Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
চট্টগ্রামে অর্গানিক উপায়ে পালিত ষাঁড় প্রদর্শন করলেন তরুণ খামারিরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 January, 2023, 10:40 am
Last modified: 07 January, 2023, 10:45 am

Related News

  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা

চট্টগ্রামে অর্গানিক উপায়ে পালিত ষাঁড় প্রদর্শন করলেন তরুণ খামারিরা

মেলায় চট্টগ্রামের ৩৮টি অ্যাগ্রো ফার্মে প্রাকৃতিকভাবে (অর্গানিক) লালন-পালন করা ১০০টি ষাঁড় প্রদর্শন করা হয়।
টিবিএস রিপোর্ট
07 January, 2023, 10:40 am
Last modified: 07 January, 2023, 10:45 am
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন / টিবিএস

চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ক্যাটল এক্সপো-২০২৩। নগরীর আউটার স্টেডিয়ামে শুক্রবার (৬ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী চলে এই এক্সপো। কৃষি উদ্যোক্তা ও প্রাকৃতিক উপায়ে (অর্গানিক) পশুপালন প্রচারের উদ্দেশ্যে তরুণ খামারিরা তাদের অর্গানিকভাবে লালন-পালন করা ষাঁড়গুলো প্রদর্শন করে এক্সপোতে।

এতে চট্টগ্রামের ৩৮টি অ্যাগ্রো ফার্মে প্রাকৃতিকভাবে লালন-পালন করা ১০০টি ষাঁড় প্রদর্শন করা হয়। এক্সপোতে স্কুল ছাত্ররাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা ভিড় জমান।

নাহার অ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাকিবুর রহমান (টুটুল) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা প্রতিবছর হাটে গিয়ে কোরবানির গরু কিনি। বছরের অন্যান্য সময়ও আমরা হাট থেকেই গরু কিনি। মোটাতাজা দেখলেই আমরা গরু কিনে ফেলি। কিন্তু কেউ একবারও জানতে চায় না যে, গরুটি রোগমুক্ত কি না, কীভাবে গরুটিকে এমন মোটাতাজা করা হয়েছে।"

"চট্টগ্রামে অনেক উদ্যোক্তা আছেন, যারা বৈজ্ঞানিকের বদলে প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করছে। আমরা প্রদর্শনীর মধ্য দিয়ে সেসব বিষয় সবার সামনে আনতে চাই। এছাড়া, ভারত থেকে বেআইনিভাবে গরু বাংলাদেশে ঢোকে। আমরা সেটি বন্ধ করে পুষ্টিজাত মাংসজ খাদ্য যোগানে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই," যোগ করেন তিনি।

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন / টিবিএস

মেলায় অংশ নেওয়া এম এস বিসমিল্লাহ অ্যাগ্রোর কর্ণধার আরমান মুন্না বলেন, "গরু নিয়ে মেলায় অংশ নেওয়ায়, এর মাধ্যমে এক খামারির সঙ্গে অন্য খামারির এবং ক্রেতাদের সঙ্গে সংযোগ তৈরি হচ্ছে। এটি আগামী কোরবানির বাজারসহ ক্রেতা-বিক্রেতাদের গরু ক্রয়-বিক্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

চট্টগ্রাম ক্যাটল ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বোরহানুল হাসান চৌধুরী বলেন, প্রদর্শনীতে শিক্ষিত তরুণ উদ্যোক্তারা ষাঁড় লালন-পালন, বৈজ্ঞানিক পদ্ধতির পরিবর্তে কীভাবে প্রাকৃতিক খাদ্য ব্যবহার করে ষাঁড়কে মোটাতাজা করা যায় সেসব বিষয়ে তাদের অর্জিত জ্ঞান তুলে ধরছে। মেলায় অংশ নেওয়া অ্যাগ্রো ফার্ম উদ্যোক্তাদের সবারই বয়স ৩৫ এর কোটায়। 

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম লুৎফুল আহসান, চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ সিরাজ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুস সালাম, এসিআই এগ্রিবিজনেসের সভাপতি এফএইচ আনসারি দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন। চট্টগ্রাম ক্যাটল ফার্মার্স অ্যাসোসিয়েশন এবং ইউনিট্রেড ইভেন্টস এই মেলার আয়োজন করে। 

এছাড়া এসিআই ও রেনেটাসহ কয়েকটি অ্যাগ্রো প্রোডাক্টস বিক্রয়কারী প্রতিষ্ঠান অংশ নেয় মেলায়। 

গত বছর বিনামূল্যের প্রবেশের সুযোগ দেওয়া হলেও এ বছর মেলায় প্রবেশ ফি রাখা হয় জনপ্রতি ৫০ টাকা। 

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন / টিবিএস

মেলায় আসা রেয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী আহমদ কবির বলেন, "গরুর মেলায় এসে খুবই ভালো লেগেছে। এখানে একটি মাঠে চট্টগ্রামের সব বড় বড় গরুগুলো হাজির করা হয়েছে। মনে হচ্ছে, এটি একটি বড় গরুর বাজার। পাশাপাশি প্রাকৃতিক উপায়ে গরু মোটা-তাজাকরণের উপায়গুলো জানতে পারছি।" 

"কোরবানির ঈদ, বিয়ে ও মেজবানসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমাদের গরু প্রয়োজন হয়। এখন থেকে এসব খামারি কাছ থেকে প্রয়োজনমতো গরু কেনা যাবে," যোগ করেন তিনি। 

Related Topics

টপ নিউজ

ষাঁড় / ক্যাটেল এক্সপো / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net