Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
হত্যা ষড়যন্ত্র; ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর মধ্যে শুদ্ধি অভিযানের নির্দেশ জেলেনস্কির

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান   
24 June, 2024, 09:15 pm
Last modified: 24 June, 2024, 09:18 pm

Related News

  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার

হত্যা ষড়যন্ত্র; ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর মধ্যে শুদ্ধি অভিযানের নির্দেশ জেলেনস্কির

গত মাসে ইউক্রেনের রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী– স্টেট সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) জানায়, প্রেসিডেন্ট জেলেনস্কি, সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভসহ শীর্ষ কয়েকজনকে হত্যার জন্য রাশিয়ার সাথে ষড়যন্ত্র করছিলেন স্টেট গার্ডের কর্নেল পদমর্যাদার পদস্থ দুজন কর্মকর্তা। ইতোমধ্যে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 
দ্য গার্ডিয়ান   
24 June, 2024, 09:15 pm
Last modified: 24 June, 2024, 09:18 pm
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: ইন্টারফ্যাক্স

ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী– স্টেট গার্ডের কিছু সদস্য পদস্থ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র করছে, গোয়েন্দারা এমন তথ্য জানানোর পরে এই বাহিনীর মধ্যে শুদ্ধি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

ইউক্রেনের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে স্টেট গার্ড। 

গত মাসে ইউক্রেনের রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী– স্টেট সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) জানায়, প্রেসিডেন্ট জেলেনস্কি, সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভসহ শীর্ষ কয়েকজনকে হত্যার জন্য রাশিয়ার সাথে ষড়যন্ত্র করছিলেন স্টেট গার্ডের কর্নেল পদমর্যাদার পদস্থ দুজন কর্মকর্তা। ইতোমধ্যে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 

এই প্রেক্ষাপটে, বাহিনীটিকে কলঙ্কিত করার জন্য দায়ীদের খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন জেলেনস্কি। 

আজ সোমবার (২৪ জুন) তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে কর্নেল ওলেক্সি মরোজভকে নিয়োগ দিয়ে তাঁকে এই নির্দেশনা দেন।

শুধুমাত্র যারা ইউক্রেন রাষ্ট্রের প্রতি অনুগত– কেবলমাত্র তাঁদের মধ্যে থেকেই নিরাপত্তা রক্ষীদের নিয়োগ দিতে মরোজভকে বলেছেন জেলেনস্কি।  

বিষয়টি নিশ্চিত করে সামাজিক মাধ্যম টেলিগ্রামে লেখা এক পোস্টে তিনি বলেন, যারা ইউক্রেনের পক্ষে নয়, বা যারা গার্ড সার্ভিসকে কলঙ্কিত করতে চায়- তাদেরকে অবশ্যই এই সংস্থা থেকে নির্মুল করতে হবে। 

হত্যা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে স্টেট গার্ডের সিনিয়র দুই কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার পরে– গত মে মাসেই মরোজভের পূর্বসূরী সেরহি রুডকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন জেলেনস্কি। এসবিইউ এর অভিযোগ, রুড রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফএসবি) হয়ে কাজ করতেন এবং গোপনীয় তথ্য সরবরাহ করতেন। 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / হত্যা ষড়যন্ত্র / শুদ্ধি অভিযান / ভলোদিমির জেলেনস্কি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net