Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
মৃত নাগরিকদের সম্পদ থেকে গোপনে লাভ করেছেন রাজা চার্লস

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
25 November, 2023, 03:50 pm
Last modified: 25 November, 2023, 03:53 pm

Related News

  • কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ইরানের হাতে পারমাণবিক অস্ত্র দেখতে চান না রাজা চার্লস: ট্রাম্প
  • বন্ধের মুখে যুক্তরাজ্যের শতবর্ষী পুরনো ভারতীয় রেস্তোরাঁ, বাঁচাতে রাজা চার্লসের কাছে ২০ হাজার মানুষের আবেদন
  • যুক্তরাজ্যের ৯৯ বছরের পুরোনো ভারতীয় রেস্তোরাঁ বন্ধ হওয়ার উপক্রম, রাজা চার্লসের হস্তক্ষেপ কামনা
  • রাজা চার্লসের চেয়েও ধনী ঋষি সুনাক-অক্ষতা মূর্তি দম্পতি

মৃত নাগরিকদের সম্পদ থেকে গোপনে লাভ করেছেন রাজা চার্লস

দ্য গার্ডিয়ান
25 November, 2023, 03:50 pm
Last modified: 25 November, 2023, 03:53 pm
ছবি: গার্ডিয়ান

উত্তর-পশ্চিম ইংল্যান্ডে নাগরিকদের মৃত্যুর পরে যে বেওয়ারিশ সম্পদ থাকত, সেখান থেকেও লাভবান হচ্ছেন রাজা তৃতীয় চার্লস। দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের উত্তর-পশ্চিমের হাজারো মৃত মানুষের রেখে যাওয়া সম্পত্তি থেকে 'ব্যক্তিগত সম্পদ গড়ছেন' তিনি। 

যেসব ব্যক্তি কোনো উইল না করেই মারা যেতেন অথবা যাদের উত্তরাধিকার কেউ থাকতেন না, তাদের আর্থিক সম্পদ লাভ করতেন রাজা তৃতীয় চার্লস।

'দ্য ডাচি অভ ল্যাঙ্কাস্টার' নামে বিতর্কিত ওই ভূ-সম্পত্তি থেকে বিপুল পরিমাণ মুনাফা পাচ্ছেন রাজা তৃতীয় চার্লস। সামন্ত যুগের ভূমি ব্যবস্থাপনা প্রক্রিয়ায় গত কয়েক বছরে কয়েক মিলিয়ন পাউন্ড সংগ্রহ করেছেন তিনি।

ডাচি অভ ল্যাঙ্কাস্টারের এই আর্থিক সম্পদের নাম 'বোনা ভ্যাকেনশিয়া'। মৃত্যুর পর যাদের উত্তরাধিকারী স্বজন থাকে না কিংবা যারা কোনো উইলও করে যান না, তাদের সম্পদ সংগ্রহ করে ডাচি। গত দশ বছরে ডাচি ৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ সংগ্রহ করেছে। ডাচি হচ্ছে ডিউক বা ডাচেসের শাসনাধীন এলাকা। 

সিংহাসনের উত্তরসূরী হিসেবে গত ৭০ বছর ধরে ২৪তম ডিউক অব কর্নওয়াল ছিলেন তৃতীয় চার্লস। সেই সূত্রেই এসব আর্থিক সম্পদ বাগিয়েছেন তিনি।

রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এসব আর্থিক সম্পদ দান করা হয়েছে। কিন্তু আদতে এ সম্পদের খুব সামান্য অংশই দাতব্য সংস্থাগুলোকে দেওয়া হয়েছে। ডাচির নথিপত্রও বলছে, মৃত ব্যক্তিদের সম্পদ থেকে অর্জিত আয় চার্লসের নিজস্ব সম্পত্তির সংস্কার ও লাভে ব্যয় করা হয়েছে।

নথিতে উঠে এসেছে, এসব সম্পদ রাজার সম্পত্তি বৃদ্ধিতে কাজে লাগানো হয়েছিল। 

গার্ডিয়ানে একাধিক নথির কথা উল্লেখ করে বলা হয়েছে, মৃত ব্যক্তিদের বেওয়ারিশ সম্পত্তিকেই রাজার সম্পত্তিতে পরিণত করা হয়েছে। 

একটি নথির কোড নাম দেওয়া হয়েছে এসএ৯। এই বিশেষ নথির মাধ্যমে মৃত ব্যক্তির সম্পত্তি রাজার সম্পত্তিতে পরিণত করার ছাড়পত্র দেওয়া হয়েছে। এসবের মধ্যে গ্রামীণ বাড়ি, খামার, বাড়ি, পেট্রল পাম্পসহ নানা সম্পদ রয়েছে। 

ফাঁস হওয়া অন্যান্য নথিপত্রে দেখা গেছে, টাউন হাউস, গ্রামীণ কটেজ, কৃষি ভবন, পেট্রোল স্টেশন ও শস্যাগারের পেছনেও এ অর্থ ব্যয় করা হয়েছে। ইয়র্কশায়ারে পুরনো ফার্মহাউস সংস্কার, ছাদ ও জানালা সংস্কার, বয়লার স্থাপন ও দরজা পরিবর্তনেও ব্যয় করা হয়েছে ওই অর্থ।

দাতব্য সংস্থার পরিবর্তে বোনা ভ্যাকেনশিয়ার তহবিলের এ ব্যবহার রাজার ব্যক্তিগত সম্পত্তি বাড়িয়েছে।

এদিকে এ ঘটনা প্রকাশ্যে আসার পরেই সেই মৃতের বন্ধুবান্ধব, আত্মীয়দের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে। তাদের দাবি, এটা অনৈতিক কাজ হয়েছে। এ ব্যাপার অত্যন্ত বেদনাদায়ক বলেও মন্তব্য করেছেন তারা। 

তবে গোটা ঘটনা নিয়ে নানা ইঙ্গিত দেওয়া হলেও বাকিংহাম প্যালেস এ নিয়ে কোনো মন্তব্য করেনি। 

এদিকে গার্ডিয়ান পত্রিকার অনুসন্ধানে নতুন ওই পলিসির কথা সামনে এসেছে। এই পলিসির মাধ্যমে অধিগ্রহণ করা সম্পদ দিয়ে রাজপরিবারের সম্পত্তির দেখভাল. উন্নতি করা যাবে বলে উল্লেখ করা হয়। এই অর্থেই রাজপরিবারের হেরিটেজ সম্পত্তির সংস্কার করা যাবে বলে উল্লেখ করা হয়েছে। 

এদিকে সমালোচকদের দাবি, এভাবে অপরের সম্পত্তি ব্যবহার করার বিষয়টি অস্বীকার করা যায় না। গোটা ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

Related Topics

টপ নিউজ

রাজা চার্লস / ব্রিটিশ রাজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ইরানের হাতে পারমাণবিক অস্ত্র দেখতে চান না রাজা চার্লস: ট্রাম্প
  • বন্ধের মুখে যুক্তরাজ্যের শতবর্ষী পুরনো ভারতীয় রেস্তোরাঁ, বাঁচাতে রাজা চার্লসের কাছে ২০ হাজার মানুষের আবেদন
  • যুক্তরাজ্যের ৯৯ বছরের পুরোনো ভারতীয় রেস্তোরাঁ বন্ধ হওয়ার উপক্রম, রাজা চার্লসের হস্তক্ষেপ কামনা
  • রাজা চার্লসের চেয়েও ধনী ঋষি সুনাক-অক্ষতা মূর্তি দম্পতি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net