Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড তেল কিনছে ভারত, তবে পুরোপুরি থামেনি রুশ তেল আমদানিও

আন্তর্জাতিক

ইকোনমিক টাইমস
28 October, 2025, 03:05 pm
Last modified: 28 October, 2025, 03:05 pm

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি

যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড তেল কিনছে ভারত, তবে পুরোপুরি থামেনি রুশ তেল আমদানিও

২০২২ সালের ইউক্রেন যুদ্ধের পর থেকে সমুদ্রপথে রুশ তেলের সর্ববৃহৎ ক্রেতা ভারত। তবে ২০২২ সালের পর এবার চলতি মাসে যুক্তরাষ্ট্র থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 
ইকোনমিক টাইমস
28 October, 2025, 03:05 pm
Last modified: 28 October, 2025, 03:05 pm
ছবি: রয়টার্স

২০২২ সালের পর এবার চলতি মাসে যুক্তরাষ্ট্র থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 

এই পদক্ষেপকে একদিকে যেমন নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়ার তেলের উপর নির্ভরতা কমানোর একটি সফল প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, তেমনই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য ফিরে আসায় বাণিজ্য উত্তেজনা কমানোর একটি ইঙ্গিতও এর মধ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে। 

উল্লেখ্য, এর আগে রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারত সরকারের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এনার্জি কনসালটিং কোম্পানি কেপলারের তথ্য অনুসারে, ২৭ অক্টোবর পর্যন্ত ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দৈনিক ৫ দশমিক ৪ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। এই মাসের শেষে এই সংখ্যাটি দৈনিক ৫ দশমিক ৭৫ লক্ষ ব্যারেলে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। নভেম্বরের বুকিং দৈনিক ৪ থেকে ৪ দশমিক ৫ লক্ষ ব্যারেলের মধ্যে থাকতে পারে।

কেপলারের প্রধান গবেষণা বিশ্লেষক সুমিত রিতোলিয়া জানান, মূলত অর্থনৈতিক কারণেই মার্কিন তেল আমদানি বৃদ্ধি করেছে ভারত। ব্রেন্ট এবং ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামের ক্রমবর্ধমান ব্যবধান, মার্কিন তেলের তুলনামূলক কম দাম এবং চীনের চাহিদা কমে যাওয়ায় ভারতীয় শোধনাগারগুলি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে আগ্রহী হচ্ছে।

তবে, আমেরিকা থেকে তেল কেনা বাড়লেও রাশিয়ার সঙ্গ পুরোপুরি ত্যাগ করেনি ভারত। রাশিয়া এখনও ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী হিসাবে রয়ে গিয়েছে, যা ভারতের মোট আমদানির প্রায় এক-তৃতীয়াংশ। এর পরেই ইরাক থেকে দ্বিতীয় সর্বোচ্চ তেল কিনছে ভারত। এরপরের তালিকায় আছে সৌদি আরব।

ভারতীয় সরকারি ও তেল শিল্প সূত্রগুলো জানিয়েছে, ভারতীয় তেল শোধনাগারগুলি সম্প্রতি ইউএস মিডল্যান্ড ডাব্লুটিআই এবং মার্স গ্রেড অপরিশোধিত তেলের ক্রয় বাড়িয়েছে। এর প্রধান লক্ষ্য হলো সরবরাহের উৎসকে বহুমুখী করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি সহযোগিতার বার্তা দেওয়া। 

রাশিয়ার তেল কোম্পানি রোসনেফ্ট এবং লুকঅয়েলের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা কঠোর হওয়ার প্রেক্ষাপটে এই পরিবর্তনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে, ভারতের তেল শোধনাগারগুলি এখনও এই প্রতিষ্ঠানগুলো থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। 

Related Topics

টপ নিউজ

রুশ তেল / অপরিশোধিত তেল / ভারত / তেল আমদানি / মার্কিন নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net