Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
করোনায় মৃত্যু ১২০০ ছাড়াল, আক্রান্তে ৯০ হাজার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 June, 2020, 02:35 pm
Last modified: 16 June, 2020, 05:25 pm

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৮
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬২৮
  • শোকজের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ্-দ্বীন হাসপাতাল
  • ৬ নবজাতকের মৃত্যু: ‘অপ্রত্যাশিত অবহেলা’কে দায়ী করে ২ কর্মীকে বরখাস্ত করল আদ-দ্বীন হাসপাতাল

করোনায় মৃত্যু ১২০০ ছাড়াল, আক্রান্তে ৯০ হাজার

গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৯৯ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি, মারা গেছেন ৩৮ জন। তবে সুস্থতার হার অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৯৭ জন সুস্থ হয়েছেন।
টিবিএস রিপোর্ট
15 June, 2020, 02:35 pm
Last modified: 16 June, 2020, 05:25 pm

দেশে করোনাভাইরাস সংক্রমণের শততম দিনে মোট প্রাণহানি এক হাজার ২০৯ জনে দাঁড়াল। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৯৯ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে।

সোমবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

মৃতদের মধ্যে ৩২ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ১১, সিলেটে ৬, বরিশালে ১ এবং রংপুরে ১ জন মারা গেছেন। ২৫ জন হাসপাতালে ও ১১ জন নিজ বাড়িতে মারা যান। অপর দু'জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

মৃত ৩৮ জনের বয়স:

  • ২১ থেকে ৩০ বছর বয়সী: ৩ জন।
  • ৩১ থেকে ৪০ বছর বয়সী: ৩ জন।
  • ৪১ থেকে ৫০ বছর বয়সী: ৭ জন।
  • ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৫ জন।
  • ৬১ থেকে ৭০ বছর বয়সী: ১৫ জন।
  • ৭১ থেকে ৮০ বছর বয়সী: ৫ জন।

নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১৫ হাজার ৭৭৩টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৩৮টি পরীক্ষা করা হয়েছে। ৫৮টি পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ২৯৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৩৪ হাজার ২৭ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট আক্রান্ত: ৯০ হাজার ৬১৯ জন।
  • মারা গেছেন: ১ হাজার ২০৯ জন।
  • মোট সুস্থ:  ২৪ হাজার ২৭ জন।
  • মোট নমুনা পরীক্ষা: ৫ লাখ ১৬ হাজার ৫০৩টি।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে।

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ৮০ লাখ ৮ হাজার ৩৯১ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় সাড়ে ৪১ লাখ ৩৫ হাজার ৫২৩ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৪ লাখ ৩৫ হাজার ৮৫৬ জনের।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ১ লাখ ১৭ হাজার ৮৫৮ জন।
  • ব্রাজিল: ৪৩ হাজার ৩৮৯ জন।
  • যুক্তরাজ্য: ৪১ হাজার ৬৯৮ জন।
  • ইতালি: ৩৪ হাজার ৩৪৫ জন।
  • ফ্রান্স: ২৯ হাজার ৪০৭ জন।
  • স্পেন: ২৭ হাজার ১৩৬ জন।
  • মেক্সিকো: ১৭ হাজার ১৪১ জন।
  • বেলজিয়াম: ৯ হাজার ৬৫৫ জন।
  • ভারত: ৯ হাজার ৫২৪ জন।
  • জার্মানি: ৮ হাজার ৮৭০ জন।

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / স্বাস্থ্য অধিদপ্তর / অধ্যাপক ডা. নাসিমা সুলতানা / নিয়মিত অনলাইন ব্রিফিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৮
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬২৮
  • শোকজের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ্-দ্বীন হাসপাতাল
  • ৬ নবজাতকের মৃত্যু: ‘অপ্রত্যাশিত অবহেলা’কে দায়ী করে ২ কর্মীকে বরখাস্ত করল আদ-দ্বীন হাসপাতাল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net