Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনিকে বরখাস্ত করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
08 February, 2024, 11:35 pm
Last modified: 09 February, 2024, 10:39 am

Related News

  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনিকে বরখাস্ত করলেন জেলেনস্কি

২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের পর এ প্রথম এত বড় কোনো পরিবর্তন ঘটল কিয়েভের সশস্ত্রবাহিনীর নেতৃত্বে।
টিবিএস রিপোর্ট
08 February, 2024, 11:35 pm
Last modified: 09 February, 2024, 10:39 am
জালুঝনিকে পদচ্যুত করার ঘোষণা দেওয়ার পোস্টে জেনারেলের সঙ্গে এ ছবিটিও জুড়ে দিয়েছেন জেলেনস্কি। ছবি: ভলোদিমির জেলেনস্কি/এক্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনিকে বরখাস্ত করেছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনীয় বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন জালুঝনি। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এই জেনারেলের মধ্যকার মতবিরোধ নিয়ে জল্পনাকল্পনা চলছিল আরও আগে থেকেই।

ইউক্রেনের প্রেসিডেন্ট ডিক্রি জারি করে তার এ সিদ্ধান্তকে আনুষ্ঠানিক রূপ দেবেন। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের পর এ প্রথম এত বড় কোনো পরিবর্তন ঘটল কিয়েভের সশস্ত্রবাহিনীর নেতৃত্বে।

জেলেনস্কি বলেছেন, তার বাহিনীর হাইকমান্ডের 'নবায়ন' করা দরকার এবং জেনারেল জালুঝনি হয়তো 'দলে থাকতে পারবেন'।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) তিনি বলেন, 'আজ থেকে নতুন একটি ব্যবস্থাপক দল ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব গ্রহণ করবে।'

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তিনি এবং জেনারেল জালুঝনি সেনাবাহিনীতে প্রয়োজনীয় পরিবর্তনগুলো সম্পর্কে 'খোলাখুলি আলোচনা' করেছেন এবং তিনি রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য জেনারেলকে ধন্যবাদ জানিয়েছেন।

এক্ষেত্রে জেলেনস্কি ইতোমধ্যেই নতুন সেনাপ্রধান হিসেবে কর্নেল-জেনারেল সিরস্কির কথা জানিয়েছেন। ইউক্রেনের এই প্রধানমন্ত্রী বলেন, "নতুন দায়িত্বপ্রাপ্ত জেনারেলের কিয়েভে 'সফল প্রতিরক্ষা' ও খারকিভে 'সফল আক্রমণের' অভিজ্ঞতা রয়েছে।  

জেনারেল সিরস্কি ২০২২ সালে রুশ বাহিনী আক্রমণের শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রতিরক্ষার নেতৃত্বে ছিলেন। ঐ বছরের গ্রীষ্মে খারকিভে ইউক্রেনীয় বাহিনীর আচমকা ও সফল পালটা আক্রমণের পিছনে তিনি মাস্টারমাইন্ড হিসেবে ছিলেন। তখন থেকেই তিনি পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন; যা দেশটির পালটা আক্রমণের দুটি প্রধান ক্ষেত্রের একটি।

জেলেনস্কি বলেন, "চলতি বছরটিকে আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। কেননা এটি যুদ্ধে ইউক্রেনের লক্ষ্য অর্জনের জন্য বেশ গুরুত্বপূর্ণ।"

জেলেনস্কি আরও বলেন, "সেনাবাহিনীর কর্মকাণ্ডকে প্রযুক্তিগতভাবে আরও উন্নত করতে হবে। জেনারেলের দায়িত্বে পরিবর্তন আনতে হবে।"

এদিকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ এক বিবৃতিতে জেনারেল জালুঝনিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, "রাশিয়ার বিপক্ষে এই মহান যুদ্ধের সময় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নেতৃত্বে ছিলেন জালুঝনি। এটি ছিল অন্যতম কঠিন একটি কাজ।"

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / ভ্যালেরি জালুঝনি / ভলোদিমির জেলেনস্কি / ইউক্রেনের সেনাবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net