Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন দিলেন বারাক ও মিশেল ওবামা

আন্তর্জাতিক

সিএনএন
26 July, 2024, 07:10 pm
Last modified: 26 July, 2024, 07:18 pm

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • ইরান যুদ্ধ চলাকালে 'গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর' করেছিলেন নেতানিয়াহু
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন দিলেন বারাক ও মিশেল ওবামা

ভিডিও ক্লিপে হ্যারিস বলেন, ‘ওহ ঈশ্বর! মিশেল, বারাক, এটি (সমর্থন) আমার কাছে বিরাট পাওয়া। সর্বোপরি আমি আপনাকে কেবল এ কথাই বলতে চাই, আপনি যা বলেছেন এবং আপনি যে বন্ধুত্ব দেখিয়েছেন, তা আমার কাছে আমি বলার চেয়ে বেশি অর্থবহ। আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ এবং আমরাও এই প্রক্রিয়াটি উপভোগ করতে যাচ্ছি, তাই না?’
সিএনএন
26 July, 2024, 07:10 pm
Last modified: 26 July, 2024, 07:18 pm
ছবি: এপি

ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।

শুক্রবার প্রকাশিত এক ভিডিওতে ফোনকলে হ্যারিসের প্রতি সমর্থন জানাতে দেখা গেছে তাদের।

ভিডিওটিতে দেখা যায়, ওবামা ফোনে হ্যারিসকে বলছেন, 'মিশেল আর আমি আপনাকে সমর্থন করতে পেরে সত্যিই গর্বিত এবং আপনাকে নির্বাচনে জিততে এবং ওভাল অফিসে পৌঁছাতে সহায়তা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।'

ভাইস প্রেসিডেন্ট হ্যারিস তাদের সমর্থনের জন্য ওবামাকে ধন্যবাদ জানান এবং এবং তাদের বহু দিনের বন্ধুত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ২০ বছর ধরে ওবামা ও কমলা একে অপরকে চেনেন।

ভিডিও ক্লিপে হ্যারিস বলেন, 'ওহ ঈশ্বর! মিশেল, বারাক, এটি (সমর্থন) আমার কাছে বিরাট পাওয়া। সর্বোপরি আমি আপনাকে কেবল এ কথাই বলতে চাই, আপনি যা বলেছেন এবং আপনি যে বন্ধুত্ব দেখিয়েছেন, তা আমার কাছে আমি বলার চেয়ে বেশি অর্থবহ। আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ এবং আমরাও এই প্রক্রিয়াটি উপভোগ করতে যাচ্ছি, তাই না?'

সাবেক ফার্স্ট লেডি বলেছেন, তিনি হ্যারিসের জন্য গর্বিত এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন।

হ্যারিসের প্রতি সমর্থনের ঘোষণা দিয়ে এক যৌথ বিবৃতিতে ওবামা হ্যারিসের প্রশংসা করেন এবং তার সফলতার বিষয়গুলোর কথা তুলে ধরেন।

বিবৃতিতে বলা হয়, 'এতে হ্যারিসের ভালো একটি জীবনবৃত্তান্তের চেয়েও বেশি কিছু আছে। এই গুরুত্বপূর্ণ সময়ের জন্য তার (হ্যারিস) প্রয়োজনীয় দৃষ্টি, চরিত্র ও শক্তি রয়েছে। নির্বাচনে জিততে ও আমেরিকার মানুষকে ভালোভাবে সেবা করতে যা প্রয়োজন তার তা আছে। এ নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই।'

অনুবাদ: রেদওয়ানুল হক
 
Related Topics

টপ নিউজ

বারাক ওবামা / কমলা হ্যারিস / প্রেসিডেন্ট / নির্বাচন / সমর্থন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • ইরান যুদ্ধ চলাকালে 'গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর' করেছিলেন নেতানিয়াহু
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net