Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
গ্রেপ্তার হয়ে 'ভুল ফ্লাইটে' উঠে পড়ার মাশুল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 October, 2024, 10:40 am
Last modified: 07 October, 2024, 10:58 am

Related News

  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার হয়ে 'ভুল ফ্লাইটে' উঠে পড়ার মাশুল

ওই ব্যক্তি যথাযথ নথিপত্র ছাড়াই মিলানের একটি ফ্লাইটে চড়ে বসেছিলেন।
টিবিএস ডেস্ক
07 October, 2024, 10:40 am
Last modified: 07 October, 2024, 10:58 am
ফাইল ছবি: রয়টার্স

ইংল্যান্ডের ম্যানচেস্টার বিমানবন্দরে এক যাত্রী ভুল ফ্লাইটে উঠে পড়ায় ইজিজেটের একটি ফ্লাইট বিলম্বিত হয়েছে। পরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। খবর বিবিসি'র। 

বিমানবন্দরের ওই যাত্রীর আসলে অন্য একটি ইজিজেট ফ্লাইটে যাওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি ভুল করে মিলানগামী ফ্লাইটে উঠে পড়েন।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) জানিয়েছে, ওই ব্যক্তি যথাযথ নথি ছাড়াই মিলানের ফ্লাইটে চড়ে বসেছিলেন। যার কারণে নিরাপত্তা বিধিমালা অনুযায়ী, ফ্লাইটের অন্য সকল যাত্রীকে নামিয়ে বাড়তি নিরাপত্তা পরীক্ষা করা হয়। পরে ওই ব্যক্তিকে বিমানবন্দর টার্মিনাল থেকে গ্রেপ্তার করা হয়।

তবে বিমানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এবং এটি সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত নয় বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইজিজেটের একজন মুখপাত্র জানিয়েছেন, ওই যাত্রীর ভুল বোর্ডিংয়ের কারণে ফ্লাইটে অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষা করা হয়েছে। 

"নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং ম্যানচেস্টার বিমানবন্দরে আমাদের গ্রাউন্ড পার্টনারের সঙ্গে মিলে আমরা তদন্ত করব কীভাবে তিনি ভুলভাবে বিমানে চড়ে বসেছিলেন", যোগ করেন তিনি। 

শনিবার পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সি এক যুবককে "বিমান কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিমানে লুকানোর চেষ্টা এবং ইচ্ছাকৃতভাবে জনসাধারণের অসুবিধা সৃষ্টি করার" অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

তবে তদন্ত চলমান থাকায় তারা এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি ইজি-জেট কর্তৃপক্ষ। 

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

ইজি-জেট / ম্যানচেস্টার / বিমান / ফ্লাইট বিলম্ব / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net