Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
চসিকের গৃহকর কমাতে ঘুষ আদায়ের দায়ে দু’জন চাকরিচ্যুত, ১০ শোকজ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 October, 2022, 09:45 am
Last modified: 26 October, 2022, 09:50 am

Related News

  • শোকজের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ্-দ্বীন হাসপাতাল
  • রোববার বিকেলের মধ্যে শোকজের জবাব না দিলে আদ-দ্বীনের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে পোস্ট: ২৮ বিচারককে শোকজের প্রতিবাদ ল’ইয়ার্স অ্যালায়েন্সের
  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

চসিকের গৃহকর কমাতে ঘুষ আদায়ের দায়ে দু’জন চাকরিচ্যুত, ১০ শোকজ 

আর্থিক লেনদেনে জড়িত ১২ জনের মধ্যে রাজস্ব সার্কেল-০৭ এর কর আদায়কারী কাজী মোহাম্মদ লুৎফুর রহমান ও মোছলেহ উদ্দিনকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
26 October, 2022, 09:45 am
Last modified: 26 October, 2022, 09:50 am

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বর্ধিত গৃহকর কমানোর জন্য ঘুষ আদায়ের দায়ে রাজস্ব বিভাগের দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় এই শাস্তির আদেশ চূড়ান্ত করেন মেয়র এম. রেজাউল করিম চৌধুরী। এছাড়া আরো ১০ জনকে শোকজ করা হবে আজ মঙ্গলবার (২৫ অক্টোবর)। 

বর্ধিত গৃহকর কমানোর নামে ঘুষ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। গৃহকর ইস্যুতে আন্দোলন করা সংগঠন চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ গত ১৫ অক্টোবর সংবাদ সম্মেলন করে ২০০ কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ সামনে আনে। বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন এবং গোয়েন্দা সংস্থা মাঠে নেমে ১২ জনের একটি তালিকা গত ১৯ অক্টোবর মেয়রকে দেয়। এর প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। 

আর্থিক লেনদেনে জড়িত ১২ জনের মধ্যে রাজস্ব সার্কেল-০৭ এর কর আদায়কারী কাজী মোহাম্মদ লুৎফুর রহমান ও মোছলেহ উদ্দিনকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বাকি ১০ জন রাজস্ব সার্কেল-০৩ এর কর কর্মকর্তা (কর) মো. সেলিম উদ্দিন শিকদার, রাজস্ব সার্কেল-০৬ এর উপ-কর কর্মকর্তা (কর) আবুল কালাম, রাজস্ব সার্কেল-০৭ উপ-কর কর্মকর্তা (কর) মো. কামরুল হাসান, রাজস্ব সার্কেল-০৭ এর কর আদায়কারী রাজীব চৌধুরী, রাজস্ব সার্কেল-০১ এর কর আদায়কারী মো. সালাউদ্দিন, রাজস্ব সার্কেল-০২ কর আদায়কারী এম. তৈয়বুর রহমান, রাজস্ব সার্কেল-০৪ এর কর আদায়কারী মো. আনিছ উদ্দিন, রাজস্ব সার্কেল-০৫এর কর আদায়কারী ত্রিদীপ দাশ, রাজস্ব সার্কেল-০৬ এর কর আদায়কারী আবদুল মোমেন পাটোয়ারি এবং রাজস্ব সার্কেল-০৭ কর আদায়কারী মিশকাতুল ইসলামকে শোকজ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, "হোল্ডিং ট্যাক্স নিয়ে কোনো অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। যাদের শোকজ করা হবে তারা সন্তোষজনক জবাব দিতে না পারলে তাদেরও চাকুরিচ্যুত করা হবে। যারা যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মূলত কর পুনর্মূল্যায়নে সিটি করপোরেশন করবিধি ১৯৮৬-এর ২০ ধারা অনুযায়ী, ভাড়ার ভিত্তিতে গৃহকর নির্ধারণের বিষয়টি অনুসরণ করা হয়েছে। ওই সময় সিটি করপোরেশনের মেয়র ছিলেন মাহমুদুল হাসান চৌধুরী। তিনিও এটি বাস্তবায়ন করেননি। চসিকে আয়তন হিসেবেই গৃহকর আদায় হয়ে আসছিল এতো বছর। ২০১৬ সালের ২১ মার্চ গৃহকর পুনর্মূল্যায়ন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। ওই সময় আন্দোলনসহ ব্যাপক বিরোধিতার মুখে পড়েছিল সিদ্ধান্ত। এই আন্দোলনে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীও মাঠে নেমেছিলেন। উচ্চ আদালতে রিটসহ বিভিন্ন বিরোধিতার মুখে ২০১৭ সালের ১০ ডিসেম্বর গৃহকর পুনর্মূল্যায়ন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল স্থানীয় সরকার বিভাগ। এরপর চসিকের চিঠির প্রেক্ষিতে চলতি বছরের ১৮ জানুয়ারি গৃহকর পুনর্মূল্যায়ন কার্যক্রম স্থগিতের নির্দেশনাটি প্রত্যাহার করে নেয় মন্ত্রণালয়। চলতি অর্থবছর থেকে বাড়ি ভাড়া হারে গৃহকর আদায় করা হচ্ছে। এই গৃহকর আপিলে কমিয়ে দেওয়ার নামে ঘুষ বাণিজ্য হচ্ছে।
 
Related Topics

টপ নিউজ

শোকজ / চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) / গৃহকর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • শোকজের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ্-দ্বীন হাসপাতাল
  • রোববার বিকেলের মধ্যে শোকজের জবাব না দিলে আদ-দ্বীনের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে পোস্ট: ২৮ বিচারককে শোকজের প্রতিবাদ ল’ইয়ার্স অ্যালায়েন্সের
  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net