Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
করোনায় আক্রান্ত যুব ক্রিকেটার

খেলা

টিবিএস রিপোর্ট
19 August, 2020, 12:35 pm
Last modified: 19 August, 2020, 12:39 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

করোনায় আক্রান্ত যুব ক্রিকেটার

দ্বিতীয় দফায় মঙ্গলবার ১৫ ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হয়। এই দফায় একজন যুব ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। করোনায় আক্রান্ত হওয়া ক্রিকেটার হচ্ছেন বরিশালের ব্যাটিং অলরাউন্ডার ইফতেখার হোসেন।
টিবিএস রিপোর্ট
19 August, 2020, 12:35 pm
Last modified: 19 August, 2020, 12:39 pm

বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের চার সপ্তাহের আবাসিক ক্যাম্পকে সামনে রেখে ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দফার পরীক্ষায় ক্রিকেটার-স্টাফ মিলিয়ে ২৭ জনের সবাই নেগেটিভ হন। তবে দ্বিতীয় দফার পরীক্ষায় একজন যুব ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। 

দ্বিতীয় দফায় মঙ্গলবার ১৫ ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার সকালে তাদের পরীক্ষার ফল এসেছে, তাতে পজিটিভ হয়েছেন একজন। করোনায় আক্রান্ত হওয়া ক্রিকেটার হচ্ছেন বরিশালের ব্যাটিং অলরাউন্ডার ইফতেখার হোসেন। বাকিদের বিকেএসপিতে নিয়ে যাওয়া হয়েছে।

ইফতেখারের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার। তিনি বলেন, 'মঙ্গলবার আমরা ১৫ ক্রিকেটারের কোভিড-১৯ টেস্ট করিয়েছি। এতে একজন পজিটিভ এসেছে। সে এখন আইসোলেশনে থাকবে। বাকিদের বিকেএসপিতে পাঠানো হয়েছে।'

বিসিবির একাডেমি ভবনে ইফতেখারকে আইসোলেশনে রাখা হয়েছে। এখানে ৭ দিন কোয়ারেন্টিনে থাকবেন তিনি। এ সময় যুব এই ক্রিকেটারের সার্বিক তত্ত্বাবধানে থাকবে বিসিবির মেডিকেল দল। 

তিন সপ্তাহের আবাসিক ক্যাম্পের জন্য ৪৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়। পরে আরও একজনকে প্রাথমিক দলে নেওয়া হয়েছে। মোহাম্মদ কায়সার বলেন, 'আমরা আরও একজন ক্রিকেটার যোগ করেছি। আগামী বৃহস্পতিবার ১৬ জনের করোনার নমুনা সংগ্রহ করা হবে। এই পর্ব শেষ হওয়ার পর পরিকল্পনা মতো ক্যাম্প শুরু করার ইচ্ছা আমাদের।'

শক্তিশালী অনূর্ধ্ব-১৯ দল গঠনে বিকেএসপিতে চার সপ্তাহের আবাসিক ক্যাম্প আয়োজন করেছে বিসিবি। প্রাথমিক দলে ডাক পাওয়া ৪৬ ক্রিকেটারকে নিয়ে আগামী ২৩ আগস্ট শুরু হবে ক্যাম্প, চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ক্যাম্প শুরুর আগে কয়েক ধাপে যুবাদের করোনা পরীক্ষা করা হচ্ছে।

বিকেএসপিতে স্কিল ক্যাম্প চলাকালীন ৮টি অনুশীলন ম্যাচ খেলবে যুব ক্রিকেটাররা। ম্যাচগুলো ৮, ৯, ১১, ১২, ১৪, ১৫, ১৭ ও ১৮ সেপ্টেম্বর বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পের পর যুবাদের চূড়ান্ত দল গঠন করা হবে।

Related Topics

টপ নিউজ

অনূর্ধ্ব-১৯ দল / করোনা আক্রান্ত / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net