হরমুজ প্রণালিতে ইরান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ
হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা 'ফার্স নিউজ' জানিয়েছে, গত এক ঘণ্টা ধরে ওই অঞ্চলে ইরানি বাহিনী এবং মার্কিন রণতরীগুলোর মধ্যে 'বিক্ষিপ্ত সংঘর্ষ' চলছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতের হামলার ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এর মধ্যেই দুই দেশের বাহিনীর মধ্যে দফায় দফায় এই খণ্ডযুদ্ধের খবর পাওয়া গেল।
গত রাতে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনীর হামলার ঘটনায় একজন নাবিকের মৃত্যু এবং ১০ জন আহত হওয়ার ঘটনার পর থেকে ওই অঞ্চলে অস্থিরতা বিরাজ করছে।
বর্তমানে পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল এবং হরমুজ প্রণালীতে দুই দেশের সামরিক উপস্থিতির কারণে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।
