Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ভোমরা বন্দরে ১০ মাসে রাজস্ব আদায় বেড়েছে ১০৩ কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
14 June, 2025, 04:55 pm
Last modified: 14 June, 2025, 05:01 pm

Related News

  • ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও হয়রানি মুক্ত কর সেবা নিশ্চিতে 'ফেসলেস' সিস্টেম আনছে এনবিআর
  • এপ্রিলে রপ্তানিতে ৩২.৯২% প্রবৃদ্ধি, তবুও উচ্ছ্বসিত নন রপ্তানিকারকরা
  • টানা আট মাসের মন্দা কাটিয়ে এপ্রিলে রপ্তানি আয়ে ৩৩ শতাংশ উল্লম্ফন

ভোমরা বন্দরে ১০ মাসে রাজস্ব আদায় বেড়েছে ১০৩ কোটি টাকা

ভোমরা স্থল বন্দরের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৪৬ কোটি ২৩ লাখ টাকা। এর বিপরীতে প্রথম ১০ মাসের (জুলাই-এপ্রিল) লক্ষ্যমাত্রা ছিল ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকা।
টিবিএস রিপোর্ট
14 June, 2025, 04:55 pm
Last modified: 14 June, 2025, 05:01 pm
ছবি: টিবিএস

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রাজস্ব আদায় বেড়েছে ১০৩ কোটি টাকার বেশি। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরে ভোমরা শুল্ক স্টেশন দিয়ে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৮৫৩ কোটি ৯৯ লাখ টাকা। ওই বছরের প্রথম ১০ মাসে আদায় হয়েছিল ৭৮৬ কোটি ১৮ লাখ টাকা। সে হিসেবে চলতি অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় বেড়েছে ১০৩ কোটি ৩৯ লাখ টাকা।

ভোমরা স্থল বন্দরের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৪৬ কোটি ২৩ লাখ টাকা। এর বিপরীতে প্রথম ১০ মাসের (জুলাই-এপ্রিল) লক্ষ্যমাত্রা ছিল ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকা। ওই সময় আদায় হয়েছে ৮৮৯ কোটি ৫৭ লাখ টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৯০ কোটি ৮৪ লাখ টাকা বেশি।

মাসভিত্তিক আদায়ের হিসাবে দেখা গেছে, জুলাইয়ে আদায় হয়েছে ৮৬ কোটি ৭০ লাখ, আগস্টে ৯৩ কোটি ২০ লাখ, সেপ্টেম্বরে ৮৯ কোটি ৮৮ লাখ, অক্টোবরে ১২৭ কোটি ৮০ লাখ, নভেম্বরে ১২২ কোটি ৮১ লাখ, ডিসেম্বরে ৮৪ কোটি ৪৭ লাখ, জানুয়ারিতে ৭৫ কোটি ২৮ লাখ, ফেব্রুয়ারিতে ৭২ কোটি ১০ লাখ, মার্চে ৭৯ কোটি ৭৫ লাখ এবং এপ্রিল মাসে ৫৭ কোটি ৫৮ লাখ টাকা।

ভোমরা শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার মো. শওকত হোসেন বলেন, 'রাজস্ব আহরণের পরিমাণ মূলত পণ্য আমদানির ওপর নির্ভরশীল। পূর্বের তুলনায় বর্তমানে বন্দরটির মাধ্যমে রাজস্ব আদায় বেড়েছে।'

Related Topics

টপ নিউজ

ভোমরা স্থলবন্দর / রাজস্ব আদায় / রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা / প্রবৃদ্ধি / ২০২৪-২৫ অর্থবছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও হয়রানি মুক্ত কর সেবা নিশ্চিতে 'ফেসলেস' সিস্টেম আনছে এনবিআর
  • এপ্রিলে রপ্তানিতে ৩২.৯২% প্রবৃদ্ধি, তবুও উচ্ছ্বসিত নন রপ্তানিকারকরা
  • টানা আট মাসের মন্দা কাটিয়ে এপ্রিলে রপ্তানি আয়ে ৩৩ শতাংশ উল্লম্ফন

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net