Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
ঢাকায় ৩০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, টহল দিচ্ছে র‌্যাব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 December, 2022, 12:45 pm
Last modified: 10 December, 2022, 12:48 pm

Related News

  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী 
  • চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে ক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক
  • পল্লবীতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা; পুলিশের লাঠিচার্জ

ঢাকায় ৩০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, টহল দিচ্ছে র‌্যাব

সমাবেশকে সামনে রেখে রাজধানীতে মোট ৪ হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলে আনসার ভিডিপির পরিচালক (অপারেশন্স) মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান।
টিবিএস রিপোর্ট
10 December, 2022, 12:45 pm
Last modified: 10 December, 2022, 12:48 pm
ছবি- জিয়া চৌধুরী/ টিবিএস

আজ রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে শহরে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৩০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। টহলে আছে র‌্যাবের হেলিকপ্টারও।

যেকোনো ধরনের নৈরাজ্য ঠেকাতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া, সমাবেশকে সামনে রেখে রাজধানীতে মোট ৪ হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলে আনসার ভিডিপির পরিচালক (অপারেশন্স) মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান।

কামরুল ইসলাম আরো বলেন, প্রতিটি থানা ও প্রতিটি চেকপয়েন্টে পুলিশ সদস্যদের সঙ্গে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

ছবি- রাজীব ধর/ টিবিএস

এদিকে, শুক্রবার থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় রাজপথে নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নগরীর প্রায় প্রতিটি এলাকায় রাস্তায় রাস্তায় বিপুল সংখ্যক জনসমাগম, মিছিল ও স্লোগান দিতে দেখা গেছে তাদের। রাজধানীর বিভিন্ন প্রবেশপথে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীরা অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে

এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতারা দলের অন্যান্য নেতাকর্মীদের নির্দেশ দেন, বিএনপির সমাবেশের আগে রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ওয়ার্ডে যেকোনো ধরনের হামলা থেকে যাতে তারা সতর্ক থাকেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত। তারা কাউকে ভয় পায় না। অগ্নিসংযোগকারীদের হাতে আমরা এদেশের মানুষের জীবন ছেড়ে দিতে পারি না। দেশের মানুষকে তাদের নৈরাজ্য থেকে বাঁচাতে আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত রয়েছে।"

ছবি- জিয়া চৌধুরী/ টিবিএস

শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের আগে সরকার ৩৩ হাজার পুলিশ ও বাংলাদেশ আনসার সদস্যকে ঢাকায় নিয়ে এসেছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "শেখ হাসিনা ভুল পথে এগোচ্ছেন। সরকার সংঘাতের পথ পরিত্যাগ না করলে বিপদের মুখে পড়বে।"

 

Related Topics

টপ নিউজ

পুলিশ / আনসার ও ভিডিপি / ঢাকায় বিএনপির সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী 
  • চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে ক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক
  • পল্লবীতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা; পুলিশের লাঠিচার্জ

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net