Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
৩ মাসের বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ, চট্টগ্রামে বিজিএমইএ ঘেরাও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 August, 2022, 08:20 pm
Last modified: 22 August, 2022, 08:27 pm

Related News

  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা

৩ মাসের বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ, চট্টগ্রামে বিজিএমইএ ঘেরাও

শিল্প পুলিশ ও বিজিএমইএ কর্মকর্তাদের আশ্বাসে দুইদিনের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় শ্রমিকরা।
টিবিএস রিপোর্ট
22 August, 2022, 08:20 pm
Last modified: 22 August, 2022, 08:27 pm

শ্রমিকদের তিন মাসের বেতন না দিয়ে চট্টগ্রামে বেইজ টেক্সটাইল নামের একটি পোষাক কারখানা বন্ধ করে দেওয়ায় বিজিএমইএ'র অফিস ঘেরাও করেছে কারখানাটির শ্রমিকরা। 

গত ১৩ আগস্ট কোনো পূর্ব ঘোষণা ছাড়া কারখানাটি বন্ধ করে দেওয়ায় আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় বিজিএমইএ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হন শ্রমিকরা। 

পরবর্তীতে শিল্প পুলিশ ও বিজিএমইএ কর্মকর্তাদের আশ্বাসে দুইদিনের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় শ্রমিকরা।

শ্রমিকরা বলছেন, কারখানা বন্ধ করার আগে তিন মাস বেতন দেওয়া হয়নি তাদের। 

বাংলাদেশ লেবার ফেডারেশন পূর্বাঞ্চলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, "পূর্ব ঘোষণা ছাড়াই ১৩ আগস্ট বেইস টেক্সটাইল বন্ধ ঘোষণা করা হয়। তিনমাসের পাওনা পরিশোধ না করে হঠাৎ কারখানা বন্ধ করায় বিপাকে পড়েছেন শ্রমিকরা। আমরা দুইদিনের সময় বেঁধে দিয়েছি। যদি পাওনা আদায়ে কোন সিদ্ধান্ত না আসে তাহলে লাগাতার আন্দোলন চলবে।" 

চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি মো: সোলায়মান টিবিএসকে বলেন, চট্টগ্রামের বেইজ টেক্সটাইল বন্ধ হয়ে যাবে সেজন্য শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে সিন্ধান্ত জানতে প্রায় শতাধিক শ্রমিক বিজিএমইএ ভবনে এসেছিলো। বিজিএমই'র কর্মকর্তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে দুপুর ১ টার দিকে শ্রমিকরা চলে যায়।" 

গত ২৭ জুলাই নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল মোড়ে একই দাবিতে সড়ক অবরোধ করেছিলো এই কারখানার শ্রমিকরা।

বিজিএমই'র তথ্য অনুযায়ী চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকার প্রতিষ্ঠান বেইজ টেক্সটাইল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো: হাসান শিবলী। রপ্তানিমুখী তৈরী পোষাক শিল্প প্রতিষ্ঠানটি টি শার্ট, পলো শার্ট, ট্যাঙ্ক টপ প্রস্তুত করে।

বেইজ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক মো: হাসান শিবলীর সাথে  টেলিফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

বিজিএমইএ'র সহ সভাপতি রাকিবুল আলম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মালিক পক্ষের  সাথে আলোচনার আশ্বাসে বেইজ টেক্সটাইলের শ্রমিকরা ফিরে গেছেন।
 
Related Topics

টপ নিউজ

কারখানা বন্ধ / বকেয়া বেতন / শ্রমিক / পোশাক কারখানা / পোশাক শ্রমিক / চট্টগ্রাম / বিজিএমইএ / ঘেরাও কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net