Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
ঢাকায় গ্রেপ্তার প্রায় ৩ হাজার, সারা দেশে ১১ হাজার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 August, 2024, 10:05 am
Last modified: 01 August, 2024, 10:05 am

Related News

  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • শ্রম আইনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্রসহ ৪ জনের জামিন
  • আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • রাজধানীতে ডিএমপির দিনব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮২
  • রাজধানীতে অভিযান চালিয়ে আ. লীগের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

ঢাকায় গ্রেপ্তার প্রায় ৩ হাজার, সারা দেশে ১১ হাজার

টিবিএস রিপোর্ট
01 August, 2024, 10:05 am
Last modified: 01 August, 2024, 10:05 am
প্রতীকী অলংকরণ: সংগৃহীত

১৬ জুলাই থেকে বুধবার (৩১ জুলাই) সকাল পর্যন্ত রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২ হাজার ৯৫০ জনকে গ্রেপ্তার করেছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে। এছাড়া রাজধানীর বিভিন্ন থানায় ২৭২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, এর মধ্যে অন্তত ৫৩টি মামলায় কোটা সংস্কারের প্রতিবাদে শুরু হওয়া সাম্প্রতিক সংঘর্ষের সময় শিক্ষার্থী, পুলিশ কর্মকর্তা ও একজন রাজনৈতিক নেতার মৃত্যু-সংক্রান্ত হত্যার অভিযোগ রয়েছে।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন মামলায় প্রায় শতাধিক ব্যক্তিকে আদালতে হাজির করেছে বলে জানান তিনি।

১৮ জুলাই থেকে গত ১৩ দিনে রাজধানী ও ৫১ জেলায় দায়ের করা ৬৭২টি মামলায় শিক্ষার্থী এবং বিএনপি ও জামায়াত-শিবিরের সদস্যসহ অন্তত ১১ হাজার মানুষকে আটক করা হয়েছে।

এসব মামলায় কয়েক হাজার ব্যক্তির নাম উল্লেখ করে এবং অসংখ্য অজ্ঞাতনামা ব্যক্তিতে আসামি করা হয়েছে।

ডিএমপি কর্মকর্তার তথ্যমতে, সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলাগুলো করা হয়েছে। আর বেশিরভাগ মামলাই দায়ের করেছে পুলিশ।

ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বলেন, 'অপরাধীদের' ধরতে ব্লক রেইড অব্যাহত থাকবে।

এদিকে কোটা সংস্কার আন্দোলনে হত্যা, নাশকতা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা ৩৪টি মামলায় ১৬ জুলাই রাত থেকে ৩১ জুলাই সকাল পর্যন্ত ৯৮৩ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পুলিশ।

চট্টগ্রামে দায়ের করা ৩৪টি মামলার মধ্যে ২৩টি চট্টগ্রাম মহানগরীর থানায় এবং ১১টি মামলা চট্টগ্রাম জেলার থানায় দায়ের করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ তারেক আজিজ টিবিএসকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় ২৩টি মামলায় ১২ জনসহ মোট ৫৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'

আর জেলা পুলিশ গত ২৫ ঘণ্টায় ৫ জনকে গ্রেপ্তার করায় ১১ মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা ৪০৫ জন হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ।

Related Topics

টপ নিউজ

গ্রেপ্তার / কোটা সংস্কার আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • শ্রম আইনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্রসহ ৪ জনের জামিন
  • আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • রাজধানীতে ডিএমপির দিনব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮২
  • রাজধানীতে অভিযান চালিয়ে আ. লীগের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net