Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
যুক্তরাজ্যে ‘জেনোসাইড-ফ্রি’ কোলার ব্যাপক আলোড়ন

আন্তর্জাতিক

আল জাজিরা
24 November, 2024, 02:05 pm
Last modified: 24 November, 2024, 02:41 pm

Related News

  • ফিলিস্তিন অধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ফিলিস্তিনিদের ধর্ষণের খবর ছাপানোয় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

যুক্তরাজ্যে ‘জেনোসাইড-ফ্রি’ কোলার ব্যাপক আলোড়ন

যুক্তরাজ্যের বিভিন্ন ফিলিস্তিনি রেস্তোরাঁগুলোতে শোভা পাচ্ছে ফিলিস্তিনের পতাকার আদলে চেরি-লাল রঙে রাঙানো সোডার ক্যান। এর মধ্যে পতাকার কালো, লাল ও সবুজ রঙের মিশেলে ঐতিহ্যবাহী কেফিয়েহ প্যাটার্নের নকশা করা আছে। আর ক্যানগুলোর গায়ে আরবি ক্যালিগ্রাফিতে লেখা আছে ‘গাজা কোলা’।
আল জাজিরা
24 November, 2024, 02:05 pm
Last modified: 24 November, 2024, 02:41 pm
২০২৩ সালের নভেম্বরে ‘গাজা কোলা’র উৎপাদন শুরু হয়। ছবি: গেটি ইমেজ।

শরতের একটি রৌদ্রোজ্জ্বল দিন। যুক্তরাজ্যের লন্ডনের কেন্দ্রে অবস্থিত একটি জমজমাট শহর হলবর্ন। সেখানেই রয়েছে একটি ফিলিস্তিনি রেস্তোরাঁ হিবা এক্সপ্রেস। সেখানে খাবার খেতে জন্য ভিড় জমিয়েছেন ভোজনপ্রেমীরা। এছাড়া এ রেস্তোরাঁকে ঘিরে আছে বইয়ের দোকান, বিভিন্ন দোকানপাট ও খ্যাতনামা আরও রেস্তোরাঁ। আর এর ঠিক উপরেই রয়েছে প্যালেস্টাইন হাউস। 

প্যালেস্টাইন হাউস একটি বহুতল ভবন। ফিলিস্তিনি জনগণ ও তাদের সমর্থকরা প্রায়ই এখানে এসে মিলিত হন। এ ভবনটি তৈরি হয়েছে আরবীয় কায়দায়। এর রয়েছে পাথরের দেয়াল ও ফোয়ারা-সজ্জিত উঠান। 

এ প্যালেস্টাইন হাউসটি পরিচালনার দায়িত্বে আছেন ওসামা কাশু নামে ৪৩ বছর বয়সী এক ব্যক্তি। খোঁপায় বাঁধা চুল, ঘন দাড়ি আর গোঁফে ঢাকা মুখ কাশুকে অন্যদের থেকে আলাদা করেছে। ২০১২ সালে আরও কয়েকজনকে সাথে নিয়ে কাশু এ হিবা এক্সপ্রেস নামে এ রেস্তোরাঁটি চালু করেন। কাশু ২০২০ সাল পর্যন্ত এ রেস্তোরাঁটির সঙ্গে যুক্ত ছিলেন। রেস্তোরাঁটি ফিলিস্তিনি ও লেবানিজ খাবারের জন্য বেশ পরিচিত।

রেস্তোরাঁটির অন্দর মহল উস্ণ রঙে সজ্জিত। সেখানে গাছের ডাল ব্যবহার করে একটি প্রাকৃতিক আবহও দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর পাশেই ঝুলছে একটি স্লোগান সমেত প্ল্যাকার্ড। সেখানে লেখা ছিল 'নদী থেকে শুরু সমুদ্রে গিয়ে শেষ'। রেস্তোরাঁটির প্রবেশপথে দেখা যায় সাদা-কালো স্কার্ফ পরানো পুতুল। আর পুতুলটির পাশেই আরেকটি সাইনবোর্ডে লাল কালিতে লেখা 'বাচ্চাদের বাঁচান'। সাইনবোর্ডটি এ রেস্তোরাঁয় আসা প্রত্যেককে ইসরায়েলের হামলায় হাজারও শিশু মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। 

এদিকে রেস্তোরাঁর বিভিন্ন খাবারের টেবিলে শোভা পাচ্ছে ফিলিস্তিনের পতাকার রঙে রাঙানো চেরি-লাল সোডার ক্যান। এর মধ্যে পতাকার কালো, লাল ও সবুজ রঙের মিশেলে ঐতিহ্যবাহী কেফিয়েহ প্যাটার্নের নকশা করা আছে। আর ক্যানগুলোর গায়ে আরবি ক্যালিগ্রাফিতে লেখা আছে 'গাজা কোলা'। ক্যানগুলো জনপ্রিয় ব্র্যান্ড কোকা-কোলার আদলে তৈরি হলেও এটি বহন করছে এক ভিন্ন বার্তা। 

ওসামা কাশু এ গাজা কোলার উদ্ভাবক। এ পানীয়টি কোলা তৈরির জন্য যাবতীয় উপাদান দিয়েই তৈরি আর কোকা-কোলার মতই রয়েছে মিষ্টি ও অম্লীয় স্বাদ। কিন্তু কাশু দাবি করেন, "এ পানীয়টির তৈরি প্রক্রিয়া কোকা-কোলা থেকে একদম ভিন্ন।" তবে পানীয়টি কীভাবে কিংবা কোথায় প্রথম তৈরি হয়েছে তা-না জানালেও ২০২৩ সালের নভেম্বর থেকে এটি উৎপাদন করতে শুরু করেন বলে জানান কাশু।

পূর্ব লন্ডনের হ্যাকনির ৫৩ বছর বয়সী বাসিন্দা নাইঙ্কে ব্রেট প্যালেস্টাইন হাউসের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বপ্রথম গাজা কোলার স্বাদ গ্রহণ করেন। তিনি বলেন, "এটি কোকা-কোলার মতো ঝাঁঝযুক্ত নয়, স্বাদ অনেকটাই হালকা। তার চেয়ে বড় কথা, একে পান করার মাধ্যমে ফিলিস্তিনকে সমর্থন করা যায়।"

ওসামা কাশুরে ভাষায়, "এই পানীয় তৈরির অন্যতম লক্ষ্য হল গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনকে সমর্থন করে এমন কোম্পানিগুলোর পণ্য বয়কট করা এবং মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ অনুভব করানো।"

তার মতে, গাজা কোলার মাধ্যমে একদিকে যেমন মানুষের মাঝে সচেতনতা তৈরি হচ্ছে, অন্যদিকে বয়কট আন্দোলনও শক্তিশালী হচ্ছে। তিনি বলেন, "যে-সব কোম্পানি সরাসরি এই গণহত্যায় ভূমিকা রাখছে, তাদের রাজস্ব প্রবাহে আঘাত করলে তারা নিশ্চয়ই বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করবে।"

তিনি জানান, গাজা কোলার বিক্রি থেকে অর্জিত পুরো মুনাফা গাজার আল-কারামা হাসপাতালের প্রসূতি ওয়ার্ড পুনর্নির্মাণে ব্যয় করা হচ্ছে। তিনি বলেন, "প্রতিটি ক্যান যেন ফিলিস্তিনের জনগণের দুর্দশার কথা মনে করিয়ে দেয়।"

তাছাড়া এ গাজা কোলা তৈরির পিছনে কাশুর পরিবার একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তিনি জানান, তার ১৭ বছর বয়সী দত্তক নেওয়া ছেলের খোঁজ তিনি জানেন না। গত জুনে ওই ছেলেকে মাথায় গুলি করা হয়। 

তিনি বলেন, "আমার গাজায় পরিবার ছিল। তারা ধ্বংস হয়ে গেছে। আমার বন্ধুরা কোথায় আছে, তাও কিছু জানি না।"

কাশু জানান, গাজা কোলা তৈরির পুরো প্রক্রিয়াটি ছিল জটিল ও চ্যালেঞ্জিং। তিনি বলেন, "এ পানীয়টি তৈরি করা আমার জন্য অনেক কঠিন ও কষ্টদায়ক ছিল কারণ আমি এ পানীয় শিল্প সম্পর্কে কিছুই জানতাম না।" তার সাথের অনেকেই তাকে ক্যানের রঙ, ফন্ট, নাম এমনকি পতাকার বিষয়ে আপস করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কাশু কোনো কিছুতেই আপস করেননি। 

কাশু জানান, পণ্যটির লোগো তৈরি করার বিষয়টিও জটিল ছিল। কাশু হাসিমুখে বলেন, "তখন তিনি চিন্তা করছিলেন, কীভাবে এমন একটি ব্র্যান্ড নাম তৈরি করবেন যা একেবারে স্পষ্ট ও সরাসরি বার্তা দেয়। তিনি দেখেন যে 'গাজা কোলা'ই সেই বার্তা স্পষ্ট, সৎ ও স্বচ্ছ ভাবে উপস্থাপন করতে পারছে।

খরচ কমানোর জন্য এ গাজা কোলা পোল্যান্ডে উৎপাদন করে যুক্তরাজ্যে আমদানি করা হয়। কিন্তু সংরক্ষণের জন্য উপযুক্ত জায়গা না থাকায় শুরুতে সমস্যায় পড়তে হয়েছিল। তিনি আরও বলেন, "কোলা জাতীয় পানীয়ের বাজার বড় হলেও পিছনের রাজনীতির কারণে এ বাজারে প্রবেশ করা কঠিন ছিল।"

কাশু শুরুতে তার রেস্তোরাঁ হিবা এক্সপ্রেস ও স্থানীয় ফিলিস্তিনি রেস্তোরাঁগুলোতে এটি সরবরাহ করা শুরু করেন।  

এছাড়া ম্যানচেস্টারের আল আকসা সুপারমার্কেটের মতো মুসলিম খুচরা বিক্রেতারাও এটি বিক্রি করা শুরু করেন। সেখানকার দোকানের ম্যানেজার মোহাম্মদ হুসেইন জানান, "সম্প্রতি আমাদের স্টক শেষ হয়ে গেছে। আগস্টের শুরু থেকে এ পর্যন্ত গাজার কোলার পাঁচ লাখ ক্যান বিক্রি হয়েছে "

অনলাইনে গাজা কোলার একটি ছয় ক্যানের প্যাকেটের দাম ১২ পাউন্ড (১৫ ডলার), যেখানে কোকাকোলার একই প্যাকেটের দাম ৪.৭০ পাউন্ড (৬ ডলার)। তবে কাশু জানিয়েছেন, গাজার কোলার সমস্ত লাভ গাজার আল-করামা হাসপাতালের প্রসূতি বিভাগ পুনর্নির্মাণে দান করা হচ্ছে।

গাজা কোলা শুধু একটি পানীয় নয়। এটি বড় ব্র্যান্ডগুলোর বিরুদ্ধে বয়কট এবং ফিলিস্তিনের পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বাড়ানোর একটি প্রচেষ্টা। সম্প্রতি একটি সুইডিশ কোম্পানি প্যালেস্টাইন ড্রিংক্স বের করেছে। প্রতি মাসে গড়ে তারা ৩০-৪০ লাখ ক্যান প্যালেস্টাইন ড্রিংক্স বিক্রি করছে। জর্ডানের ম্যাট্রিক্স কোলা এবং মিসরের স্পিরো স্পাথিস ব্র্যান্ডগুলোও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

নেদারল্যান্ডের রটারডামের ইরাসমাস ইউনিভার্সিটি অধ্যাপক জেফ হ্যান্ডমেকার বলেন, ভোক্তা বয়কট করার মাধ্যমে কর্পোরেট অপরাধগুলো সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে যার দায়ভার কোম্পানিগুলো এড়াতে পারে না।"

তিনি বলেন, "এ ক্ষেত্রে কোকাকোলা বয়কটের ক্যাম্পেইনটি এক প্রকার সফল হয়েছে বলে ধরা যায়।"

ওসামা কাশু এখন গাজা কোলার পরবর্তী সংস্করণ নিয়ে আজ করছেন। তিনি জানান, আগেরটির চেয়ে এটি আরও বেশি ফিজি হবে। তিনি আশা করছেন, "গাজা কোলার প্রতিটি চুমুকই গ্রাহককে ফিলিস্তিনের দুর্দশার কথা স্মরণ করিয়ে দিবে।"

কাশু বলেন, "গত ৭৫ বছর ধরে চলা এবং এখনও চলমান এ ভয়াবহ হত্যাকাণ্ডের কথা আমাদের প্রজন্মের পর প্রজন্মকে মনে করিয়ে দিতে হবে। আর এটি হতে পারে একটি ছোট্ট স্মারকের মাধ্যমে। যেমন এ পানীয় উপভোগও করবেন পাশাপাশি আপনি ফিলিস্তিনিদের শুভেচ্ছাও পাবেন।"

Related Topics

টপ নিউজ

গাজা কোলা / কোকা-কোলা / ফিলিস্তিন / গাজা / শিশু হত্যাকাণ্ড / গাজায় গণহত্যা / যুক্তরাজ্য / গাজা জেনোসাইড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • ফিলিস্তিন অধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ফিলিস্তিনিদের ধর্ষণের খবর ছাপানোয় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net