Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
17 May, 2026, 08:50 pm
Last modified: 17 May, 2026, 09:18 pm

Related News

  • আবুধাবিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে আগুন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭
  • ইরানের ড্রোন হামলায় আরব আমিরাতের পেট্রোলিয়াম কেন্দ্রে ভয়াবহ আগুন
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জানান, খোদ রাজধানীতেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ৮০টিরও বেশি ড্রোন ধ্বংস করেছে। সেখানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ১২ জন আহত হয়েছেন এবং 'সামান্য ক্ষয়ক্ষতি' হয়েছে।
দ্য গার্ডিয়ান
17 May, 2026, 08:50 pm
Last modified: 17 May, 2026, 09:18 pm
ছবি: রয়টার্স

মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের পাল্টা ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার (১৭ মে) জানায়, গত রাতে রাশিয়ার ১৪টি অঞ্চলসহ ক্রিমিয়া উপদ্বীপ এবং কৃষ্ণ ও আজভ সাগরে প্রায় ৬০০ ড্রোন ব্যবহার করে এই হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার শিকার এলাকাগুলোর মধ্যে রাজধানীর পার্শ্ববর্তী অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মস্কো অঞ্চলে তিনজন এবং বেলগোরোড অঞ্চলে একজন নিহত হয়েছেন। রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ৫৫৬টি ড্রোন ভূপাতিত করেছে এবং ভোরের দিকে আরও ৩০টি ড্রোন নিষ্ক্রিয় করেছে।

গত সপ্তাহে ইউক্রেনজুড়ে রাশিয়ার তিন দিনের ভয়াবহ হামলায় ২০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৫০ জন আহত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, এর প্রতিশোধ নিতে আরও ড্রোন হামলা চালানো হবে।

ছবি: টেলিগ্রাম

মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, রাজধানীর উত্তরে খিমকি এলাকায় একটি বাড়িতে ড্রোন আঘাত হানলে এক নারী নিহত হন। তিনি এই হামলাকে ওই অঞ্চলের ওপর একটি 'ব্যাপক' হামলা হিসেবে বর্ণনা করেছেন। ভোরোবিয়ভ আরও জানান, উদ্ধারকারীরা এখনো ধ্বংসস্তূপের নিচে আরও একজনের সন্ধান করছেন। এছাড়া মস্কো থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) উত্তরে পোগোরেলকি গ্রামে একটি নির্মাণাধীন স্থানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আরও দুই ব্যক্তি নিহত হয়েছেন। হামলায় বেশ কিছু বহুতল আবাসিক ভবন এবং 'অবকাঠামো সুবিধা' ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভোরোবিয়ভ বলেন, 'আজ ভোর ৩টা থেকে বিমান প্রতিরক্ষা বাহিনী রাজধানী অঞ্চলে বড় আকারের ইউএভি (ড্রোন) হামলা প্রতিহত করছে।' এই হামলায় আরও চারজন আহত হয়েছেন বলেও জানান তিনি।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জানান, খোদ রাজধানীতেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ৮০টিরও বেশি ড্রোন ধ্বংস করেছে। সেখানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ১২ জন আহত হয়েছেন এবং 'সামান্য ক্ষয়ক্ষতি' হয়েছে।

ছবি: টেলিগ্রাম

সোবিয়ানিন আরও জানান, মস্কোর একটি তেল শোধনাগারের কাছে নির্মাণ শ্রমিকরা আহত হয়েছেন এবং তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শোধনাগারটির উৎপাদন ব্যাহত হয়নি এবং এর 'প্রযুক্তিগত কার্যক্রম' ক্ষতিগ্রস্ত হয়নি।

দেশের বৃহত্তম বিমানবন্দর—মস্কোর শেরেমেতিয়েভো জানিয়েছে, তাদের সীমানার ভেতরে ড্রোনের ধ্বংসাবশেষ পড়লেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মস্কো অঞ্চলে প্রায়ই ড্রোন হামলা হলেও ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) দূরে অবস্থিত মূল শহরটি সচরাচর হামলার লক্ষ্যবস্তু হয় না। এদিকে ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলে একটি ট্রাকে ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
 
Related Topics

টপ নিউজ

মস্কো / ইউক্রেন / ড্রোন হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • আবুধাবিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে আগুন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭
  • ইরানের ড্রোন হামলায় আরব আমিরাতের পেট্রোলিয়াম কেন্দ্রে ভয়াবহ আগুন
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net