Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
১১ হাজার কর্মী ছাঁটাই করবে ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 November, 2022, 07:15 pm
Last modified: 09 November, 2022, 10:54 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 

১১ হাজার কর্মী ছাঁটাই করবে ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা

টুইটারের গণছাঁটাইয়ের পরপরই মেটাও গণছাঁটাইয়ের ঘোষণা দিল।
টিবিএস ডেস্ক
09 November, 2022, 07:15 pm
Last modified: 09 November, 2022, 10:54 pm
ছবি: রয়টার্স

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাতৃ-প্রতিষ্ঠান মেটা ঘোষণা দিয়েছে, তারা মোট কর্মীর ১৩ শতাংশ ছাঁটাই করবে। খবর বিবিসির।

ইতিহাসে প্রথমবারের মতো এত ব্যাপক আকারে কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি। এতে চাকরি হারাবেন মোট ১১ হাজার কর্মী। বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটিতে কর্মরত মোট কর্মীর সংখ্যা ৮৭ হাজার।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, এই ছাঁটাই 'মেটার ইতিহাসে নেওয়ার সবচেয়ে কঠিন পরিবর্তন'।

আরেক বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান টুইটারের গণছাঁটাইয়ের পরপরই মেটাও গণছাঁটাইয়ের ঘোষণা দিল।

মার্ক জাকারবার্গ এক বিবৃতিতে লিখেছেন, 'আমি জানি এটি সবার জন্যই খুব কঠিন। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত।'

ফেসবুকের গত কয়েক প্রান্তিকের আয় হতাশাজনকভাবে কম ছিল বলে এ সিদ্ধান্ত নিতে হয়েছে বলে দাবি করেন জাকারবার্গ।

তিনি লেখেন, 'আমি এটি করেছি আমাদের বিনিয়োগ উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর জন্য।'

কর্মী ছাঁটাইয়ের এই ঘোষণা অবশ্য প্রত্যাশিতই ছিল।

জাকারবার্গ বলেছেন, তার কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা, বিজ্ঞাপন ইত্যাদি ক্ষেত্রের ওপর বেশি মনোযোগ দেবে।

অন্যান্য ক্ষেত্রেও ব্যয় কমাবে মেটা। সেসবের মধ্যে রয়েছে ভবন ও অফিসের পেছনে ব্যয় কমাবে। এছাড়া ডেস্ক-ভাগাভাগিও বাড়ানো হবে।

জাকারবার্গ জানান, চাকরি হারানো কর্মীদের শিগগিরই ইমেইল দেওয়া হবে। তাদেরকে প্রশ্ন করার সুযোগও দেওয়া হবে। 

যুক্তরাষ্ট্রের যেসব কর্মী ছাঁটাই হবেন, তারা ১৬ সপ্তাহের মূল বেতনের সঙ্গে প্রতি বছরের হিসাবে দুই সপ্তাহের বাড়তি বেতন পাবেন। এছাড়া বাড়তি সুবিধা হিসেবে ছয় মাস পারিবারিক স্বাস্থ্যবিমাও পাবেন তারা।

উল্লেখ্য, ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর এবারই প্রথম কর্মী ছাঁটাই করছে প্রতিষ্ঠানটি। 

Related Topics

টপ নিউজ

মেটা / ফেসবুক / কর্মী ছাঁটাই / মার্ক জাকারবার্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net