Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
'ব্যাপক সাইবার হামলা'য় বিপর্যস্ত এক্স, ইউক্রেনের দিকে ইঙ্গিত মাস্কের

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
11 March, 2025, 03:55 pm
Last modified: 11 March, 2025, 04:01 pm

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

'ব্যাপক সাইবার হামলা'য় বিপর্যস্ত এক্স, ইউক্রেনের দিকে ইঙ্গিত মাস্কের

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত নই। তবে ইউক্রেনীয় অঞ্চলের আইপি ঠিকানা থেকে এক্স প্ল্যাটফর্মকে ধ্বংস করার জন্য ব্যাপক সাইবার হামলা চালানো হয়েছিল।’
দ্য গার্ডিয়ান
11 March, 2025, 03:55 pm
Last modified: 11 March, 2025, 04:01 pm
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)। ছবি: রয়টার্স

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) সোমবার (১০ মার্চ) সাইবার হামলার শিকার হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনার ফলে সারাদিন ধরে প্ল্যাটফর্মটিতে বারবার বিভ্রাট দেখা দেয়।

অনেক ব্যবহারকারী পোস্ট লোড করতে না পারায় সাইটটি কার্যত অকার্যকর হয়ে পড়ে। এক্স-এর সিইও এক পোস্টে লেখেন, 'আমরা প্রতিদিন হামলার শিকার হই। তবে এবার ব্যাপক সক্ষমতার সাথে আক্রমণ করা হয়েছে। হয়তো বড় কোনো সংগঠিত দল অথবা একটি দেশ এতে জড়িত।'

বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায়, সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটে প্রথমবার বড় ধরনের বিভ্রাট দেখা দেয়, যা কয়েক ঘণ্টা পর স্বাভাবিক হয়। দুপুরের দিকে দ্বিতীয় দফা বিভ্রাট ঘটে, যা মূলত এক্স-এর মোবাইল অ্যাপে বেশি দেখা যায়। পোস্ট লোড না হলে ব্যবহারকারীদের জন্য 'কিছু ভুল হয়েছে' বার্তা প্রদর্শিত হয় এবং পুনরায় লোড করার পরামর্শ দেওয়া হয়।

তবে, মাস্ক তার দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। তিনি এক ক্রিপ্টোকারেন্সি ইনফ্লুয়েন্সারের পোস্টের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন, যেখানে বলা হয়েছিল যে মাস্কের বিভিন্ন উদ্যোগের বিরুদ্ধে সাম্প্রতিক বিরোধিতার অংশ হিসেবে এই হামলা হতে পারে।

পরবর্তীতে ফক্স বিজনেসের এক সাক্ষাৎকারে মাস্ক আবারও সাইবার হামলার দাবি করে ইঙ্গিত দেন যে এটি সম্ভবত ইউক্রেন থেকে পরিচালিত হয়েছে। তিনি বলেন, 'আমরা নিশ্চিত নই। তবে ইউক্রেনীয় অঞ্চলের আইপি ঠিকানা থেকে এক্স প্ল্যাটফর্মকে ধ্বংস করার জন্য ব্যাপক সাইবার হামলা চালানো হয়েছিল।'

ইলন মাস্ক অতীতে ইউক্রেন সরকারকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন। গত সপ্তাহে তিনি দাবি করেন, তার স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হলে ইউক্রেনের 'পুরো সামনের সারির' প্রতিরক্ষা ভেঙে পড়বে।

স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক আগেও এক্স প্ল্যাটফর্মের বিভ্রাটের জন্য সাইবার হামলাকে দায়ী করেছেন। গত বছর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এক লাইভ সাক্ষাৎকার প্রচারের সময় প্ল্যাটফর্মটি ডাউন হয়ে গেলে তিনি একে 'বৃহৎ মাত্রার ডিডিওএস হামলা' বলে উল্লেখ করেন। তবে, এক্স-এর এক সূত্র পরে দ্য ভার্জ-কে জানায় যে, আসলে কোনো সাইবার হামলা হয়নি।
 

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / এক্স / সাইবার অ্যাটাক / ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net