তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৮ কোটি টাকা
তিন মাসের ব্যবধানে ব্যাংকিং খাতে ৩১ হাজার কোটি টাকার খেলাপি ঋণ বেড়েছে। ডিসেম্বর প্রান্তিকের তুলনায় মার্চ প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৮ কোটি টাকা।
চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ। বর্তমানে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণ ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা।
গত ডিসেম্বর প্রান্তিক শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এসব তথ্য জানান।
বিস্তারিত আসছে...
