Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
খুলনায় যান চলাচলে বিধি-নিষেধ আরোপ

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
10 June, 2020, 09:15 pm
Last modified: 10 June, 2020, 10:22 pm

Related News

  • রাজধানীতে আজ ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
  • বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আগামীকাল, যান চলাচলে বিধিনিষেধ 
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময় ছাড়া গাড়ি প্রবেশে বিধিনিষেধ
  • করোনার প্রকোপে ৪৪ হাজার কোটি টাকা লোকসান ইতালিয়ান ফুটবলে
  • মহামারি ও ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান, বাড়ছে অবসায়নের ঘটনা

খুলনায় যান চলাচলে বিধি-নিষেধ আরোপ

আজ বুধবার খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এক গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে খুলনা জেলার সকল উপজেলা ও খুলনা মহানগরীতে যা কার্যকর হবে।
খুলনা প্রতিনিধি
10 June, 2020, 09:15 pm
Last modified: 10 June, 2020, 10:22 pm

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে খুলনায় আগামীকাল বৃহস্পতিবার ১১ জুন থেকে আগামী ২৫ জুন পর্যন্ত, ১৫ দিনের জন্য দোকানপাট, যানবাহন ও জনসাধারণের চলাচলের ওপর বিধি-নিষেধ জারি করা হয়েছে।

আজ বুধবার খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এক গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে খুলনা জেলার সকল উপজেলা ও খুলনা মহানগরীতে যা কার্যকর হবে।

বিধি-নিষেধ অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাঁচাবাজার, মৌসুমী ফলের দোকান ও ফার্মেসি ব্যতীত অন্যান্য দোকানপাট, শপিংমল ও ফুটপাতের দোকান বন্ধ থাকবে।
 
এছাড়া শারীরিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক ব্যবহার করার শর্তে- নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দোকান ও কাঁচাবাজার প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। 

তবে কেসিসি সান্ধ্যবাজার ও সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড সংলগ্ন পাইকারি কাঁচা বাজারের ক্ষেত্রে খুলনা জেলা প্রশাসনের পূর্বের আদেশ বহাল থাকবে। এছাড়া ফার্মেসিও সার্বক্ষণিক খোলা রাখা যাবে।

যানবাহনের ক্ষেত্রে, একটি মোটরসাইকেলে চালক ব্যতীত অন্য কেউ উঠতে পারবেন না। তবে পরিবারের সদস্যদের ক্ষেত্রে এটি শিথিলযোগ্য থাকবে।

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে থ্রি হুইলার যেমন: মাহেন্দ্র, ব্যাটারিচালিত অটোরিক্সা ইত্যাদিতে দুইজনের বেশি যাত্রী বহন করা যাবে না। এছাড়া সকল বাসকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ও আসার ক্ষেত্রে যাতায়াত পথে বাসস্ট্যান্ড ব্যবহার করতে হবে। যেখানে-সেখানে বাস থামানো যাবে না।

জনসাধারণ অতি জরুরি প্রয়োজনীয় ওষুধ ক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন-সৎকার ব্যতীত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী দিন সকাল ৭টা পর্যন্ত কোনোভাবেই ঘরের বাইরে অবস্থান করতে পারবেন না। ঘরের বাইরে অবস্থানের ক্ষেত্রে মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব প্রতিপালনসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

জরুরি পরিষেবা সমূহ যেমন; ব্যাংক-বীমা, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট সেবা এবং কৃষিপণ্য সার, কীটনাশক, জ্বালানি, সংবাদপত্র, খাদ্য, শিল্পপণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পরিবহনের যানবাহন এই আদেশের আওতামুক্ত থাকবে।
 
Related Topics

টপ নিউজ

খুলনা জেলা / যান চলাচলে বিধি-নিষেধ / করোনা মহামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • রাজধানীতে আজ ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
  • বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আগামীকাল, যান চলাচলে বিধিনিষেধ 
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময় ছাড়া গাড়ি প্রবেশে বিধিনিষেধ
  • করোনার প্রকোপে ৪৪ হাজার কোটি টাকা লোকসান ইতালিয়ান ফুটবলে
  • মহামারি ও ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান, বাড়ছে অবসায়নের ঘটনা

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net