Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
মেয়েদের বিশ্বকাপ বাছাই পিছিয়ে গেল

খেলা

টিবিএস ডেস্ক
12 May, 2020, 06:05 pm
Last modified: 12 May, 2020, 06:09 pm

Related News

  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 
  • ভিসার চড়া খরচে মাঠে থাকতে পারেননি মা, স্পেনকে রুখে দিয়েও কাঁদলেন কেপ ভার্দের গোলরক্ষক
  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

মেয়েদের বিশ্বকাপ বাছাই পিছিয়ে গেল

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, সদস্য দেশ, সংশ্লিষ্ট সরকার ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে বিস্তারিত আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তীতে টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করা হবে।
টিবিএস ডেস্ক
12 May, 2020, 06:05 pm
Last modified: 12 May, 2020, 06:09 pm

করোনাভাইরাসের প্রকোপে বন্ধ আছে বৈশ্বিক খেলাধুলা। একে একে স্থগিত হয়ে গেছে সব খেলাই। অলিম্পিক গেমস, ইউরো চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকার মতো আসর পিছিয়ে গেছে এক বছরের জন্য। ফুটবল, ক্রিকেট, টেনিসের কিছু টুর্নামেন্ট তো বাতিলও হয়ে গেছে। অনেক স্থগিতের ভিড়ে এবার যোগ হলো মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্ব। 

নারী ২০২১ ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্ব স্থগিত ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসসি)। এ ছাড়া ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ ডিভিশন-২ এর খেলাও স্থগিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, সদস্য দেশ, সংশ্লিষ্ট সরকার ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে বিস্তারিত আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তীতে এই দুই টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করা হবে।

১০ দল নিয়ে আগামী ৩ থেকে ১৯ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্ব। বাছাইপর্বের সেরা তিন দল আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাংলাদেশকেও এই বাছাইপর্ব খেলতে হবে। 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব আগামী ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত ডেনমার্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

নারী বিশ্বকাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের একটি অঞ্চলের বাছাইপর্ব স্থগিত হয়েছে। যুবাদের বিশ্বকাপের আরও দুটি আঞ্চলিক বাছাই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বাকি আছে। আফ্রিকান অঞ্চলের ডিভিশন-২ এর খেলা তাঞ্জানিয়ায় আগামী আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা। এ ছাড়া এশিয়ান অঞ্চলের খেলা আগামী ডিসেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা।

Related Topics

আইসিসি / বিশ্বকাপ / করোনা আতঙ্ক / স্থগিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 
  • ভিসার চড়া খরচে মাঠে থাকতে পারেননি মা, স্পেনকে রুখে দিয়েও কাঁদলেন কেপ ভার্দের গোলরক্ষক
  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net