Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
মুম্বাইয়ে ভারতীয় রাজনীতিবিদ বাবা সিদ্দিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক

আল-জাজিরা
13 October, 2024, 06:20 pm
Last modified: 15 October, 2024, 11:43 pm

Related News

  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার: মে মাসে ভারতের জ্বালানি রপ্তানিতে বড় ধস
  • ভারতে অবস্থানরত ইসরায়েলি রিজার্ভ সেনার গ্রেপ্তার দাবি হিন্দ রজব ফাউন্ডেশনের
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর

মুম্বাইয়ে ভারতীয় রাজনীতিবিদ বাবা সিদ্দিককে গুলি করে হত্যা

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীরা কুখ্যাত অপরাধী লরেন্স বিষ্ণোইয়ের নেতৃত্বাধীন একটি গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। ২০২২ সালে র‌্যাপার সিধু মুসে ওয়ালাসহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডের জড়িত থাকার অপরাধে বর্তমানে কারাগারে বন্দী আছেন লরেন্স বিষ্ণোই।
আল-জাজিরা
13 October, 2024, 06:20 pm
Last modified: 15 October, 2024, 11:43 pm
এনসিপি নেতা বাবা সিদ্দিক। ফাইল ছবি: ইটিভি ভারত

ভারতের মুম্বাইয়ে শনিবার (১২ অক্টোবর) রাতে মহারাষ্ট্রের তিনবারের বিধায়ক ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে (৬৬) গুলি করে খুন করা হয়েছে।

শনিবার রাতে মুম্বাইয়ে তার ছেলের অফিসের বাইরে তার ওপর একাধিক গুলি চালানো হয়। পরে নগরীর লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

সাবেক মন্ত্রী এবং মহারাষ্ট্র রাজ্যের রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সিদ্দিক সম্প্রতি কংগ্রেস পার্টি থেকে ক্ষমতাসীন বিজেপি জোটের অংশ আঞ্চলিক জাতীয় কংগ্রেস পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

হত্যাকাণ্ডের ঘটনার পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি রাজ্য দিলেও বিরোধী দলগুলো গুরুতর নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির জন্য সরকারকে দোষারোপ করেছে।
হত্যার উদ্দেশ্য স্পষ্ট না হলেও এরই মধ্যে পুলিশ সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করেছে এবং তৃতীয় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীরা কুখ্যাত অপরাধী লরেন্স বিষ্ণোইয়ের নেতৃত্বাধীন একটি গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। ২০২২ সালে র‌্যাপার সিধু মুসে ওয়ালাসহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডের জড়িত থাকার অপরাধে বর্তমানে কারাগারে বন্দী আছেন লরেন্স বিষ্ণোই।

২০০৯ সালে এক নির্বাচনী জনসভায় বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে সিদ্দিক। ফাইল চবি: রয়টার্স

এক সপ্তাহ আগে সিদ্দিককে হত্যার হুমকির প্রেক্ষিতে নিরাপত্তা বাড়ানোর পর তাকে হত্যা করল বন্দুকধারীরা।

সিদ্দিক বেশ কয়েকজন বলিউড সুপারস্টারের ঘনিষ্ঠ ছিলেন এবং বিলাসবহুল পার্টি আয়োজনের জন্য সুপরিচিত ছিলেন।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও সিদ্দিকের এনসিপি পার্টির প্রধান অজিত পাওয়ার বলেছেন, তিনি এই হত্যাকাণ্ডে 'স্তম্ভিত'।

তিনি এই 'কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়েছেন।'

এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই হামলার পেছনের মাস্টারমাইন্ডকেও খুঁজে বের করা হবে।'

তিনি আরও বলেন, 'এটা বিভাজনের সময় নয় বা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অন্যের বেদনাকে কাজে লাগানোর সময় নয়। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ন্যায়বিচার নিশ্চিত করা।'

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

ভারত / ভারতীয় রাজনীতিবিদ / হত্যা / মুম্বাই / লরেন্স বিষ্ণোই / বাবা সিদ্দিক / মহারাষ্ট্র / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার: মে মাসে ভারতের জ্বালানি রপ্তানিতে বড় ধস
  • ভারতে অবস্থানরত ইসরায়েলি রিজার্ভ সেনার গ্রেপ্তার দাবি হিন্দ রজব ফাউন্ডেশনের
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net