Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
কাউকে আর ‘৪২০’ বলা যাবে না! বিলুপ্ত হলো ভারতীয় দণ্ডবিধি, ৪২০ ধারাও

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 July, 2024, 03:05 pm
Last modified: 02 July, 2024, 04:59 pm

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • ভারতে ‘অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন’ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, লক্ষ্য অনুপ্রবেশ বন্ধ করা
  • নরওয়ের গণমাধ্যমকে এড়ালেন মোদী: যেভাবে প্রশ্নের মুখে ভারতের সংবাদপত্রের স্বাধীনতা
  • যে কারণে সোনা কেনা ও বিদেশ ভ্রমণে ভারতীয়দের নিরুৎসাহিত করছেন মোদি

কাউকে আর ‘৪২০’ বলা যাবে না! বিলুপ্ত হলো ভারতীয় দণ্ডবিধি, ৪২০ ধারাও

ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে শাসন শুরু করার পর ১৮৬০ সালে তৈরি করেছিল ভারতীয় দণ্ডবিধি। প্রতারণা ঠেকাতে করা হয়েছিল ৪২০ ধারা।
টিবিএস ডেস্ক
02 July, 2024, 03:05 pm
Last modified: 02 July, 2024, 04:59 pm
ছবি: সংগৃহীত

ভারতীয় দণ্ডবিধি (আইপিসি), ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) এবং ভারতীয় প্রমাণ আইন — ব্রিটিশ আমলের তিনটি আইন যা ১৫০ বছরেরও বেশি সময় ধরে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার ভিত্তি তৈরি করেছিল তা বিলুপ্ত করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার-এর।

১৮৬০ সালে তৈরি হওয়া 'ইন্ডিয়ান পেনাল কোড' (ভারতীয় দণ্ডবিধি) এর পরিবর্তে সোমবার (১ জুলাই) থেকে কার্যকর হয়েছে 'ভারতীয় ন্যায় সংহিতা'। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকর করেছে।

ভারতীয় সরকারের দাবী, নতুন আইনগুলো একটি আধুনিক বিচার ব্যবস্থা নিয়ে এসেছে যেখানে শুণ্য এফআইআর, পুলিশ অভিযোগের অনলাইন নিবন্ধন, এসএমএসের মতো ইলেকট্রনিক মোডের মাধ্যমে সমন এবং সমস্ত জঘন্য অপরাধের জন্য অপরাধের দৃশ্যের বাধ্যতামূলক ভিডিওগ্রাফির মতো বিধানগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

১৮৯৮ সালের 'ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট' (ফৌজদারি বিধি)-এর পরিবর্তে 'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা' এবং ১৮৭২ সালের 'ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট' (ভারতীয় সাক্ষ্য আইন)-এর বদলে 'ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম' ফৌজদারি আইন কার্যকর হয়েছে সোমবার থেকে।

ফৌজদারি আইনে পরিবর্তন আনা জন্য পরিবর্তন এসেছে ভারতে প্রতারণার অভিযোগে দায়ের করা ৪২০ ধারায়। সেই ৪২০ ধারা এখন ৩১৮ ধারা। প্রতারণার অভিযোগে দায়ের হওয়া ৪২০ ধারা ভারতীয় দণ্ডবিধিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। ভারতের সংস্কৃতি, ভাষাতেও ছাপ ফেলেছে এই '৪২০'।

ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে শাসন শুরু করার পর ১৮৬০ সালে তৈরি করেছিল ভারতীয় দণ্ডবিধি। প্রতারণা ঠেকাতে করা হয়েছিল ৪২০ ধারা। এ বার সেই ধারা বিলুপ্ত করা হয়েছে। 

২০২৩ রাজ্যসভায় তিন ফৌজদারি সংশোধনী বিল নিয়ে বিতর্কের সময় প্রবীণ আইনজীবী ও সাংসদ মহেশ জেঠমালানি বলেছিলেন, ''৪২ বছর ধরে আইনের জগতে রয়েছি। কিছু পুরনো আইন অবশ্যই বাতিল করা উচিত। তার মধ্যে কিছু বিষয় আমরা 'মিস' করব। ৪২০ ধারা আমাদের মাথায় ছাপা হয়ে রয়েছে।''

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) ৪২০ ধারা বাতিল হওয়ার এক ব্যক্তি লিখেছেন, ''এ বার কি তা হলে প্রবাদেরও বদল হবে!'' 

ভারতীয়দের প্রবাদে, সিনেমায়, গল্পে কিংবা দৈনন্দিন জীবনে প্রতারণার সাথে ৪২০ যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। প্রচারের মঞ্চে রাজনীতিকেরা প্রায়ই বিরোধীদের বলে থাকেন, 'চারশো বিশ'। হাটে-বাজারে লোকজন অনায়াসে বলে থাকে 'চারশো বিশ'। প্রতারককে শুধু ভারতেই নয়, এ দেশেও ৪২০ বলে ডাকা হয় অনেকসময়।

পাকিস্তানের দণ্ডবিধিতেও 'প্রতারণা এবং অসততা'র অভিযোগে ৪২০ ধারাতেই মামলা করা হয়ে থাকে।

Related Topics

টপ নিউজ

ভারতীয় দণ্ডবিধি / পেনাল কোড / মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • ভারতে ‘অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন’ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, লক্ষ্য অনুপ্রবেশ বন্ধ করা
  • নরওয়ের গণমাধ্যমকে এড়ালেন মোদী: যেভাবে প্রশ্নের মুখে ভারতের সংবাদপত্রের স্বাধীনতা
  • যে কারণে সোনা কেনা ও বিদেশ ভ্রমণে ভারতীয়দের নিরুৎসাহিত করছেন মোদি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net