Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শাহবাজ 

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
04 March, 2024, 08:45 pm
Last modified: 04 March, 2024, 09:29 pm

Related News

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্প মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত সমাধানের নির্দেশ
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শাহবাজ 

জাতীয় নির্বাচনের প্রায় চার সপ্তাহ পরে আজ সোমবার (৪ মার্চ) ইসলামাবাদে প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ নেন।
টিবিএস রিপোর্ট
04 March, 2024, 08:45 pm
Last modified: 04 March, 2024, 09:29 pm

শাহবাজ শরিফ। ছবি: মেহের নিউজ এজেন্সি

দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন শাহবাজ শরিফ। জাতীয় নির্বাচনের প্রায় চার সপ্তাহ পরে আজ সোমবার (৪ মার্চ) ইসলামাবাদে প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ নেন।

ঐতিহ্যবাহী কালো শেরওয়ানি পরে শপথবাক্য পাঠ করেন ৭২ বছরের শাহবাজ। শপথ গ্রহণ অনুষ্ঠান জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। পাকিস্তানের সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন। 

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের (পার্লামেন্টের সাধারণ বা  নিম্নকক্ষ) নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দেশটির অন্যতম বৃহৎ দল পাকিস্তান তেহরিক -ই- ইনসাফের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেয় নির্বাচন কমিশন। পিটিআইয়ের প্রার্থীরা তাঁদের দলের নির্বাচনী প্রতীক ব্যাট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। ফলে তাঁদের প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করেন, এবং সবচেয়ে বেশি আসনে জয়লাভ করেন। 

দ্বিতীয় সর্বোচ্চ আসন পায় পাকিস্তান মুসলিম লীগ নওয়াজকে (পিএমএল-এন)। এই অবস্থায়, সেনাবাহিনীর সমর্থনপুষ্ট পিএমএল-এন জোট সরকার গঠনের দৌড়ে এগিয়ে যায়। নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জোটবদ্ধ হয় পিএমএল-এন।

পিপিপির সমর্থন লাভের পরে জাতীয় পরিষদের প্রথম অধিবেশনে শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন আইনপ্রণেতারা। যদিও এর তীব্র বিরোধিতা করেন ইমরান খানের সমর্থক আইনপ্রণেতারা, যারা সুন্নি ইত্তেহাজ কাউন্সিল (এসইসি) রাজনৈতিক দলে যোগ দিয়েছেন।   

মূলত, সংরক্ষিত আসন পেতে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নেয় পিটিআই। স্বতন্ত্র ৯২ জন সংসদ সদস্যের মধ্যে ৮৯ জন সুন্নি ইত্তেহাদে যোগ দেন। যদিও তাঁরা নির্বাচন কমিশনের কাছে ১০টি সংরক্ষিত আসন চেয়েও এখনো বরাদ্দ পাননি।

Related Topics

টপ নিউজ

শাহবাজ শরিফ / পাকিস্তান / প্রধানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্প মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত সমাধানের নির্দেশ
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net