Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
পয়ঃবর্জ্যে দূষিত সিন, প্রতিবাদে নদীতে ‘গণ-মলত্যাগ’ করার হুমকি প্যারিসবাসীর

আন্তর্জাতিক

সিবিএস নিউজ
23 June, 2024, 02:45 pm
Last modified: 23 June, 2024, 02:50 pm

Related News

  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • উইন্টার অলিম্পিক ভিলেজে তিন দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম
  • গলায় ঝোলানোর পরই ভেঙে পড়ছে একের পর এক অলিম্পিক পদক, তদন্তে আয়োজকেরা
  • সোনা ও রুপার রেকর্ড দাম, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামি পদক পেতে যাচ্ছেন এবারের বিজয়ীরা

পয়ঃবর্জ্যে দূষিত সিন, প্রতিবাদে নদীতে ‘গণ-মলত্যাগ’ করার হুমকি প্যারিসবাসীর

সিবিএস নিউজ
23 June, 2024, 02:45 pm
Last modified: 23 June, 2024, 02:50 pm

সিন নদী। ফাইল ছবি: রয়টার্স

২০২৪ প্যারিস অলিম্পিকের বাকি আর মাত্র এক মাস, কিন্তু নগরীতে এখন সমালোচনার ঝড় উঠেছে সিন নদী নিয়ে। দূষণে জর্জর সিন নদী। কয়েক মাস আগে পরীক্ষায় পয়ঃনিষ্কাশন ও বর্জ্যপানির ব্যাকটেরিয়ার বাড়াবাড়ি রকমের উপস্থিতি পাওয়া গেছে নদীটিতে পানিতে। 

সিনের দূষণ নিয়ে রীতিমতো তিতিবিরক্ত প্যারিসের বাসিন্দারা। তাই অলিম্পিক শুরু কয়েক সপ্তাহ আগে এ দূষণের প্রতিবাদে নদীতে 'গণ-মলত্যাগ'-এর হুমকি দিচ্ছেন নগরবাসীরা।

ভাইরাল হ্যাশট্যাগ #JeChieDansLaSeineLe23Juin ব্যবহার করে একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে। এ হ্যাশট্যযাগের অর্থ: '২৩ জুন আমি সিনে মলত্যাগ করব'। এই শব্দবন্ধটি গুগলে সার্চ করলেই এ ওয়েবসাইটে চলে আসছে। এ সাইটের প্রতিনিধিত্বমূলক ছবি বাছাই করা হয়েছে মলের স্তূপের ইমোজি (?)। 

এ ওয়েবসাইটে হ্যাশট্যাগের কথাগুলোর পুনরাবৃত্তি করা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও প্যারিসের মেয়র অ্যান হিডালগোকে নিন্দা জানানোর উদ্দেশ্যেই এ কাজ। সিন যে নিরাপদ, তা প্রমাণের উদ্দেশ্যে অলিম্পিক শুরু হওয়ার আগে নদীতে সাঁতার কাটার প্রতিশ্রুতি দিয়েছেন মাখোঁ ও হিডালগো।

ওয়েবসাইটটি ঘোষণা দিয়েছে, 'কারণ, আমাদেরকে মলের মধ্যে ডুবিয়ে রাখার পর এখন তাদেরও মলের মধ্যে গোসল করার পালা।'

স্থানীয় সংবাদমাধ্যম অ্যাকটুপ্যারিস জানিয়েছে, গত মে মাসে হিডালগো ও অন্যান্য কর্মকর্তা সিনকে অলিম্পিকের আগে সাঁতারের যোগ্য করে তোলার ঘোষণা দেওয়ার পরই একটি কৌতুকের রেশ ধরে এ প্রতিবাদ ছড়িয়ে পড়ে। 

সাম্প্রতিক বেশ কিছু পরীক্ষায় দেখা গেছে, সিনের পানিতে এখনও 'আতঙ্কজনক মাত্রায়' ব্যাকটেরিয়া রয়ে গেছে। 

অ্যাকটুপ্যারিসের তথ্যমতে, এই ভাইরাল প্রতিবাদের বুদ্ধিটা এসেছে একজন কম্পিউটার প্রকৌশলীর মাথা থেকে। নাম না প্রকাশের শর্তে তিনি ওই সংবাদমাধ্যমকে বলেন, 'শুরুতে উদ্দেশ্য ছিল এই ব্যঙ্গাত্মক হ্যাশট্যাগ ব্যবহার করে স্রেফ মজা করা।'

আসন্ন অলিম্পিকে সিনে দূষণ বড় বিতর্কের বিষয় হয়ে আছে। নদীটিকে পরিষ্কার করে সাঁতারের যোগ্য করে তুলতে ফ্রান্স সরকার ইতিমধ্যে প্রায় ১.৫ বিলিয়ন ডলার খরচ করেছে শহরের পুরনো পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পরিষ্কার করতে। ভারী বৃষ্টি হলেই শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উপচে ময়লা পানি নদীতে গিয়ে পড়ে। 

শুক্রবার কর্মকর্তারা জানান, মধ্য-জুনের পরীক্ষায় দেখা গেছে, নদীর পানিতে ব্যাপক মাত্রায় ই. কোলাই ও এন্টেরোকক্কাই ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে। 

ডায়রিয়া, নিউমোনিয়ার জন্য দায়ী ই. কোলাই। অন্যদিকে এন্টেরোকক্কাইয়ের সঙ্গে মেনিনজাইটিসের সংযোগ আছে।

Related Topics

টপ নিউজ

সিন নদী / সিন / প্যারিস / নদী দূষণ / অলিম্পিক / নদীতে মলত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • উইন্টার অলিম্পিক ভিলেজে তিন দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম
  • গলায় ঝোলানোর পরই ভেঙে পড়ছে একের পর এক অলিম্পিক পদক, তদন্তে আয়োজকেরা
  • সোনা ও রুপার রেকর্ড দাম, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামি পদক পেতে যাচ্ছেন এবারের বিজয়ীরা

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net