Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ফেসবুকের বিরুদ্ধে মামলা ঠুকলেন মার্ক জাকারবার্গ—যার কথা ভাবছেন, তিনি নন

আন্তর্জাতিক

বিবিসি
06 September, 2025, 03:50 pm
Last modified: 06 September, 2025, 03:54 pm

Related News

  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • নির্বাচনকালীন ভুয়া তথ্য মোকাবিলায় মেটার উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে: লুৎফে সিদ্দিকী
  • আসিফ মাহমুদের হাদি সংক্রান্ত পোস্টে ‘গণ-রিপোর্ট’, ফেসবুক পেইজ সরিয়ে ফেলার অভিযোগ 
  • উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে অন্তর্বর্তী সরকারের চিঠি

ফেসবুকের বিরুদ্ধে মামলা ঠুকলেন মার্ক জাকারবার্গ—যার কথা ভাবছেন, তিনি নন

স্থানীয় গণমাধ্যমকে দেওয়া ফেসবুকের ইমেল থেকে জানা যায়, কোম্পানিটি তাকে তার "আসল নাম" ব্যবহার না করার জন্য অভিযুক্ত করেছিল। আইনজীবী জাকারবার্গ বলেন, নিজের পরিচয় প্রমাণ করতে তিনি তার ছবিসহ পরিচয়পত্র, ক্রেডিট কার্ড এবং নিজের মুখের একাধিক ছবি জমা দিয়েছেন।
বিবিসি
06 September, 2025, 03:50 pm
Last modified: 06 September, 2025, 03:54 pm
আইনজীবী মার্ক জাকারবার্গ।

ফেসবুকের প্রতিষ্ঠাতার সঙ্গে নাম মিলে যাওয়ায় বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের এক আইনজীবী। তার নামও মার্ক জাকারবার্গ। আর এ কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমটি বারবার তার অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। তাদের অভিযোগ, তিনি নাকি একজন "বিখ্যাত ব্যক্তিকে নকল" করছেন।

এই হয়রানির শিকার হয়ে শেষ পর্যন্ত ফেসবুকের বিরুদ্ধেই মামলা করেছেন মার্ক এস জাকারবার্গ। তিনি জানান, গত আট বছরে পাঁচবার তার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এর ফলে ব্যবসায়িকভাবে তার হাজার হাজার ডলার ক্ষতি হয়েছে।

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের এই আইনজীবী দেউলিয়াত্ব আইন নিয়ে কাজ করেন। মামলার নথিতে তিনি উল্লেখ করেছেন, তিনি ৩৮ বছর ধরে আইন পেশায় আছেন। তখন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক ই জাকারবার্গের বয়স ছিল মাত্র কয়েক বছর।

এই ঘটনার পর ফেসবুকের মূল সংস্থা মেটা জানিয়েছে, তারা আইনজীবীর অ্যাকাউন্টটি পুনরায় চালু করেছে এবং ভবিষ্যতে যাতে এই ভুল না হয়, তার জন্য পদক্ষেপ নিচ্ছে।

ভুক্তভোগী জাকারবার্গ ইন্ডিয়ানাপলিসের একটি টেলিভিশনকে বলেন, "এটা কোনো মজার বিষয় নয়, বিশেষ করে যখন তারা আমার টাকা নিয়ে নেয়।"

আদালতে দায়ের করা মামলায় তিনি বলেন, ফেসবুক চুক্তি লঙ্ঘন করেছে। কারণ তিনি বিজ্ঞাপনের জন্য ১১,০০০ ডলার দিয়েছিলেন, কিন্তু ফেসবুক বেআইনিভাবে তা সরিয়ে দিয়েছে।

তিনি বলেন, "ব্যাপারটা এমন যে, আপনি রাস্তার পাশে একটি বিলবোর্ড কিনলেন, তার জন্য টাকাও দিলেন, কিন্তু পরে তারা এসে সেটার ওপর একটি বড় কম্বল দিয়ে ঢেকে দিল। ফলে আপনি আপনার টাকার কোনো সুবিধাই পেলেন না।"

স্থানীয় গণমাধ্যমকে দেওয়া ফেসবুকের ইমেল থেকে জানা যায়, কোম্পানিটি তাকে তার "আসল নাম" ব্যবহার না করার জন্য অভিযুক্ত করেছিল।

আইনজীবী জাকারবার্গ বলেন, নিজের পরিচয় প্রমাণ করতে তিনি তার ছবিসহ পরিচয়পত্র, ক্রেডিট কার্ড এবং নিজের মুখের একাধিক ছবি জমা দিয়েছেন। তিনি বলেন, "আমার নাম মার্ক স্টিভেন। আর তার নাম মার্ক এলিয়ট।"

গত মে মাসে তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং মামলা করার পরেই তা পুনরুদ্ধার করা হয়।

এক বিবৃতিতে মেটা বলেছে, "ভুলবশত বন্ধ করে দেওয়া মার্ক জাকারবার্গের অ্যাকাউন্টটি আমরা পুনরায় চালু করেছি। এই বিষয়ে তার ধৈর্যের জন্য আমরা কৃতজ্ঞ এবং ভবিষ্যতে যাতে এমনটা না ঘটে তার জন্য আমরা কাজ করছি।"

দেউলিয়াত্ব আইন বিশেষজ্ঞ এই আইনজীবী তার নাম নিয়ে হওয়া বিভিন্ন বিভ্রান্তি নথিভুক্ত করার জন্য একটি ওয়েবসাইটও চালু করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, একবার ওয়াশিংটন রাজ্য ভুল করে তার বিরুদ্ধে নির্যাতনের মামলাও করে বসেছিল।

Related Topics

টপ নিউজ

মার্ক জাকারবার্গ / মেটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • নির্বাচনকালীন ভুয়া তথ্য মোকাবিলায় মেটার উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে: লুৎফে সিদ্দিকী
  • আসিফ মাহমুদের হাদি সংক্রান্ত পোস্টে ‘গণ-রিপোর্ট’, ফেসবুক পেইজ সরিয়ে ফেলার অভিযোগ 
  • উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে অন্তর্বর্তী সরকারের চিঠি

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net