Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ঋণ পুনঃতফসিল করার কারণে মূল্যস্ফীতি কমছে না: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 May, 2024, 03:45 pm
Last modified: 02 May, 2024, 03:50 pm

Related News

  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না
  • মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যে পলিসি রেট না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের
  • বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৮ কোটি টাকা
  • ব্যাংকের কোনো সিদ্ধান্ত আন্দোলনের মাধ্যমে নির্ধারণ করা হবে না: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র   

ঋণ পুনঃতফসিল করার কারণে মূল্যস্ফীতি কমছে না: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর

বৃহস্পতিবার (২ মে) ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআর‌এফ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
02 May, 2024, 03:45 pm
Last modified: 02 May, 2024, 03:50 pm
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। স্কেচ: টিবিএস

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দীন বলেন, 'আমাদের দেশের ঋণ খেলাপি, কর খেলাপি এবং অর্থপাচার একই সূত্রে গাথা। ঋণ পুনঃতফসিল করার কারণে ব্যাংকে অর্থের টান পড়েছে। এজন্য বন্ডের মাধ্যমে টাকা ছাপিয়ে অর্থ সরবরাহ করতে হচ্ছে। যার ফলে মূল্যস্ফীতি কমছে না।'

বৃহস্পতিবার (২ মে) ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআর‌এফ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সাবেক এই গভর্নর বলেন, শ্রেণিকৃত ঋণ আদায় ছাড়া টাকা ছাপানো বন্ধ করা কঠিন। 

এছাড়া তিনি এক কোটি টাকা পর্যন্ত আমানতের বীমা করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, আমি মনে করি যে ৩-৬ মাসের স্বল্পমেয়াদি আমানতের সব বাধা দূর হওয়া উচিত। বিশ্বজুড়ে ব্যাংকগুলো স্বল্পমেয়াদি ঋণ দিয়ে থাকে। নব্বইয়ের দশকের শুরুতে আমাদের দেশেও একই অবস্থা ছিল। পরে চাপের মুখে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হয়। আমরা এখন স্বল্পমেয়াদি আমানত নিয়ে দীর্ঘমেয়াদি ঋণ দিচ্ছি।

দীর্ঘমেয়াদি ঋণের জন্য ব্যাংকের ওপর নির্ভর না করে শেয়ারবাজারে যাওয়ার পরামর্শ দেন সাবেক এই গভর্নর।

গ্রামাঞ্চলে ঋণের প্রবাহ কম উল্লেখ করে তিনি বলেন, 'আমানতের একটি বড় অংশ গ্রামাঞ্চল থেকে আদায় করা হয়, তারপরও ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে ৮০ শতাংশ ঋণ দেওয়া হয়।'

ফরাসউদ্দিন বলেন, 'একাধিক বিনিময় হার খুবই আপত্তিকর একটি বিষয়। এতে শুধু মধ্যস্থতাকারীরাই লাভবান হয়।'

তিনি বলেন, 'যারা বিনিময় হার নিয়ে আলোচনা করছেন, তাদের আগেই বলেছি, বিনিময় হারকে অতিমূল্যায়িত রাখা ঠিক নয়। প্রতিবেশী ভারত ধারাবাহিকভাবে তাদের মুদ্রার অবমূল্যায়ন করেছে, আমরা সেভাবে এটা করিনি।'

সাবেক এই গভর্নর বলেন, বাংলাদেশের মতো দেশে মুদ্রার অতিমূল্যায়ন ক্ষতিকর।

তিনি বলেন, অনেক দেশ মূল্যস্ফীতি কমাতে পেরেছে। আমাদের দেশে মূল্যস্ফীতি এখনও ১০ শতাংশের কাছাকাছি।আমাদের মনিটরিংয়ে ফোকাস করতে হবে। আমদানিকারকের সংখ্যা বাড়াতে হবে। আমাদের অবশ্যই বুঝতে হবে যে টানা দশ মাস ধরে মুদ্রাস্ফীতি খুব বেশি ছিল।

তিনি আরও বলেন, কোনো কৃষক এক হাজার টাকা ঋণ খেলাপি হলে তাকে জেলে ঢোকানো হয়। কিন্তু যারা ১০ হাজার কোটি টাকা খেলাপি ঋণ নিয়ে বসে আছে, তাদের কিছুই হয় না। ঋণের সুদ মওকুফ করা ভালো কোনো কাজ না। 

সাবেক এই গভর্নর বলেন, সুদ মওকুফ করা ৪৫ হাজার কোটি টাকা বাদ দিয়ে শ্রেণিকৃত ঋণের পরিমাণ এখন ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা। তা না হলে শ্রেণিকৃত ঋণের পরিমাণ আরও বড় হতো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফে সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মৃধা। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরএফে সাধারণ সম্পাদক আবুল কাশেম। এসময় গণমাধ্যমকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন ।

Related Topics

টপ নিউজ

মূল্যস্ফীতি / বাংলাদেশ ব্যাংক / সাবেক গভর্নর / মোহাম্মদ ফরাসউদ্দীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না
  • মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যে পলিসি রেট না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের
  • বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৮ কোটি টাকা
  • ব্যাংকের কোনো সিদ্ধান্ত আন্দোলনের মাধ্যমে নির্ধারণ করা হবে না: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র   

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net