Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
ইন্টারনেট বন্ধ করে দিল তালেবান সরকার, আফগানিস্তানজুড়ে টেলিযোগাযোগ ব্ল্যাকআউট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 September, 2025, 09:10 am
Last modified: 30 September, 2025, 09:15 am

Related News

  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ঝুঁকির মুখে দেশের টেলিযোগাযোগ নেটওয়ার্ক
  • নেটওয়ার্ক ব্যাহত হওয়ার শঙ্কা, জ্বালানি ও বিদ্যুতে অগ্রাধিকার চায় টেলিকম অপারেটররা
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান

ইন্টারনেট বন্ধ করে দিল তালেবান সরকার, আফগানিস্তানজুড়ে টেলিযোগাযোগ ব্ল্যাকআউট

ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স জানিয়েছে, আফগানিস্তান এখন সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে।
টিবিএস ডেস্ক
30 September, 2025, 09:10 am
Last modified: 30 September, 2025, 09:15 am
ছবি: এএফপি

আফগানিস্তানে তালেবান সরকার সারা দেশে টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দিয়েছে। কয়েক সপ্তাহ আগে তারা 'অশ্লীলতা রোধ' করতে ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা শুরু করেছিল। বিষয়টি জানিয়েছে বিবিসি।

ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স জানিয়েছে, দেশটি এখন সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট'-এর মধ্যে রয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, তারা রাজধানী কাবুলে তাদের অফিসের সঙ্গে যোগাযোগ হারিয়েছে। দেশজুড়ে মোবাইল ইন্টারনেট ও স্যাটেলাইট টিভি সেবাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকে তালেবানরা শরিয়াহ আইনের ভিত্তিতে একের পর এক বিধিনিষেধ জারি করেছে।

এক তালেবান কর্মকর্তা জানিয়েছেন, টেলিযোগাযোগ সেবা 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত' বন্ধ থাকবে।

বেসরকারি আফগান টেলিভিশন চ্যানেল টোলো নিউজ জানিয়েছে, তাদের টেলিভিশন ও রেডিও সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে। তাই তারা দর্শকদের সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখার আহ্বান জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কাবুল বিমানবন্দর থেকেও ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

স্থানীয় সময় বিকাল ৫টার দিকে কাবুলের কয়েকজন বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন, তাদের ফাইবার-অপটিক ইন্টারনেট হঠাৎ বন্ধ হয়ে যায়। এ কারণে ব্যাংকিং কার্যক্রম ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খুললে মঙ্গলবার সকালের দিকে প্রকৃত প্রভাব অনেকেই টের পাবেন।

ফাইবার-অপটিক কেবল অত্যন্ত দ্রুত গতিতে ডাটা স্থানান্তর করে এবং বিশ্বের অধিকাংশ ইন্টারনেট সেবায় এ প্রযুক্তি ব্যবহার হয়।

নেটব্লক্স সামাজিক যোগাযোগমাধ্যম মাস্টোডন.সোশ্যালে জানিয়েছে, 'আফগানিস্তান বর্তমানে পূর্ণাঙ্গ ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে। তালেবান কর্তৃপক্ষ নৈতিকতার বিধিনিষেধ কার্যকর করার অংশ হিসেবে ধাপে ধাপে একাধিক নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন করেছে। টেলিফোন সেবাও এখন ক্ষতিগ্রস্ত।'

কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশের মানুষ ধীরগতির ইন্টারনেট বা সম্পূর্ণ সংযোগহীনতার অভিযোগ করে আসছেন।

তালেবান আগেই জানিয়েছিল, বিকল্প পথে ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করা হবে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সেসময় ব্যবসায়ীরা সতর্ক করেছিলেন, ইন্টারনেট বন্ধ থাকলে তাদের কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আফগান টেলিভিশন চ্যানেল ওয়ানটিভির সাবেক সম্পাদক হামিদ হায়দারি বলেন, 'ইন্টারনেট বন্ধ হওয়ার পর গোটা দেশ একাকিত্বে আচ্ছন্ন হয়ে পড়েছে। আফগানিস্তান এখন আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়ার সঙ্গে ইন্টারনেট বিচ্ছিন্নতার প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে।'

যুক্তরাষ্ট্রে অবস্থানরত আফগান সংসদের সাবেক সদস্য মারিয়াম সোলায়মানখিল এক পোস্টে লিখেছেন, 'আফগানিস্তানের ভেতর থেকে আফগান কণ্ঠস্বর ছাড়া অনলাইনের নীরবতা আরও বেশি কানে লাগে।' তিনি পোস্টে ইলন মাস্ককেও ট্যাগ করেছেন।

আফগানিস্তানে আবারও তালেবানরা ক্ষমতায় ফেরার পর নানা ধরনের নিষেধাজ্ঞা চালু হয়েছে। এর মধ্যে সর্বশেষ বিদ্যুৎ বন্ধের ঘটনা ঘটেছে।

এই মাসের শুরুতে তারা দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে নারী লেখকদের বই সরিয়ে দিয়েছে। এছাড়া মানবাধিকার ও যৌন হয়রানির ওপর শিক্ষা দেওয়াও বন্ধ করা হয়েছে।

নারী ও কন্যা শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা ১২ বছরের পর স্কুলে যেতে পারছেন না। শেষ সুযোগের একটি পথ—'মিডওয়াইফ' কোর্সও ২০২৪ সালের শেষে বন্ধ হয়ে গেছে।

তালেবান ২০২১ সালে মার্কিন ও অন্যান্য আন্তর্জাতিক বাহিনী চলে যাওয়ার কয়েক সপ্তাহের মধ্যে দ্রুত আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করে।

Related Topics

টপ নিউজ

ইন্টারনেট বন্ধ / টেলিযোগাযোগ / ব্ল্যাকআউট / আফগানিস্তান / তালেবান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ঝুঁকির মুখে দেশের টেলিযোগাযোগ নেটওয়ার্ক
  • নেটওয়ার্ক ব্যাহত হওয়ার শঙ্কা, জ্বালানি ও বিদ্যুতে অগ্রাধিকার চায় টেলিকম অপারেটররা
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net