Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল

আন্তর্জাতিক

সিএনএন
29 October, 2025, 10:15 am
Last modified: 29 October, 2025, 10:18 am

Related News

  • ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক
  • অ্যাপল কি তবে প্লাস্টিকের সিমকে বিদায় জানাল?
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?
  • স্থবির স্মার্টফোন বাজার, পুরনো উন্মাদনা ফেরাতে অ্যাপলের নতুন কৌশল এবার ‘আইফোন এয়ার’
  • সবচেয়ে পাতলা আইফোনের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার কে এই আবিদুর চৌধুরী

৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল

অ্যাপলের সাম্প্রতিক উত্থান দেখাচ্ছে, এআই–এর দৌড়ে পিছিয়ে থাকলেও, শুধু আইফোনই এখনো ভোক্তা এবং ওয়াল স্ট্রিট—দুই পক্ষকেই খুশি রাখতে যথেষ্ট।
সিএনএন
29 October, 2025, 10:15 am
Last modified: 29 October, 2025, 10:18 am
ছবি: সংগৃহীত

৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অতিক্রম করে অ্যাপল আবার বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি কোম্পানির তালিকায় শীর্ষে উঠেছে। এর সঙ্গে প্রতিষ্ঠানটি যোগ দিয়েছে সেই সীমিত ক্লাবে, যেখানে আগে থেকেই ছিল এনভিডিয়া ও মাইক্রোসফট।

মঙ্গলবার অ্যাপলের শেয়ার মূল্য মাত্র ০.১ শতাংশ বেড়েছে। তবে বিপুল পরিমাণে বিক্রি হওয়া আইফোন ১৭ কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে চীনে প্রত্যাশার চেয়েও ভালো বিক্রি এই উত্থানের মূল কারণ বলে বিশ্লেষকরা জানিয়েছেন।

এই চিত্র বছরের শুরুতে অ্যাপলের অবস্থার সম্পূর্ণ বিপরীত। তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক, এআই পণ্যের উন্নয়নে বিলম্ব এবং দেশীয়ভাবে আইফোন উৎপাদনের চাপের কারণে শেয়ার মূল্য কমেছিল। গত এপ্রিলে শুধু একদিনের লেনদেনে প্রতিষ্ঠানটি ৩১০ বিলিয়ন ডলারও বেশি বাজারমূল্য হারিয়েছিল।

অ্যাপলের সাম্প্রতিক উত্থান দেখাচ্ছে, এআই–এর দৌড়ে পিছিয়ে থাকলেও, শুধু আইফোনই এখনো ভোক্তা এবং ওয়াল স্ট্রিট—দুই পক্ষকেই খুশি রাখতে যথেষ্ট। তবু, এ বছর পর্যন্ত অ্যাপলের শেয়ার মাত্র ৭ শতাংশ বেড়েছে—যা ২০২৪ সালের ৩০.৭ শতাংশ বৃদ্ধির তুলনায় কম এবং সামগ্রিক বাজারের ১৭ শতাংশ বৃদ্ধির থেকেও কম।

অ্যাপলের নতুন এই রেকর্ড এসেছে এমন এক বছরে, যখন এআই–কেন্দ্রিক উদ্ভাবন প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এনভিডিয়া, যা এআই চিপের প্রধান সরবরাহকারী, এবং মাইক্রোসফট, যা ক্লাউড সেবার বড়  প্রতিষ্ঠান—৪ ট্রিলিয়ন ডলারের মূল্য ছাড়িয়েছে। এটি দেখাচ্ছে, ওয়াল স্ট্রিটে এখন এআই–এর গুরুত্ব কতটা বেড়েছে।

অ্যাপল প্রথম ২০১৮ সালের আগস্টে ১ ট্রিলিয়ন ডলার, ২০২০ সালের আগস্টে ২ ট্রিলিয়ন, আর ২০২২ সালের জানুয়ারিতে ৩ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য অর্জন করে। তবে স্থায়ীভাবে এই স্তরে পৌঁছাতে সময় লেগেছিল ২০২৩ সালের জুন পর্যন্ত।

ওয়াল স্ট্রিট এখন এমন প্রযুক্তি থেকে লাভ তুলতে আগ্রহী, যা স্মার্টফোন বা ইন্টারনেটের মতোই বড় পরিবর্তন আনতে পারে। এআই এখন অফিস, স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।

তবু আপাতত আইফোনই অ্যাপলকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে। ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান আইভস বলেছেন, 'আইফোন ১৭–এর মাধ্যমে অ্যাপল সফল হয়েছে, আর এখন ওয়াল স্ট্রিট অপেক্ষা করছে কোম্পানির বৃহৎ এআই পরিকল্পনা ঘোষণার জন্য।'

Related Topics

টপ নিউজ

অ্যাপল / বাজারমূল্য / ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানি / আইফোন ১৭

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক
  • অ্যাপল কি তবে প্লাস্টিকের সিমকে বিদায় জানাল?
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?
  • স্থবির স্মার্টফোন বাজার, পুরনো উন্মাদনা ফেরাতে অ্যাপলের নতুন কৌশল এবার ‘আইফোন এয়ার’
  • সবচেয়ে পাতলা আইফোনের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার কে এই আবিদুর চৌধুরী

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net