Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
তিরঙ্গা পদযাত্রার আগে দিল্লিতে আটক অভিজিৎ দিপকে ও নেহা বোরা

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া 
16 October, 2026, 06:30 pm
Last modified: 16 October, 2026, 07:03 pm

Related News

  • দিল্লিতে ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের তথ্যে বেশি করে ‘অসংগতি’ চিহ্নিত করছে সফটওয়্যার
  • দিল্লিতে মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ
  • মাই টিভির চেয়ারম্যান সাথী আরেক মামলায় গ্রেপ্তার
  • ১ বছর শান্তি ভঙ্গ না করার শর্তে জামিন পেলেন সিজেপির অভিজিৎ দিপকে
  • ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

তিরঙ্গা পদযাত্রার আগে দিল্লিতে আটক অভিজিৎ দিপকে ও নেহা বোরা

প্রতিবাদের ঐতিহ্যবাহী স্থান হিসেবে যন্তর মন্তরের মর্যাদা বাতিলের পরও গত ১৩ অক্টোবর সেখানে প্রবেশ করে জাতীয় পতাকা উন্মোচন করেন সিজেপির দুই সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। পুলিশ তাদের গ্রেপ্তার করে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। কারারুদ্ধ এই দুই নেতার মুক্তি ও প্রতিবাদের অধিকার নিশ্চিতের দাবিতেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়।
হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া 
16 October, 2026, 06:30 pm
Last modified: 16 October, 2026, 07:03 pm
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে প্রস্তাবিত 'লেহরা দো তিরঙ্গা' পদযাত্রায় যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েই পুলিশের হাতে হয়েছেন অভিজিৎ দিপকে। পরে তিরঙ্গা পদযাত্রার নেতৃত্ব দেওয়ার সময় নেহা বোরাকেও পুলিশ হেফজতে নেওয়া হয়েছে। 

শুক্রবার (১৬ অক্টোবর) কর্মসূচি শুরু হওয়ার ঠিক আগমুহুর্তে কাকরচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা দিপকে এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) নেত্রী নেহাকে আটক করে পুলিশ।

পুর্বনির্ধারিত পদযাত্রায় অংশ নিতে কনট প্লেসে যাওয়ার পথে অভিজিৎ দিপকেকে আটক করা হয়। অন্যদিকে, মান্দি হাউস এলাকা থেকে পদযাত্রা শুরুর পরপরই আটক করা হয় এআইএসএ নেত্রী নেহা বোরাকে।

এর আগে দিল্লি পুলিশের পক্ষ থেকে দিপকেকে নোটিশ দেওয়া হয়েছিল। সেখানে স্পষ্ট জানানো হয়, কনট প্লেস কোনো অনুমোদিত প্রতিবাদের স্থান নয়। ফলে সেখানে কোনো ধরনের পদযাত্রা না করার নির্দেশ দেওয়া হয়।

মূলত প্রতিবাদের ঐতিহ্যবাহী স্থান হিসেবে যন্তর মন্তরের মর্যাদা বাতিলের পরও গত ১৩ অক্টোবর সেখানে প্রবেশ করে জাতীয় পতাকা উন্মোচন করেন সিজেপির দুই সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। পুলিশ তাদের গ্রেপ্তার করে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। কারারুদ্ধ এই দুই নেতার মুক্তি ও প্রতিবাদের অধিকার নিশ্চিতের দাবিতেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির লুটিয়েন্স ও কনট প্লেস এলাকায় ৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে দিল্লি পুলিশ। এর পাশাপাশি অন্যান্য জেলা থেকে আরও ৫ হাজার অতিরিক্ত পুলিশ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। 

রাজীব চক, কনট প্লেস মার্কেট, সেন্ট্রাল পার্ক, নিকটবর্তী মেট্রো স্টেশন, যন্তর মন্তর এবং পালিকা বাজার এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

তবে দিল্লিতে কড়াকড়ি থাকলেও মুম্বাইয়ের আজাদ ময়দানে সিজেপিকে লেহরা দো তিরঙ্গা পদযাত্রা পালনের অনুমতি দিয়েছে স্থানীয় পুলিশ। কারাবন্দী দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে সংহতি জানাতে সকাল ১০টা থেকে সেখানে এই সমাবেশ আয়োজনের কথা রয়েছে।

দিল্লিতে সিজেপির 'লেহরা দো তিরঙ্গা' পদযাত্রা
সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা গ্রেপ্তারের পর গত মঙ্গলবার সকালে দিল্লিতে তিরঙ্গা পদযাত্রার ঘোষণা দেন অভিজিৎ দিপকে। বৈষম্যবিরোধী আন্দোলনকারী, ছাত্র সংগঠন ও অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) নেতাদের সাথে নিয়ে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় এই পদযাত্রা শুরু করার কথা ছিল তার।

দিল্লি পুলিশের পিআর ও নেহা যাদব জানিয়েছেন, এই পদযাত্রার কোনো অনুমতি দেওয়া হয়নি এবং নিউ দিল্লি এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করা হয়েছে। তবে নির্দিষ্ট সংখ্যক লোককে উপযুক্ত স্থানে পদযাত্রা করার অনুমতি দেওয়া যেতে পারে বলে জানান তিনি।

চলমান নজরদারি জোরদার করতে সেন্ট্রাল পার্ক ও রাজীব চক এলাকাসহ বিভিন্ন সংবেদনশীল পয়েন্টে ১০টিরও বেশি উচ্চপ্রযুক্তির সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ।
 

Related Topics

টপ নিউজ

নেহা বোরা / অভিজিৎ দিপকে / আটক / দিল্লি / পুলিশ / লেহরা দো তিরঙ্গা / পদযাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের
  • ছবি: টিবিএস
    নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০
  • ছবি: টিবিএস
    গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
    ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

Related News

  • দিল্লিতে ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের তথ্যে বেশি করে ‘অসংগতি’ চিহ্নিত করছে সফটওয়্যার
  • দিল্লিতে মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ
  • মাই টিভির চেয়ারম্যান সাথী আরেক মামলায় গ্রেপ্তার
  • ১ বছর শান্তি ভঙ্গ না করার শর্তে জামিন পেলেন সিজেপির অভিজিৎ দিপকে
  • ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

Most Read

1
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

6
ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
অর্থনীতি

ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net