Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
১ বছর শান্তি ভঙ্গ না করার শর্তে জামিন পেলেন সিজেপির অভিজিৎ দিপকে

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
17 October, 2026, 06:35 pm
Last modified: 17 October, 2026, 06:50 pm

Related News

  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • তিরঙ্গা পদযাত্রার আগে দিল্লিতে আটক অভিজিৎ দিপকে ও নেহা বোরা
  • তিরঙ্গা পদযাত্রা বাতিল করতে দিপকেকে পুলিশের নোটিশ, বন্ধ সেন্ট্রাল পার্ক 
  • কনটে সিজেপির ‘তিরঙ্গা’ কর্মসূচি কাল, ‘প্রশাসনিক কারণে’ সেন্ট্রাল পার্ক বন্ধ ঘোষণা কর্তৃপক্ষের
  • যন্তর মন্তরে প্রবেশের ‘অপরাধে’ দুই শীর্ষ নেতার ৫ দিনের কারাদণ্ড; ‘কাপুরুষোচিত কৌশল’, বললেন ককরোচ পার্টির প্রধান দীপকে

১ বছর শান্তি ভঙ্গ না করার শর্তে জামিন পেলেন সিজেপির অভিজিৎ দিপকে

জামিনের অন্যতম প্রধান শর্ত হলো, আগামী এক বছর তার পক্ষ থেকে শান্তি ভঙ্গের কোনো ঘটনা ঘটানো যাবে না।
হিন্দুস্তান টাইমস
17 October, 2026, 06:35 pm
Last modified: 17 October, 2026, 06:50 pm
ছবি: হিন্দুস্তান টাইমস

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্রবার কনট প্লেসের উদ্দেশে যাওয়ার পথে আটক ও পরে গ্রেপ্তারের এক দিন পর শনিবার তাকে জামিন দেওয়া হয়।

জামিনের অন্যতম প্রধান শর্ত হলো, আগামী এক বছর তার পক্ষ থেকে শান্তি ভঙ্গের কোনো ঘটনা ঘটানো যাবে না।

শনিবার তাকে মন্দির মার্গে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। জামিনের আরও কী কী শর্ত রয়েছে, তা আদেশ প্রকাশের পর জানা যাবে।

অভিজিৎ দিপকে শুক্রবার ১৬ অক্টোবর বিকেল ৫টায় 'লেহরা দো তিরঙ্গা' মিছিলের ডাক দিয়েছিলেন। এর কয়েক ঘণ্টা আগে দিল্লি পুলিশ তাকে মিছিলে যোগ না দেওয়ার নির্দেশ দিয়ে একটি নোটিশ দেয়। নোটিশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে জারি করা নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়।

তবে শুক্রবার সন্ধ্যায় দিপকে কনট প্লেসের উদ্দেশে রওনা হন। এর কিছুক্ষণ পরই তাকে আটক করা হয়। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কর্মী নেহা বোরাকেও মান্ডি হাউসের কাছে আটক করা হয়। পরে এআইএসএ ও সিজেপি—দুই সংগঠনই দাবি করে, দিপকে ও বোরার অবস্থান সম্পর্কে তারা কিছু জানতে পারছে না।

বার্তা সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর দেওয়া শান্তি বজায় রাখার মুচলেকা ভঙ্গের অভিযোগে শনিবার সকালে দিপকেকে গ্রেপ্তার করা হয়।

হেফাজতে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
অভিজিৎ দিপকেকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হলেও সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এখনো হেফাজতে রয়েছেন।

বুধবার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। এর আগের দিন সিজেপির আরও কয়েকজন সদস্যের সঙ্গে তারা যন্তর মন্তরের বিক্ষোভস্থলে প্রবেশ করেছিলেন, যে স্থানটি বিক্ষোভের জন্য নির্ধারিত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।

এদিকে, সিজেপি নেতা অজিঙ্কা শিন্ডেকে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।

দাস ও রাঙ্কার আইনজীবীর ভাষ্য অনুযায়ী, দিল্লি পুলিশ তাদের বিরুদ্ধে অপরাধমূলক অনধিকার প্রবেশের অভিযোগ এনেছে। পুলিশ আরও বলেছে, অভিযুক্তরা রোববার দিল্লি ক্যান্ট থানা এলাকায় বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে শান্তি ভঙ্গ না করার যে মুচলেকা দিয়েছিলেন, তা তারা লঙ্ঘন করেছেন।

Related Topics

টপ নিউজ

শান্তি ভঙ্গ / জামিন / অভিজিৎ দিপকে / সিজেপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ছবি: এএফপি
    নাটকীয় প্রত্যাবর্তনে ইতিহাস: ট্রাম্পের মিত্রকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কর্মজীবী শ্রেণির আইকন লুলা
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম
    বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম

Related News

  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • তিরঙ্গা পদযাত্রার আগে দিল্লিতে আটক অভিজিৎ দিপকে ও নেহা বোরা
  • তিরঙ্গা পদযাত্রা বাতিল করতে দিপকেকে পুলিশের নোটিশ, বন্ধ সেন্ট্রাল পার্ক 
  • কনটে সিজেপির ‘তিরঙ্গা’ কর্মসূচি কাল, ‘প্রশাসনিক কারণে’ সেন্ট্রাল পার্ক বন্ধ ঘোষণা কর্তৃপক্ষের
  • যন্তর মন্তরে প্রবেশের ‘অপরাধে’ দুই শীর্ষ নেতার ৫ দিনের কারাদণ্ড; ‘কাপুরুষোচিত কৌশল’, বললেন ককরোচ পার্টির প্রধান দীপকে

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নাটকীয় প্রত্যাবর্তনে ইতিহাস: ট্রাম্পের মিত্রকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কর্মজীবী শ্রেণির আইকন লুলা

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম
অর্থনীতি

বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net