Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
চট্টগ্রাম বন্দরে ইলেকট্রনিক ডেলিভারি সিস্টেম চালু: কমেছে ব্যয় ও সময়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 November, 2022, 09:30 am
Last modified: 13 November, 2022, 09:53 am

Related News

  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

চট্টগ্রাম বন্দরে ইলেকট্রনিক ডেলিভারি সিস্টেম চালু: কমেছে ব্যয় ও সময়

বন্দর কর্তৃপক্ষ বলছে, ইডিও চালুর ফলে শুধু জালিয়াতি বন্ধই নয়, ডেলিভারি অর্ডার প্রক্রিয়ায় একদিনের কাজ ৫ থেকে ১০ মিনিটে করা সম্ভব হচ্ছে। সশরীরে অফিসে না এসে সংশ্লিষ্টরা দরকারি কাজ অনলাইনেই সম্পন্ন করতে পারছেন।
টিবিএস রিপোর্ট
13 November, 2022, 09:30 am
Last modified: 13 November, 2022, 09:53 am

চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য ডেলিভারি প্রক্রিয়ায় চালু হয়েছে ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার (ইডিও) সিস্টেম। ইডিও চালুর ফলে চট্টগ্রাম বন্দরের সার্বিক অপারেশনাল কার্যক্রমে গতি বেড়েছে। গত ১ নভেম্বর থেকে শতভাগ ইডিও সিস্টেমটি চালুর মাধ্যমে ডেলিভারি প্রক্রিয়ায় জড়িত আমদানিকারক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সময় ও খরচ উভয়ই কমেছে। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, ইডিও চালুর ফলে শুধু জালিয়াতি বন্ধই নয়, ডেলিভারি অর্ডার প্রক্রিয়ায় একদিনের কাজ ৫ থেকে ১০ মিনিটে করা সম্ভব হচ্ছে। সশরীরে অফিসে না এসে সংশ্লিষ্টরা দরকারি কাজ অনলাইনেই সম্পন্ন করতে পারছেন।  

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক টিসিএবকে বলেন, ইলেকট্রনিক ডেলিভারি সিস্টেম চালুর ফলে এখন ব্যবসায়ীরা দ্রুত ডেলিভারি নিতে পারছে। ডেলিভারি প্রক্রিয়ায় আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট, শিপিং এজেন্টসহ সংশ্লিষ্টদের সময় কম লাগছে। 

তিনি আরও জানান, এখন ৯৫ শতাংশ ডেলিভারি অনলাইনে হচ্ছে। যেসব ব্যবসায়ীরা এই প্রক্রিয়ার বাইরে আছেন, তারাও কয়েকদিনের মধ্যেই অনলাইন ডেলিভারির আওতায় চলে আসবেন। 

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দরে প্রতিদিন সাড়ে ৩ থেকে সাড়ে ৪ হাজার কন্টেইনার ডেলিভারি হয়। ইডিও চালু হওয়ার আগে ৩১ অক্টোবর চট্টগ্রাম বন্দরে ডেলিভারি হয়েছিল ২ হাজার ১৫ টিইইউএস (টুয়েন্টি ফুট ইকুইভ্যালেন্ট ইউনিটস) কন্টেইনার। 

ইডিও চালুর পর ১ নভেম্বর ডেলিভারি হয় ৩ হাজার ৪৮৬ টিইইউএস এবং সর্বশেষ গত ১১ নভেম্বর ডেলিভারি হয় ৪ হাজার ৫৩ টিইইউএস কন্টেইনার। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইডিও সিস্টেমের জন্য পোর্ট কমিউনিটি সিস্টেম নামে একটি পৃথক পোর্টাল তৈরি করেছে।

ইডিও সিস্টেমে, পণ্য জাহাজ থেকে নামানোর পর আমদানিকারকের পক্ষে একজন সিঅ্যান্ডএফ এজেন্ট পোর্ট কমিউনিটি পোর্টালে লগইন করে ইডিও'র জন্য আবেদন করবেন। সিএন্ডএফ এজেন্টকে সেই তথ্য শিপিং লাইন ও ফ্রেইট ফরওয়ার্ডারকেও জানাতে হবে। এরপর শিপিং এজেন্ট একই পোর্টালে লগইন করে ফি সংগ্রহ করবে এবং সিএন্ডএফ এজেন্ট ও ফ্রেইট ফরওয়ার্ডারের কাছে তা পাঠাবে। একইভাবে, ফ্রেইট ফরোয়ার্ডরা তাদের চার্জ সংগ্রহ করবে এবং সেই তথ্য পোর্টালে আপলোড করবে।

প্রতিদিন প্রায় ৮ হাজার ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি পণ্য ডেলিভারির জন্য প্রবেশ করে চট্টগ্রাম বন্দরে। গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে যানবাহনের প্রবেশ ফি আদায়ও ডিজিটালাইজড করে বন্দর কর্তৃপক্ষ।
 
Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ / চট্টগ্রাম বন্দর / ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার / ইডিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net