Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
দিনশেষে ভোমরা বন্দর দিয়ে ৭০ টন কাঁচা মরিচ আমদানি, বিক্রি হবে ঢাকায়

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
02 July, 2023, 04:00 pm
Last modified: 02 July, 2023, 09:21 pm

Related News

  • ভোমরা স্থলবন্দর দিয়ে তিন দিনে ২,০০০ টন পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৫ টাকা
  • বেড়েছে ব্রয়লার মুরগি ও পেঁয়াজের দাম
  • এনবিআর-এর কমপ্লিট শাটডাউনে অচল ভোমরা, আখাউড়া ও তামাবিল স্থলবন্দর
  • ভোমরা বন্দরে ১০ মাসে রাজস্ব আদায় বেড়েছে ১০৩ কোটি টাকা
  • ভোমরা স্থল বন্দর: ভারতীয় নিষেধাজ্ঞায় একদিনেই রপ্তানি নামল ২ লাখ ডলারে

দিনশেষে ভোমরা বন্দর দিয়ে ৭০ টন কাঁচা মরিচ আমদানি, বিক্রি হবে ঢাকায়

ভোমরা কাস্টমস কার্যালয়ের ডেপুটি কমিশনার নিয়ামুল হাসান জানান, দিনশেষে সাতটি ট্রাকে ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি
02 July, 2023, 04:00 pm
Last modified: 02 July, 2023, 09:21 pm
ছবি-টিবিএস

দেশের কাঁচা মরিচ বাজারে যখন অগ্নিমুল্য, তখন শুরু হয়েছে ভারত থেকে আমদানি। আজ রোববার (২ জুলাই) দিনশেষে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ।

এদিন দুপুরে ৬ ট্রাক মরিচ আসার পর, সন্ধ্যায় আরও এক ট্রাক আসে। আমদানিকৃত এসব মরিচ বিক্রি হবে রাজধানীতে। আগামীকাল সোমবার আরও ১০-১৫ ট্রাক মরিচ আমদানি হবে বলে জানান আমদানিকারকরা।

ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। ক্রেতারা দিশেহারা হয়ে পড়েছেন। ঈদুল আজহার পাঁচ দিনের ছুটি শেষে আজই বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। সবমিলিয়ে আজ সাত ট্রাক কাঁচা মরিচ আমদানি হয়েছে। আগামীকাল সোমবার (৩ জুলাই) আরও ১০-১৫ ট্রাক আমদানির সম্ভাবনা রয়েছে। এতে স্থানীয় বাজারে দাম কিছুটা কমবে।

ভারতীয় কাঁচা মরিচ প্রতি কেজি কত টাকায় বিক্রি হবে, এমন প্রশ্নে মাকসুদ খান বলেন, সাতক্ষীরার স্থানীয় বাজারে আমদানিকৃত এসব কাঁচা মরিচ কেউ বিক্রি করেননি। সাত ট্রাক মরিচ চলে গেছে রাজধানী ঢাকায়, সেখানেই বিক্রি হবে। ব্যবসায়ীরা ৩৮০-৪০০ টাকা দরে এসব কাঁচা মরিচ বিক্রি করবেন বলে জানিয়েছেন।

ভোমরা বন্দরে কাঁচা মরিচ আমদানিকারক এক ব্যবসায়ী জানিয়েছেন, ভারত থেকে প্রতি কেজি কাঁচা মরিচ ১৫০-২০০ রুপিতে কিনে দেশে নিয়ে আসছেন।

ভোমরা কাস্টমস কার্যালয়ের ডেপুটি কমিশনার নিয়ামুল হাসান জানান, দিনশেষে সাতটি ট্রাকে ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। টনপ্রতি রাজস্ব নেওয়া হয়েছে ৫০০ মার্কিন ডলার।

তবে জেলার অভ্যন্তরীণ বাজারগুলোয় ইচ্ছেমত দাম রাখছেন বিক্রেতারা। পাইকারি ও খুচরা বাজারে ৫০০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশীয় কাঁচা মরিচ।

Related Topics

টপ নিউজ

কাঁচা মরিচ / ভোমরা স্থলবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
    ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
    ‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

Related News

  • ভোমরা স্থলবন্দর দিয়ে তিন দিনে ২,০০০ টন পেঁয়াজ আমদানি, দাম কমল কেজিতে ৫ টাকা
  • বেড়েছে ব্রয়লার মুরগি ও পেঁয়াজের দাম
  • এনবিআর-এর কমপ্লিট শাটডাউনে অচল ভোমরা, আখাউড়া ও তামাবিল স্থলবন্দর
  • ভোমরা বন্দরে ১০ মাসে রাজস্ব আদায় বেড়েছে ১০৩ কোটি টাকা
  • ভোমরা স্থল বন্দর: ভারতীয় নিষেধাজ্ঞায় একদিনেই রপ্তানি নামল ২ লাখ ডলারে

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

4
ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

6
গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net