Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
করাচিতে কনস্যুলেটে হামলা: বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে মার্কিন মেরিন সদস্যরা

আন্তর্জাতিক

রয়টার্স
03 March, 2026, 02:45 pm
Last modified: 03 March, 2026, 02:47 pm

Related News

  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত

করাচিতে কনস্যুলেটে হামলা: বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে মার্কিন মেরিন সদস্যরা

প্রাদেশিক সরকারের মুখপাত্র সুখদেব আসরদাস হেমমানি বলেন, 'নিরাপত্তা' কর্মীরা গুলি চালিয়েছেন, তবে তারা কোন বাহিনীর সদস্য তা তিনি নির্দিষ্ট করে বলেননি।
রয়টার্স
03 March, 2026, 02:45 pm
Last modified: 03 March, 2026, 02:47 pm
করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশ এবং আধাসামরিক বাহিনীর যানবাহন। ছবি: রয়টার্স

গত সপ্তাহের শেষে করাচিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কুনস্যুলেটে হামলার সময় মার্কিন মেরিন সদস্যরা বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে বলে সোমবার দুইজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। কোনো কূটনৈতিক মিশনে মার্কিন বাহিনীর এই ধরণের বলপ্রয়োগের ঘটনা বিরল, যা ইরানের নেতাকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠা দেশটিতে উত্তেজনা আরও তীব্র করতে পারে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর রোববার বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেটের বাইরের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে ১০ জন নিহত হন।

প্রাথমিক তথ্যের বরাত দিয়ে ওই দুইজন মার্কিন কর্মকর্তা বলেন, মেরিনদের ছোড়া গুলিতে কেউ আঘাতপ্রাপ্ত বা নিহত হয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়। এছাড়া মিশনের সুরক্ষায় নিয়োজিত বেসরকারি নিরাপত্তা রক্ষী বা স্থানীয় পুলিশও গুলি চালিয়েছিল কি না, সে সম্পর্কেও তারা কিছু জানেন না।

মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে এটিই প্রথম নিশ্চিতকরণ যে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় মেরিনরা সরাসরি জড়িত ছিলেন।

প্রাদেশিক সরকারের মুখপাত্র সুখদেব আসরদাস হেমমানি বলেন, 'নিরাপত্তা' কর্মীরা গুলি চালিয়েছেন, তবে তারা কোন বাহিনীর সদস্য তা তিনি নির্দিষ্ট করে বলেননি।

সাধারণত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলোর দৈনন্দিন নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে বেসরকারি ঠিকাদার ও স্থানীয় নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় মেরিন সদস্যদের সরাসরি জড়িত হওয়া এটিই প্রমাণ করে যে, কনসুলেট কর্তৃপক্ষ এই হুমকিকে কতটা গুরুত্বের সাথে দেখেছিল।

ইরানের পর পাকিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিয়া ধর্মাবলম্বীদের আবাসস্থল। সোমবার পাকিস্তান সরকার দেশজুড়ে বড় ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছে। ইরানের ওপর হামলার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়ায় এ পর্যন্ত দেশজুড়ে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার কনস্যুলেটের বাইরে বিক্ষোভকারীদের 'আমেরিকা ধ্বংস হোক! ইসরায়েল ধ্বংস হোক!' স্লোগান দিতে শোনা যায়। সেখানে রয়টার্সের সাংবাদিকরা গুলির শব্দ শুনেছেন এবং আশেপাশের রাস্তায় টিয়ার গ্যাস নিক্ষেপ করতে দেখেছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অন্তত একজন বিক্ষোভকারী কনস্যুলেটের দিকে অস্ত্র তাক করে গুলি চালাচ্ছেন। একই সঙ্গে রক্তাক্ত বিক্ষোভকারীদের গুলির শব্দের মধ্যে পালিয়ে যেতে দেখা গেছে।

করাচি পুলিশের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, গুলিগুলো কনসুলেটের ভেতর থেকেই চালানো হয়েছিল। 

মার্কিন মেরিন কর্তৃপক্ষ এই বিষয়ে প্রশ্নগুলো মার্কিন সামরিক বাহিনীর কাছে পাঠিয়েছে, যারা আবার প্রশ্নগুলো স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র দপ্তরের কাছে পাঠিয়েছে। স্টেট ডিপার্টমেন্ট এই বিষয়ে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।

দেশব্যাপী জনসমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও শিয়া সম্প্রদায়ের নেতারা লাহোর ও করাচিতে আরও বিক্ষোভের ডাক দিয়েছেন। পাকিস্তানে মার্কিন দূতাবাস রাজধানী ইসলামাবাদে অবস্থিত এবং করাচি ছাড়াও লাহোর ও পেশোয়ারে আরও দুটি কনস্যুলেট রয়েছে।

করাচিতে মার্কিন কনস্যুলেটের দিকে যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। লাহোর এবং ইসলামাবাদের মার্কিন মিশনগুলোর আশেপাশেও একই ধরণের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / করাচি / মার্কিন কনস্যুলেট / কনস্যুলেটে হামলা / বিক্ষোভকারীদের হামলা / মার্কিন মেরিন সদস্য / গুলি / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net