Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
টুইটারে নীল টিক দেওয়া অ্যাকাউন্ট যিশু খ্রিষ্টের!

অফবিট

হিন্দুস্তান টাইমস
12 November, 2022, 07:15 pm
Last modified: 12 November, 2022, 07:30 pm

Related News

  • পোপের সঙ্গে দ্বন্দ্ব, ‘যিশুর’ বেশে ছবি পোস্টের পর এবার প্রকাশ্যে বাইবেল পাঠের ঘোষণা ট্রাম্পের
  • তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া থেকে যিশুর বেশে নিজের ছবি সরিয়ে নিলেন ট্রাম্প
  • প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • মাস্ক কি সত্যিই একদিন ক্যান্ডি কোম্পানি খুলবেন?
  • টুইটার কেনার আসল কারণ জানালেন ইলন মাস্ক

টুইটারে নীল টিক দেওয়া অ্যাকাউন্ট যিশু খ্রিষ্টের!

সম্প্রতি এমন ভুয়া অ্যাকাউন্টের বাড়বাড়ন্ত দেখে টুইট করেন ইলন মাস্ক। তিনি জানান, আগামী দিনে কোনও টুইটার হ্যান্ডেল যদি অন্য কারও ভেক ধারণ করে, সেক্ষেত্রে স্পষ্ট করে উল্লেখ করতে হবে যে সেটি একটি 'প্যারোডি' অ্যাকাউন্ট। নয় তো সেই টুইটার হ্যান্ডেল পাকাপাকিভাবে নিষিদ্ধ করে দেওয়া হবে। মাস্কের সেই টুইট শেয়ার করেছেন ভেরিফায়েড যিশু খ্রিষ্টও। তিনি লিখেছেন, ‘স্পয়লার অ্যালার্ট! এটি একটি প্যারোডি।’
হিন্দুস্তান টাইমস
12 November, 2022, 07:15 pm
Last modified: 12 November, 2022, 07:30 pm
ছবি: হিন্দুস্তান টাইমস ভায়া টুইটার

যিশু খ্রিষ্টকে তো একজন বিখ্যাত 'পাবলিক ফিগার' বলে ধরে নেওয়াই যায়! হ্যাঁ, এমনটাই হয়েছে বাস্তবে। ইলন মাস্কের টুইটার 2.0-তে এখন 'যিশু খ্রিষ্টে'রও অ্যাকাউন্টে নামের পাশে নীল টিক। ঘোর কলি বোধ হয় একেই বলে।

সম্প্রতি টুইটারে ব্লু টিক থাকা অ্যাকাউন্টের জন্য মাসে আট ডলার করে পরিষেবা মাশুল চাপিয়েছেন ইলন মাস্ক। এখন ভেরিফায়েড অ্যাকাউন্টের ব্যবহার চালিয়ে যেতে হলে বাড়তি গাঁটের কড়ি খরচ করতে হবে পাবলিক ফিগার, সাংবাদিক, সংস্থাদের। ইলন মাস্কের এই নতুন নিয়ম থেকেই তুঙ্গে বিতর্ক। আর সেই সঙ্গেই হঠাতই বেড়েছে এমন ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা। 

টাকা দিলেই অ্যাকাউন্ট ভেরিফায়েড থাকবে। সেই সুযোগে ইলন মাস্ক থেকে শুরু করে নানা বিখ্যাত তারকার জাল অথচ ব্লু-টিক দেওয়া অ্যাকাউন্টে ছেয়ে গিয়েছে টুইটার। অবস্থা এমনই যে ধরে ধরে এমন অ্যাকাউন্ট চিরতরে ব্যান করছে টুইটার কর্তৃপক্ষ।

এতদূর পর্যন্ত তা-ও না হয় ঠিক ছিল। কিন্তু তাই বলে খোদ যিশু খ্রিষ্টের অ্যাকাউন্ট? সেটাও নাকি ভেরিফায়েড! সেটি নিয়ে রীতিমতো চারদিকে খবর হতে শুরু করেছে। এমনই এক বৈদ্যুতিন মাধ্যমের প্রতিবেদন শেয়ার করেছে সেই অ্যাকাউন্টই। তাতে 'যিশু' লিখেছেন, 'আমি ভুয়া, এটি ভাবার কারণ কী?'

নেহাত ছেলেখেলার বিষয় নয়। এই ভুয়া অ্যাকাউন্টেই প্রায় ৮ লক্ষের কাছাকাছি অনুসারী। তবে এই অ্যাকাউন্ট কি টুইটার ব্যান করতে পারে?

সম্প্রতি এমন ভুয়া অ্যাকাউন্টের বাড়বাড়ন্ত দেখে টুইট করেন ইলন মাস্ক। তিনি জানান, আগামী দিনে কোনও টুইটার হ্যান্ডেল যদি অন্য কারও ভেক ধারণ করে, সেক্ষেত্রে স্পষ্ট করে উল্লেখ করতে হবে যে সেটি একটি 'প্যারোডি' অ্যাকাউন্ট। নয় তো সেই টুইটার হ্যান্ডেল পাকাপাকিভাবে নিষিদ্ধ করে দেওয়া হবে। 

মাস্কের সেই টুইট শেয়ার করেছেন ভেরিফায়েড যিশু খ্রিষ্টও। তিনি লিখেছেন, 'স্পয়লার অ্যালার্ট! এটি একটি প্যারোডি।'

ইলন মাস্ক বারবার স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি টুইটার অ্যাকাউন্টের যাচাইকরণ এবং বটের ব্যবস্থাপনায় সংশোধন করতে চান। এক টুইটের মাধ্যমে তিনি লেখেন, 'কার কাছে ব্লু চেকমার্ক রয়েছি কি নেই, টুইটারের বর্তমান এই মালিক এবং ভৃত্যের ব্যবস্থা বুল**। মানুষের ক্ষমতায়ন হোক! এবার থেকে ব্লু টিকের জন্য মাসে আট ডলার করে দিতে হবে।' প্রথমে যদিও মাসে ২০ ডলার ধার্য করেছিলেন ইলন। তিনি চাইছেন টুইটারের মোট আয়ের অন্তত ৫০ শতাংশ যাতে এভাবেই আসে। এমনিতেই বিপুল লোকসানে ডুবে টুইটার। লাভের মুখ দেখতে ইতোমধ্যেই বিপুল কর্মী ছাঁটাই করা হয়েছে। এবার সাবস্ক্রিপশনই পাখির চোখ করেছেন ইলন। 

Related Topics

টপ নিউজ

টুইটার / যিশু খ্রিষ্ট / ভেরিফাইড একাউন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • পোপের সঙ্গে দ্বন্দ্ব, ‘যিশুর’ বেশে ছবি পোস্টের পর এবার প্রকাশ্যে বাইবেল পাঠের ঘোষণা ট্রাম্পের
  • তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া থেকে যিশুর বেশে নিজের ছবি সরিয়ে নিলেন ট্রাম্প
  • প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • মাস্ক কি সত্যিই একদিন ক্যান্ডি কোম্পানি খুলবেন?
  • টুইটার কেনার আসল কারণ জানালেন ইলন মাস্ক

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net