Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
৮ বছরে মধ্য ঢাকায় সবুজ, ফাঁকা জায়গা কমেছে ১৬ শতাংশ: গবেষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 December, 2023, 10:55 pm
Last modified: 13 December, 2023, 11:03 pm

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প

৮ বছরে মধ্য ঢাকায় সবুজ, ফাঁকা জায়গা কমেছে ১৬ শতাংশ: গবেষণা

১৯৯৫ থেকে ২০২৩ সালের মধ্যে ঢাকার জলাশয় ৩১ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৬০ শতাংশ হয়েছে, যেখানে একটি শহরে কমপক্ষে ১২ শতাংশ জলাভূমি থাকা প্রয়োজন।
টিবিএস রিপোর্ট
13 December, 2023, 10:55 pm
Last modified: 13 December, 2023, 11:03 pm
প্রতিনিধিত্বমূলক ছবি। ছবি: মুমিত এম/টিবিএস/ফাইল

বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর একটি সমীক্ষায় দাবি করা হয়েছে, আট বছরের ব্যবধানে মধ্য ঢাকা এলাকায় সবুজ ও ফাঁকা জায়গার পরিমাণ প্রায় ১৬ থেকে ২০ শতাংশ কমেছে।

বিআইপি সভাপতি মোহাম্মদ ফজলে রেজা সুমন বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে টেকসই নগরায়নের জন্য বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে ক্রমবর্ধমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরে গবেষণার ফলাফল প্রকাশ করেন।

সুমন বলেন, ১৯৯৫ থেকে ২০২৩ সালের মধ্যে ঢাকার জলাশয় ৩১ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৬০ শতাংশ হয়েছে, যেখানে একটি শহরে কমপক্ষে ১২ শতাংশ জলাভূমি থাকা প্রয়োজন।

একই সময়ে মধ্য ঢাকার সবুজ এলাকার পরিমাণ ২৬ শতাংশ থেকে প্রায় ২২ শতাংশে নেমে এসেছে। এছাড়া নির্মাণ এলাকাও ২৬ দশমিক ৫ শতাংশ থেকে ৪৯ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সমীক্ষায় দেখা গেছে, গত আট বছরে সবচেয়ে বেশি কমেছে সবুজ এলাকা।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিষয়ের প্রফেসর আদিল মোহাম্মদ খান তার প্রেজেন্টেশনে বলেন, ২০০১ থেকে ২০১৭ সালের মধ্যে ঢাকার জনসংখ্যা ৭৬ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।

তিনি বলেন ব্যক্তি, রিয়েল-এস্টেট কোম্পানি এবং অনেক সরকারী সংস্থাসহ অনেকেই অবৈধভাবে শহরের জলাভূমি ভরাট করে এটিকে ক্রমাগত বসবাসের অযোগ্য করে তুলছে।

সুমন অভিযোগ করেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সম্প্রতি রাজধানীর মিরপুরে একটি জলাভূমিকে চাষযোগ্য জমিতে পরিণত করতে মাটি ভরাটের কাজ করছে। তবে পরিকল্পনা অনুযায়ী, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এবং বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানটির অবকাঠামো পরিবর্তন করা হবে বলে তিনি দাবি করেন।

সুমন জানান, জলাভূমি সংরক্ষণ আইন ২০০০ অনুযায়ী এ ধরনের জলাভূমির পরিবর্তন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ আরও কয়েকটি সরকারি সংস্থা বিগত বছরগুলোতে শহরের অনেক জলাভূমি ভরাট করেছে।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সুলতানা কামাল বলেন, সরকারি সংস্থাগুলো পাবলিক এলাকা দখল করছে। কারণ তাদের কোনো জবাবদিহিতা নেই এবং সংস্থাগুলো দেশের আইন উপেক্ষা করছে।

তিনি বলেন, আইনের শাসনের অভাবে একের পর এক জলাভূমি বিলীন হয়ে যাচ্ছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর ক্ষমতার অপব্যবহার করে বিদ্যমান আইন ও প্রধানমন্ত্রীর নির্দেশনা লঙ্ঘন করছে।

তিনি বলেন, 'জলাভূমিতে মাটি ভরাটের জন্য কৃষি সংস্থাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।'

Related Topics

টপ নিউজ

ঢাকা / সবুজ এলাকা / বন উজাড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net