Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ভুলে যাওয়া জয়ের স্বাদ পেতে বাংলাদেশকে করতে হবে ২৮০

খেলা

টিবিএস রিপোর্ট
06 November, 2023, 06:30 pm
Last modified: 06 November, 2023, 11:03 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা

ভুলে যাওয়া জয়ের স্বাদ পেতে বাংলাদেশকে করতে হবে ২৮০

জয়ের স্বাদ কেমন হয়, তা ভুলে যাওয়া বাংলাদেশের জন্য এই রান পাড়ি দেওয়া যে সহজ হবে না; সেটা বলাই যায়। বিশ্বকাপে টানা ছয় ম্যাচ হারের পর্বে কোনোটিতে লড়াইও করতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে ব্যাটিংয়ে খুবই করুণ দশা দলটির।
টিবিএস রিপোর্ট
06 November, 2023, 06:30 pm
Last modified: 06 November, 2023, 11:03 pm

শুরুটা ভালো ছিল না, সেভাবে বড় জুটিও গড়ে ওঠেনি। মাঝে কোনো বল না খেলেই অ্যাঞ্জেলো ম্যাথুস 'টাইমড আউট'- এর শিকার হলে মানসিক ধাক্কাই খায় শ্রীলঙ্কা। তবে সব ভুলে এক পাশ আগে খেলে গেলেন চারিথ আসালাঙ্কা, দলের খারাপ সময়ে ব্যাট হাতে হয়ে উঠলেন কাণ্ডারী। তার সেঞ্চুরি করার দিনে এলো আরও কয়েকটি ছোট কিন্তু কার্যকরী ইনিংস, সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে লড়াকু সংগ্রহই গড়লো শ্রীলঙ্কা। 

সোমবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করা লঙ্কানরা ৪৯.৩ ওভারে সব ক'টি উইকেটে ২৭৯ রান তুলেছে। জয়ের স্বাদ কেমন হয়, তা ভুলে যাওয়া বাংলাদেশের জন্য এই রান পাড়ি দেওয়া যে সহজ হবে না; সেটা বলাই যায়। কারণ টানা ছয় ম্যাচ হারের পর্বে কোনোটিতে লড়াইও করতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে ব্যাটিংয়ে খুবই করুণ দশা দলটির।

প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে কুশল পেরেরাকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। শুরুতেই উইকেট হারালেও লঙ্কানরা অবশ্য চাপ কাটিয়ে তোলে। পাথুম নিসাঙ্কা ও অধিনায়ক কুশল মেন্ডিসের ব্যাটে এগোতে থাকে তারা। কিন্তু ৬০ পেরিয়ে হঠাৎ-ই দিক হারায় দলটি। সাকিবের পর লঙ্কানদের ইনিংসে আঘাত হানেন বিশ্বকাপে অভিষেক হওয়া তানজিম সাকিব। 

দুই সাকিবের তোপে ৬ রানের মধ্যে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে নিসাঙ্কার সঙ্গে ৬১ রানের জুটি গড়ে আউট হন মেন্ডিস। সাকিবের বলে শরিফুলের হাতে ক্যাচ দেন ১৯ রান করা ডানহাতি এই ব্যাটসম্যান। একটু ‍পর থামেন নিসাঙ্কাও। তানজিম সাকিবের করা অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে ইনসাইড এজ হন তিনি, ভেঙে যায় তার স্টাম্প। ফেরার আগে ৩৬ বলে ৮টি চারে ৪১ রান করেন নিসাঙ্কা। 

এখান থেকে জুটি গড়েন আসালাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা, ৬৩ রান যোগ করেন এ দুজন। ৪২ বলে ৪টি চারে ৪১ রান করা সামারাবিক্রমাকে বিদায় করে এই জুটি ভাঙেন সাকিব। এরপর আন্তর্জাতিক ক্রিকেট প্রথমবারের একটি ঘটনা ঘটে। দুই মিনিটের মধ্যেই প্রথম বল মোকবিলা করার জন্য প্রস্তুত না হওয়ায় 'টাইমড আউট' হয়ে ফিরে যান ম্যাথুস। আন্তর্জাতিক ক্রিকেটে এভাবে আউট হওয়া একমাত্র ব্যাটসম্যান তিনি। 

আইসিসির নিয়ম অনুযায়ী, নতুন ব্যাটসম্যানকে দুই মিনিটের মধ্যেই প্রস্তুত থাকতে হয় প্রথম বল মোকাবিলা করার জন্য। কিন্তু ম্যাথুস সেটা পারেননি। হেলমেট পরছিলেন তিনি, এমন সময় হেলমেটের বেল্ট ছিড়ে যায়। হেলেমেটের জন্য বাইরে ইশারা করেন তিনি, হেলমেট নিয়ে একজন দৌড়েও আসেন। কিন্তু কালক্ষেপণ হওয়ায় আম্পায়ারের কাছে অভিযোগ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব। নিয়ম অনুযায়ী ম্যাথুসকে আউট ঘোষণা করা হয়।

এই ঘটনা ভুলে ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৭৮ রানের জুটি গড়ে তোলেন আসালাঙ্কা। ধনঞ্জয়া ৩৪ রান করে ফিরলে পরে মাহিশ থিকসানার সঙ্গে ৪৫ ও দুশমন্ত চামিরার সঙ্গে ২০ রানের জুটি গড়েন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ও বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া আসালাঙ্কা। 

৪৯ ওভার পর্যন্ত ব্যাটিং করা লঙ্কান এই ব্যাটসম্যান ১০৫ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ১০৮ রানের মহাকার্যকর ইনিংস খেলেন। থিকসানা ৩১ বলে ৩টি চারে ২২ রান করেন। তানজিম সাকিব ১০ ওভারে ৮০ রানে ৩টি উইকেট নেন। শরিফুল ও সাকিব ২টি করে উইকেট পান। একটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ / ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net