

সোমবার (১২ আগস্ট) দেশটির গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এনডিটিভি
12 August, 2024, 05:00 pm
Last modified: 12 August, 2024, 05:24 pm
সাবেক কূটনীতিক ও কংগ্রেস নেতা শশী থারুর। ছবি: সংগৃহীত

দেশজুড়ে সহিংস বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে এবং দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এ পরিস্থিতিতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা ও সাংসদ শশী থারুর। এছাড়া নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে তিনি বলেন, 'এটি নয়াদিল্লির জন্য উদ্বেগের কোনো কারণ নয়।'

সোমবার (১২ আগস্ট) দেশটির গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি ভারতের সঙ্গে সম্পর্কে কী প্রভাব ফেলবে সে সম্পর্কে তার মতামত জানতে চাইলে থারুর বলেন, 'আমাদের মৌলিক স্বার্থ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষায় নিহিত, আমাদের মৌলিক অঙ্গীকার বাংলাদেশের জনগণের কল্যাণ; দ্বিতীয় ধাপে আসে  রাষ্ট্রের কথা এবং তারপর তৃতীয় ধাপে আসে কোনো নেতার কথা।'

তিনি বলেন, 'আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে আছি, ১৯৭১ সালে আমরা তাদের সঙ্গে ছিলাম, সুখে-দুঃখে সবসময়ই আমরা তাদের সঙ্গে ছিলাম।'

তিনি আরও বলেন, 'এমনকি যখন তাদের দেশে এমন সরকার ছিল; যারা আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ ছিল না, তখনও আমরা নিজেদের সম্পর্ককে অটুট রাখতে পেরেছি এবং অবশ্যই আগামী সময়েও সেই সম্পর্কের অবনতি হওয়া উচিত নয়।'

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সম্পর্কে তিনি বলেন, 'এটি নয়াদিল্লির জন্য উদ্বেগের কোনো কারণ নয়।'

তিনি বলেন, 'আমি মুহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে চিনি, তিনি একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। আমার ধারণা, তিনি জামায়াতে ইসলামি বা পাকিস্তানি আইএসআইয়ের ঘনিষ্ঠ নয়, বরং তাকে ওয়াশিংটনের কিছুটা ঘনিষ্ঠ মনে হয়।'

তিনি আরও বলেন, 'আপনারা যদি অন্তর্বর্তী সরকারের সামগ্রিক কাঠামোর দিকে তাকান, তাহলে তাদের মধ্যে এমন কিছু খুঁজে পাবেন না, যার কারণে মনে হবে আমাদের শত্রুভাবাপন্ন দেশগুলো এতে প্রভাব ফেলছে এবং যে কারণে ভারতকে উদ্বেগ বোধ করতে হবে।'

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে আশার আলো দেখেছেন বলে জানিয়েছেন এই কংগ্রেস নেতা।

তিনি বলেন, 'ড. মুহাম্মদ ইউনূস তার ভাষণে বলেন যে সরকার সংখ্যালঘুদের পাশে আছে এবং জনগণকে শান্ত থাকার ও সহিংসতা বন্ধ করার আহ্বান জানাচ্ছে। এটি খুবই ভালো লক্ষণ। এরপরও সহিংসতা চলতে থাকলে অবশ্যই সেসব গোষ্ঠী তা করবে, যারা ঐতিহ্যগতভাবে ভারতবিরোধী, হিন্দু বিরোধী এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য যা কিছু করা দরকার তা করতে পারে; যাতে তারা ঘোলা জলে মাছ শিকারের সুযোগ পায়। কিন্তু আপাতত আমি বিশ্বাস করি না যে এমন কোনো গোষ্ঠী আছে, যারা এই পরিস্থিতি টিকিয়ে রাখতে চায়।'

বাংলাদেশে আন্দোলনের মুখে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত প্রায় এক সপ্তাহ ধরে ভারতে অবস্থান করছেন। তিনি ভারতে যাওয়ার পরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একটি সর্বদলীয় বৈঠক করেন এবং বিরোধী দলগুলোর নেতাদের সাম্প্রতিক পরিস্থিতি এবং সরকারের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

এসময় এই সংকট মোকাবিলায় কেন্দ্রকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে বিরোধীরা।

Related Topics

টপ নিউজ

শশী থারুর / ভারত / কংগ্রেস / শেখ হাসিনা / বাংলাদেশ / অন্তবর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • রাষ্ট্রদ্রোহের মামলা: শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অধিকতর অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৫ শতাংশ: ফিচ রেটিংস

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net