Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
শান্ত-সাকিবের ব্যাটে অবশেষে জয়ের আঙিনায় বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
06 November, 2023, 10:40 pm
Last modified: 06 November, 2023, 10:58 pm

Related News

  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 
  • ভিসার চড়া খরচে মাঠে থাকতে পারেননি মা, স্পেনকে রুখে দিয়েও কাঁদলেন কেপ ভার্দের গোলরক্ষক
  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

শান্ত-সাকিবের ব্যাটে অবশেষে জয়ের আঙিনায় বাংলাদেশ

টানা ছয় ম্যাচ হারের পর জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে উঠে এসেছে সাকিবের দল, বেঁচে থাকলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়ার আশা।
টিবিএস রিপোর্ট
06 November, 2023, 10:40 pm
Last modified: 06 November, 2023, 10:58 pm

প্রত্যাশিত জয়ে শুরু বিশ্বকাপ অভিযান। পরের ম্যাচ থেকে লক্ষ্য শুধু এগিয়ে যাওয়া, সেমি-ফাইনাল স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া। কিন্তু দ্বিতীয় ম্যাচ থেকে যে হতাশার গল্প লেখা শুরু করে বাংলাদেশ, তা চলতেই থাকে। সাকিব আল হাসানের দলের জন্য হার হয়ে ওঠে অমোঘ নিয়তি। টানা ছয় ম্যাচ হেরে ছিটকে যেতে হয় সেমির দৌড় থেকে। পরের লক্ষ্য দাঁড়ায় পয়েন্ট টেবিলে সেরা আটে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি তাই ছিল মহাগুরুত্বপূর্ণ, আর এই ম্যাচে এসে জয়ের দেখা মিললো। অবশেষে একটি ম্যাচ জিতলেন সাকিব-মুশফিকরা।  

সোমবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে আট ম্যাচে এটা বাংলাদেশের দ্বিতীয় জয়। টানা ছয় ম্যাচ হারের পর জয়ের স্বাদ পেল ব্যর্থতার বৃত্তে আটকে যাওয়া দলটি। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ, বেঁচে থাকলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়ার আশা। আট ম্যাচে দুই জয়ে সমান ৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে নেমে গেছে শ্রীলঙ্কা। নেদারল্যান্ডস ৯ ও বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আছে ১০ নম্বরে।    

টস হেরে আগে ব্যাটিং করা শ্রীলঙ্কা চারিথ আসালাঙ্কার সেঞ্চুরি এবং পাথুম নিসাঙ্কা, সামারাবিক্রমা ও ধনঞ্জয়া ডি সিলভার ছোট কিন্তু কার্যকরী ইনিংসে ৪৯.৩ ওভারে সব ক'টি উইকেটে ২৭৯ রান তোলে। জবাবে নাজমুল হোসেন শান্ত ও ম্যাচসেরা সাকিবের রেকর্ড জুটির পর মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়রা দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ৪১.১ ওভারেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। 

লক্ষ্য তাড়ায় তেড়েফুঁড়ে শুরু করার চেষ্টা করেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস। ভালোই ব্যাটে-বলে হচ্ছিল তাদের। এরপরও অবশ্য উদ্বোধনী জুটিটা বড় হয়নি বাংলাদেশের। দলীয় ১৭ রানেই ক্যাচ তুলে বিদায় নেন তানজিদ হাসান। ৫ বলে ২ চারে ৯ রান করে আউট হন তরুণ বাঁহাতি এই ওপেনার। 

শুরুতে উইকেট হারানোর পরও মেজাজ পাল্টাননি লিটন। চার-ছক্কায় এগোতে থাকেন ক্ল্যাসিকাল এই ব্যাটসম্যান। কিন্তু তানজিদ তামিমের মতো তার পথচলাও দীর্ঘ হয়নি। দলীয় ৪১ রানে দিলশান মাদুশঙ্কার শিকারে পরিণত হওয়ার আগে ২২ বলে ২টি করে চার ও ছক্কায় ২৩ রান করেন লিটন। ৪১ রানে দুই উইকেট হারানো দলের হাল ধরেন শান্ত ও সাকিব। 

শুরুতে রান তুলতে ভুগতে হলেও সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নেন এই দুই ব্যাটসম্যান, সাবলীল ব্যাটিং করতে থাকেন তারা। জুটি গড়ার পথে দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি, সেঞ্চুরির পথেই হাঁটছিলেন তারা। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথুসের বাধায় সেটা হয়নি। দুই রানের মধ্যে এ দুজনকে নিজের শিকারে পরিণত করেন শ্রীলঙ্কার অভিজ্ঞ এই অলরাউন্ডার।

তৃতীয় উইকেটে ১৬৯ রান যোগ করেন শান্ত-সাকিব। যা বিশ্বকাপে তৃতীয় উইকেটে বাংলাদেশের সেরা জুটি এবং যেকোনো উইকেটে দ্বিতীয় সেরা। ম্যাথুসের স্লোয়ার বুঝতে না পেরে ক্যাচ তোলা সাকিব ৬৫ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ৮২ রানের দারুণ ইনিংস খেলেন। ওয়ানডেতে এটা সাকিবের ৫৬তম হাফ সেঞ্চুরি এবং বিশ্বকাপের ১১তম। নিজের ছায়া হয়ে থাকা বাংলাদেশ অধিনায়ক এবারের বিশ্বকাপে প্রথম হাফ সেঞ্চুরি করলেন। 

এক রান পরই আউট হওয়া শান্ত ১০১ বলে ১২টি চারে ৯০ রান করেন। সাকিবের মতো বাজে সময়ের মধ্য দিয়ে গেছেন তিনিও। প্রথম ম্যাচে ৫৯ রান করার পর দুই অঙ্কের রানই করতে পারছিলেন না তিনি, দুইবার আউট হন রানের খাতা খোলার আগেই। অবশেষে দুই অঙ্কের ঘরে গেলেন তিনি, তুলে নিলেন ওয়ানডে সপ্তম ও বিশ্বকাপের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। 

দ্রুত দুই উইকেট হারালেও মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের ব্যাটে ভালোভাবেই এগোতে থাকে বাংলাদেশ। ২৬ বলে ৩৮ রানের জুটি গড়ার পর মাদুশঙ্কার বলে বোল্ড হন ১৩ বলে ১০ রান করা মুশফিক। ২৩ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২২ রান করা মাহমুদউল্লাহও কিছুক্ষণ পর আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। যদিও দাপুটে ব্যাটিং করা তাওহিদ হৃদয় দলকে চাপ বুঝতে দেননি। মিরাজ আউট হওয়ার পর তানজিম সাকিবকে নিয়ে জয়ের কাজটি সারেন তিনি। ৭ বলে ২টি ছক্কায় ১৫ রান করেন হৃদয়। তানজিম সাকিব ৫ রান করেন। মাদুশঙ্কা ৩টি এবং থিকসানা ও ম্যাথুস ২টি করে উইকেট পান।    

এর আগে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে কুশল পেরেরাকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। শুরুতেই উইকেট হারালেও লঙ্কানরা অবশ্য চাপ কাটিয়ে তোলে। পাথুম নিসাঙ্কা ও অধিনায়ক কুশল মেন্ডিসের ব্যাটে এগোতে থাকে তারা। কিন্তু ৬০ পেরিয়ে হঠাৎ-ই দিক হারায় দলটি। সাকিব আল হাসানের পর লঙ্কানদের ইনিংসে আঘাত হানেন বিশ্বকাপে অভিষেক হওয়া তানজিম হাসান সাকিব। 

দুই সাকিবের তোপে ৬ রানের মধ্যে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে নিসাঙ্কার সঙ্গে ৬১ রানের জুটি গড়ে আউট হন মেন্ডিস। সাকিবের বলে শরিফুলের হাতে ক্যাচ দেন ১৯ রান করা ডানহাতি এই ব্যাটসম্যান। একট ‍পর থামেন নিসাঙ্কাও। তানজিম সাকিবের করা অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে ইনসাইড এজ হন তিনি, ভেঙে যায় তার স্টাম্প। ফেরার আগে ৩৬ বলে ৮টি চারে ৪১ রান করেন নিসাঙ্কা। 

এখান থেকে জুটি গড়েন আসালাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা, ৬৩ রান যোগ করেন এ দুজন। ৪২ বলে ৪টি চারে ৪১ রান করা সামারাবিক্রমাকে বিদায় করে এই জুটি ভানে সাকিব। এরপর আন্তর্জাতিক ক্রিকেট প্রথমবারের একটি ঘটনা ঘটে। দুই মিনিটের মধ্যেই প্রথম বল মোকবিলা করার জন্য প্রস্তুত না হওয়ায় 'টাইমড আউট' হয়ে ফিরে যান ম্যাথুস। আন্তর্জাতিক ক্রিকেটে এভাবে আউট হওয়া একমাত্র ব্যাটসম্যান তিনি। 

আইসিসির নিয়ম অনুযায়ী, নতুন ব্যাটসম্যানকে দুই মিনিটের মধ্যেই প্রস্তুত থাকতে হয় প্রথম বল মোকাবিলা করার জন্য। কিন্তু ম্যাথুস সেটা পারেননি। হেলমেট পরছিলেন তিনি, এমন সময় হেলমেটের বেল্ট ছিড়ে যায়। হেলেমেটের জন্য বাইরে ইশারা করেন তিনি, হেলমেট নিয়ে একজন দৌড়েও আসেন। কিন্তু কালক্ষেপণ হওয়ায় আম্পায়ারের কাছে অভিযোগ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব। নিয়ম অনুযায়ী ম্যাথুসকে আউট ঘোষণা করা হয়।

এই ঘটনা ভুলে ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৭৮ রানের জুটি গড়ে তোলেন আসালাঙ্কা। ধনঞ্জয়া ৩৪ রান করে ফিরলে পরে মাহিশ থিকসানার সঙ্গে ৪৫ ও দুশমন্ত চামিরার সঙ্গে ২০ রানের জুটি গড়েন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ও বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া আসালাঙ্কা। 

৪৯ ওভার পর্যন্ত ব্যাটিং করা লঙ্কান লঙ্কান এই ব্যাটসম্যান ১০৫ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ১০৮ রানের মহাকার্যকর ইনিংস খেলেন। থিকশানা ৩১ বলে ৩টি চারে ২২ রান করেন। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা তানজিম সাকিব ১০ ওভারে ৮০ রানে ৩টি উইকেট নেন। শরিফুল ও সাকিব ২টি করে উইকেট পান। একটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ / চ্যাম্পিয়ন্স ট্রফি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 
  • ভিসার চড়া খরচে মাঠে থাকতে পারেননি মা, স্পেনকে রুখে দিয়েও কাঁদলেন কেপ ভার্দের গোলরক্ষক
  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net