Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
এবার ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পরিকল্পনা স্পেনের

আন্তর্জাতিক

সিএনএন
04 February, 2026, 10:15 am
Last modified: 04 February, 2026, 10:17 am

Related News

  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • স্পেনের বিরুদ্ধে কর যুদ্ধে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো
  • মার্কিন এফ-৩৫ এর বদলে তুরস্কের 'কান' ফাইটার জেট কিনতে আগ্রহী স্পেন
  • ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে সরকারকে আইনি নোটিশ
  • সদস্য বহিষ্কারের 'বিধান নেই'; স্পেনকে বরখাস্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রসঙ্গে ন্যাটো

এবার ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পরিকল্পনা স্পেনের

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, আগামী সপ্তাহে নতুন আইন পাসের প্রক্রিয়া শুরু হবে।
সিএনএন
04 February, 2026, 10:15 am
Last modified: 04 February, 2026, 10:17 am
ছবি: রয়টার্স

শিশুদের ওপর ডিজিটাল প্ল্যাটফর্মের নেতিবাচক প্রভাব কমাতে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও ডেনমার্কের মতো এবার স্পেনও ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া (সামাজিক যোগাযোগমাধ্যম) ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে। পাশাপাশি প্ল্যাটফর্মগুলোকে বয়স যাচাইয়ের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করা হবে।

মঙ্গলবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, "আমাদের শিশুরা এমন একটি জগতের সংস্পর্শে আসছে যেখানে তাদের একা বিচরণ করা উচিত নয়। এটি আসক্তি, অপব্যবহার, পর্নোগ্রাফি, কারসাজি এবং সহিংসতার এক জগৎ। আমরা এটি আর মেনে নেব না। ডিজিটাল 'ওয়াইল্ড ওয়েস্ট' থেকে আমরা তাদের রক্ষা করব।"

দুবাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে তিনি আরও বলেন, অবৈধ বা বিদ্বেষপূর্ণ কনটেন্ট সরাতে ব্যর্থ হলে সোশ্যাল মিডিয়ার কর্মকর্তা ও প্ল্যাটফর্ম উভয়কেই অপরাধী হিসেবে গণ্য করে শাস্তির আওতায় আনা হবে।

সানচেজ বলেন, "অ্যালগরিদমের কারসাজি এবং অবৈধ কনটেন্ট ছড়িয়ে দেওয়াকে আমরা নতুন ফৌজদারি অপরাধের আওতায় আনব। ঘৃণা ছড়ানোর চড়া মূল্য দিতে হবে।"

স্পেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী সপ্তাহে নতুন আইন পাসের প্রক্রিয়া শুরু হবে। প্রস্তাবিত অন্যান্য ব্যবস্থার মধ্যে রয়েছে 'হেইট অ্যান্ড পোলারাইজেশন ফুটপ্রিন্ট', যা ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কীভাবে বিভেদ উসকে দেয় এবং ঘৃণা বাড়ায় তা শনাক্ত ও পরিমাপ করবে।

গত ডিসেম্বরে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে। এর আওতায় ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এবং এক্সসহ ১০টি প্ল্যাটফর্মে প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে। ফ্রান্স ও ডেনমার্কও সম্প্রতি ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছিলেন, সেপ্টেম্বরে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে তিনি আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করতে চান।

সানচেজ আরও জানান, ইউরোপের অন্যান্য পাঁচটি দেশ স্পেনের সঙ্গে জোট বেঁধেছে সোশ্যাল মিডিয়ার ওপর কঠোর, দ্রুত ও কার্যকর নিয়ন্ত্রণ আরোপে। যদিও দেশগুলোর নাম তিনি উল্লেখ করেননি, তবে আন্তঃসীমান্ত আইনের প্রয়োগ সমন্বয়ের জন্য শীঘ্রই এই জোটের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, "এটি এমন এক লড়াই, যা কোনো দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়।"

Related Topics

টপ নিউজ

স্পেন / সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ / সামাজিক যোগাযোগমাধ্যম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • স্পেনের বিরুদ্ধে কর যুদ্ধে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো
  • মার্কিন এফ-৩৫ এর বদলে তুরস্কের 'কান' ফাইটার জেট কিনতে আগ্রহী স্পেন
  • ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে সরকারকে আইনি নোটিশ
  • সদস্য বহিষ্কারের 'বিধান নেই'; স্পেনকে বরখাস্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রসঙ্গে ন্যাটো

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net