Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ঠান্ডায় ৪০ বছরের মধ্যে এই প্রথম কংগ্রেস ভবনের ভেতরে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান

আন্তর্জাতিক

রয়টার্স
18 January, 2025, 11:55 am
Last modified: 18 January, 2025, 12:31 pm

Related News

  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প

ঠান্ডায় ৪০ বছরের মধ্যে এই প্রথম কংগ্রেস ভবনের ভেতরে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান

মার্কিন ইতিহাসে শপথ অনুষ্ঠানে ঠান্ডা আবহাওয়া নতুন কিছু নয়। ১৮৪১ সালে প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি হ্যারিসনের দীর্ঘ বক্তৃতা ঠান্ডায় তাকে অসুস্থ করে তোলে, যার ফলে এক মাস পর তিনি মারা যান।
রয়টার্স
18 January, 2025, 11:55 am
Last modified: 18 January, 2025, 12:31 pm
ক্যাপিটল হিল। ছবি: রয়টার্স

সোমবার (২০ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার শপথ গ্রহণ অনুষ্ঠান এবার বাইরে খোলা জায়গায় নয়, আয়োজন হবে ক্যাপিটল ভবনের ভেতরে। প্রায় ৪০ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান ইনডোরে অনুষ্ঠিত হবে। 

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ ট্রাম্প বলেন, 'দেশজুড়ে শৈত্যপ্রবাহ চলছে। আমি চাই না কেউ কোনোভাবে আহত হোক বা ক্ষতিগ্রস্ত হোক। তাই, আমি সিদ্ধান্ত নিয়েছি যে শপথ গ্রহণ বক্তৃতাসহ অন্যান্য কার্যক্রম ক্যাপিটল রোটুন্ডায় অনুষ্ঠিত হবে।'

১৯৮৫ সালে প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের দ্বিতীয় মেয়াদের শপথ অনুষ্ঠানের সময় মারাত্মক ঠান্ডার কারণে অনুষ্ঠান ইনডোরে স্থানান্তর করা হয়েছিল। সেবার তাপমাত্রা ছিল মাইনাস ১০ থেকে মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাইট।

এবারও ওয়াশিংটনে সোমবার শপথ গ্রহণের সময় তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস) হবে বলে পূর্বাভাস রয়েছে। তবে শৈত্যপ্রবাহের কারণে আরও বেশি ঠাণ্ডা অনুভূত হবে। 

ট্রাম্প জানিয়েছেন, তার সমর্থকরা ক্যাপিটল ওয়ান এরেনায় বসে বড় পর্দায় অনুষ্ঠানটি দেখতে পারবেন। ২০ হাজার আসনের এই স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

পেনসিলভানিয়া অ্যাভিনিউ থেকে হোয়াইট হাউস পর্যন্ত যে কুচকাওয়াজ হওয়ার কথা ছিল, সেটিও ক্যাপিটল ওয়ান এরেনায় স্থানান্তরিত হবে। তবে একটি ইনডোর স্টেডিয়ামের মধ্যে কুচকাওয়াজ কীভাবে আয়োজন করা হবে, তা এখনো পরিষ্কার নয়।

ক্যাপিটল হিল। ছবি: রয়টার্স

শপথ গ্রহণ ক্যাপিটল ভবনের ভেতরে স্থানান্তরের কারণে এইবার ট্রাম্পের জনসমাগমের আকার নিয়ে কোনো বিতর্ক হওয়ার সুযোগ থাকছে না। ২০১৭ সালে প্রথম শপথ অনুষ্ঠানে জাতীয় মলে জনসমাগমের সংখ্যা নিয়ে বিতর্কে ট্রাম্প ক্ষুব্ধ হয়েছিলেন।

ইনডোর আয়োজনে দর্শক সংখ্যা সীমিত থাকবে। ক্যাপিটল প্রাঙ্গণে ২ লাখ ২০ হাজার টিকিটধারী দর্শকের জন্য যে আয়োজন করা হয়েছিল, তার বড় একটি অংশ এবার আর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।

এছাড়া, প্রায় আড়াই লাখ টিকিটবিহীন দর্শক জাতীয় মলে অনুষ্ঠানটি দেখার জন্য অনুমতি পেয়েছিলেন। কিন্তু ক্যাপিটল ওয়ান এরেনায় এতো লোক ধারণ সম্ভব নয়।

লরেল, মিসিসিপি থেকে শপথ অনুষ্ঠানে আসার পরিকল্পনা করেছিলেন ট্যামি ম্যাটে এবং তার পরিবার। তবে ইনডোর আয়োজনের খবর পেয়ে তারা প্রায় ১ হাজার মাইলের যাত্রা বাতিল করেছেন। ম্যাটে বলেন, 'অনুষ্ঠান সরাসরি না দেখে এতো পথ আসাটা আর যুক্তিযুক্ত মনে করছি না।'

মার্কিন ইতিহাসে শপথ অনুষ্ঠানে ঠান্ডা আবহাওয়া নতুন কিছু নয়। ১৮৪১ সালে প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি হ্যারিসনের দীর্ঘ বক্তৃতা ঠান্ডায় তাকে অসুস্থ করে তোলে, যার ফলে এক মাস পর তিনি মারা যান।

১৮৭৩ সালে প্রেসিডেন্ট ইউলিসিস এস গ্রান্টের শপথ অনুষ্ঠানের সময় শীতের প্রকোপে অনেক ক্যাডেট অজ্ঞান হয়ে পড়েছিলেন। ওয়াশিংটনের সর্বনিম্ন মার্চের তাপমাত্রা ৪ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস) সেই দিনেই রেকর্ড হয়।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প / ক্যাপিটল হিল / অভিষেক অনুষ্ঠান / শপথ অনুষ্ঠান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net