Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
হামাস-ইসরায়েল যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়ানোর আশঙ্কায় বাড়লো স্বর্ণের দাম

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
09 October, 2023, 06:15 pm
Last modified: 09 October, 2023, 06:24 pm

Related News

  • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলেও তেল-গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে না
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম
  • জ্বালানি তেলের বিশ্ববাজারে কি আধিপত্য হারাচ্ছে পারস্য উপসাগরীয় দেশগুলো?
  • বৈশ্বিক গ্যাস সরবরাহের মেরুদণ্ড হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের এলএনজি
  • ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতে বিশ্ববাজারে কমছে তেলের দাম

হামাস-ইসরায়েল যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়ানোর আশঙ্কায় বাড়লো স্বর্ণের দাম

সোমবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে বিরল এই ধাতুর দর ১ দশমিক ২ শতাংশ পর্যন্ত বেড়েছে।
ব্লুমবার্গ
09 October, 2023, 06:15 pm
Last modified: 09 October, 2023, 06:24 pm

সংগৃহীত ছবি

অস্থিতিশীলতার নতুন বার্তা নিয়ে এসেছে ইসরায়েল ও ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাসের যুদ্ধ। বিশ্বের আর্থিক বাজারগুলো এই সংঘাতের ফলে প্রতিকূল অবস্থার আশঙ্কা করছে। এই অবস্থায়, বিনিয়োগের নিরাপদ স্বর্গ হিসেবে পরিচিত স্বর্ণের দাম বেড়েছে।

সোমবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে মুল্যবান এই ধাতুর দর ১ দশমিক ২ শতাংশ পর্যন্ত বেড়েছে।  

আর্থিক বাজারে আশঙ্কার প্রধান কারণ, মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো এখন বিশ্বস্তরে অন্যতম বিনিয়োগকারী। এই অবস্থায়, ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়লে এই বিনিয়োগ প্রবাহ ব্যাহত হবে। তাছাড়া, মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহও ব্যাহত হওয়ার ঝুঁকি আছে। বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ জ্বালানি তেল সরবরাহ করে মধ্যপ্রাচ্য।
 
এই অবস্থায়, নিরাপদ বিনিয়োগের আরও দুই উৎস – মার্কিন ডলার ও জাপানি ইয়েন – উভয়ের দরই শক্তিশালী হয়েছে।

ইসরায়েলে আকস্মিক এ সংকট স্বর্ণের দাম বর্তমানে কিছুটা বাড়ালেও, মধ্যপ্রাচ্যজুড়ে এই সংঘাত ছড়িয়ে পড়লে দরে বড় ধরনের উত্থান ঘটবে বলে মনে করছেন বাজার বিশ্লেষক ডেভিড লেনক্স।

এদিকে মার্কিন ডলারের দর আরও বাড়ার সম্ভাবনা সত্ত্বেও স্বর্ণের দাম বেড়েছে। গেল সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বাড়ার তথ্যপ্রকাশ করা হয়েছে। এতে মূল্যস্ফীতি কমাতে ফেডারেল রিজার্ভের আরও একবার নীতি সুদহার বাড়াতে পারে। সাধারণত, ফেডারেল রিজার্ভ সুদহার উচ্চ করলে, তা স্বর্ণের দরে নেতিবাচক প্রভাবই ফেলে।

লন্ডনের খোলা বাজারে স্বর্ণের দর সোমবার ১ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাঁড়ায় ১ হাজার ৮৫১ ডলারে। সে তুলনায়, ব্লুমবার্গের স্পট ডলারের সূচক বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ। রূপা ও প্লাটিনামের মতো মুল্যবান ধাতুর দামও কিছুটা বেড়েছে। অন্যদিকে কমেছে প্যালাডিয়ামের দর।  

Related Topics

টপ নিউজ

স্বর্ণের দাম / বিশ্ববাজার / ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলেও তেল-গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে না
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম
  • জ্বালানি তেলের বিশ্ববাজারে কি আধিপত্য হারাচ্ছে পারস্য উপসাগরীয় দেশগুলো?
  • বৈশ্বিক গ্যাস সরবরাহের মেরুদণ্ড হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের এলএনজি
  • ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতে বিশ্ববাজারে কমছে তেলের দাম

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net