Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক

ইনডিপেনডেন্ট
19 May, 2026, 10:15 am
Last modified: 19 May, 2026, 10:19 am

Related News

  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে

মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক

ইনডিপেনডেন্ট
19 May, 2026, 10:15 am
Last modified: 19 May, 2026, 10:19 am
ইলন মাস্ক। ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান ওপেনএআই-এর বিরুদ্ধে করা মামলায় হেরে গেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মানবতার কল্যাণে কাজ করার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার অভিযোগে মাস্ক এই মামলা করেছিলেন। তবে আদালত ওপেনএআই-কে এই দায় থেকে মুক্তি দিয়েছেন।

সোমবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড ফেডারেল কোর্টে সর্বসম্মত রায়ে জুরি বোর্ড জানায়, মাস্ক মামলা করতে অনেক বেশি দেরি করে ফেলেছেন এবং আইনি সময়সীমা পার করে দিয়েছেন। জুরিরা দুই ঘণ্টারও কম সময় আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছান।

যদিও বিচার চলাকালে জুরি বোর্ড একটি উপদেষ্টা হিসেবে কাজ করেছিল, তবে বিচারক ইভন গঞ্জালেজ রজার্স জুরির রায়কে আদালতের নিজস্ব রায় হিসেবে গ্রহণ করেন এবং মাস্কের দাবিগুলো খারিজ করে দেন। বিচারক রজার্স বলেন, 'জুরির সিদ্ধান্তের সমর্থনে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে, যে কারণে আমি তাৎক্ষণিকভাবে মামলাটি খারিজ করার জন্য প্রস্তুত ছিলাম।' 

মাস্কের আইনজীবীরা আপিল করার অধিকার সংরক্ষণের কথা জানালেও বিচারক ইঙ্গিত দিয়েছেন যে এটি একটি কঠিন লড়াই হবে। কারণ আইনি সময়সীমা শেষ হওয়ার বিষয়টি একটি প্রতিষ্ঠিত তথ্যগত ইস্যু।

২০২৪ সালে দায়ের করা মামলায় মাস্ক অভিযোগ করেছিলেন যে ওপেনএআই, এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এবং প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান তাকে কৌশলে ৩৮ মিলিয়ন ডলার অনুদান দিতে বাধ্য করেন। পরবর্তীতে তার অগোচরে একটি অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক ব্যবসায়িক মডেলে রূপান্তর করে মাইক্রোসফটসহ অন্যান্য বিনিয়োগকারীদের কাছ থেকে কোটি কোটি ডলার গ্রহণ করে। মাস্ক ওপেনএআই-এর এই আচরণকে 'একটি দাতব্য প্রতিষ্ঠান চুরি করা' বলে অভিহিত করেন।

ওপেনএআই পাল্টা যুক্তিতে বলে, ইলন মাস্ক নিজেই অর্থের লোভে এই অভিযোগ তুলছেন এবং মামলা করতে অনেক দেরি করে ফেলেছেন।

ওপেনএআই-এর আইনজীবী উইলিয়াম স্যাভিট তার সমাপনী বক্তব্যে বলেন, 'মিস্টার মাস্কের কিছু ক্ষেত্রে সাফল্য থাকতে পারে, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে তা নেই।'

২০১৫ সালে অল্টম্যান, মাস্ক এবং আরও কয়েকজন মিলে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন। মাস্ক ২০১৮ সালে এর বোর্ড থেকে পদত্যাগ করেন এবং পরের বছরই ওপেনএআই একটি লাভজনক ব্যবসায়িক শাখা খোলে।

বর্তমানে ওপেনএআই অ্যানথ্রোপিক এবং মাস্কের নিজস্ব প্রতিষ্ঠান এক্সএআই-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। মাইক্রোসফট ইতিমধ্যে ওপেনএআই-এর সঙ্গে অংশীদারিত্বে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। ধারণা করা হচ্ছে, আইপিও-তে গেলে ওপেনএআই-এর বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। অন্যদিকে মাস্কের স্পেসএক্স-এর অংশ হিসেবে এক্সএআই-ও আইপিও-র প্রস্তুতি নিচ্ছে, যা ওপেনএআই-কেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ওপেনএআই / মামলা / ইলন মাস্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net