Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
বন্ধের মুখে যুক্তরাজ্যের শতবর্ষী পুরনো ভারতীয় রেস্তোরাঁ, বাঁচাতে রাজা চার্লসের কাছে ২০ হাজার মানুষের আবেদন

আন্তর্জাতিক

বিবিসি
26 February, 2026, 05:45 pm
Last modified: 26 February, 2026, 05:45 pm

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
  • কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

বন্ধের মুখে যুক্তরাজ্যের শতবর্ষী পুরনো ভারতীয় রেস্তোরাঁ, বাঁচাতে রাজা চার্লসের কাছে ২০ হাজার মানুষের আবেদন

১৯২৬ সালের মার্চে লন্ডনের রিজেন্ট স্ট্রিটের ভিক্টরি হাউসে প্রতিষ্ঠিত হয় ‘বীরাস্বামী’ নামের এই রেস্তোরাঁ। উদ্বোধনের পর থেকে একই জায়গায় রয়েছে এটি। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনীর বোমাবর্ষণের কঠিন সময়েও এখানে খাবার পরিবেশন বন্ধ হয়নি। 
বিবিসি
26 February, 2026, 05:45 pm
Last modified: 26 February, 2026, 05:45 pm
ছবি: বিবিসি

যুক্তরাজ্যে টিকে থাকা সবচেয়ে পুরোনো ভারতীয় রেস্তোরাঁটি এখন বন্ধ হওয়ার মুখে। এটি বাঁচাতে এবার ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের হস্তক্ষেপ চেয়ে বাকিংহাম প্যালেসে একটি আবেদন জমা দিয়েছেন অধিকারকর্মীরা।

১৯২৬ সালের মার্চে লন্ডনের রিজেন্ট স্ট্রিটের ভিক্টরি হাউসে প্রতিষ্ঠিত হয় 'বীরাস্বামী' নামের এই রেস্তোরাঁ। উদ্বোধনের পর থেকে একই জায়গায় রয়েছে এটি। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনীর বোমাবর্ষণের কঠিন সময়েও এখানে খাবার পরিবেশন বন্ধ হয়নি। 

কিন্তু সম্প্রতি রেস্তোরাঁটির ইজারা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 'দ্য ক্রাউন এস্টেট'।

এ প্রসঙ্গে রেস্তোরাঁর মালিক রঞ্জিত মথরানি বলেন, বীরাস্বামীকে 'বিলুপ্তির হাত থেকে' বাঁচাতে তিনি রাজার সাহায্য চেয়েছেন। ইজারা নবায়নে কর্তৃপক্ষের অনাগ্রহকে তিনি 'অদূরদর্শী' আখ্যা দিয়ে বলেন, 'মনে হচ্ছে, ১০০ বছরের ইতিহাসকে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে।'

ক্রাউন এস্টেটের সমালোচনা করে রঞ্জিত মথরানি বলেন, 'তারা অনেকটা ভদ্রতার চাদরে মোড়া ইটের দেয়ালের মতো। আমরা চাই রাজা যেন ক্রাউন এস্টেটকে আমাদের সঙ্গে কথা বলতে রাজি করান। তারা যেন যৌক্তিক আচরণ করে এবং আমাদের সঙ্গে আলোচনায় বসে।'

রঞ্জিতের স্ত্রী ও রেস্তোরাঁর আরেক স্বত্বাধিকারী নমিতা পাঞ্জাবি জানান, বীরাস্বামী থেকে এর আগে দুবার বাকিংহাম প্যালেসে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে খাবার সরবরাহ করা হয়েছে। প্রথমবার ২০০৯ সালে, যখন ভারতের রাষ্ট্রপতি যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন। আর দ্বিতীয়বার ২০১৭ সালে, ভারতের ৭০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে।

নমিতা বলেন, 'এসবের পরও আমাদের রেস্তোরাঁটি বন্ধ করে দিতে বলা হচ্ছে, এটি সত্যিই বিস্ময়কর। হ্যামলিজ ও লিবার্টির মতো আমরাও রিজেন্ট স্ট্রিটের সবচেয়ে পুরোনো ভাড়াটেদের একটি।'

ক্রাউন এস্টেট মূলত একটি স্বাধীন প্রপার্টি কোম্পানি। এর আয়ের লভ্যাংশ সরাসরি যুক্তরাজ্যের সরকারি কোষাগারে জমা হয়। রেস্তোরাঁটি সরিয়ে দেওয়ার বিষয়ে তারা বলেছে, 'সিদ্ধান্তটি আমরা হালকাভাবে নিইনি।' অন্যদিকে বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, এ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার পুরোপুরি ক্রাউন এস্টেটের।

এদিকে রেস্তোরাঁটি রক্ষার এই পিটিশনে এরই মধ্যে ২০ হাজারের বেশি মানুষ সই করেছেন। এর মধ্যে রেমন্ড ব্লাঙ্ক, মিশেল রউক্স ও রিচার্ড কোরিগ্যানের মতো বিখ্যাত শেফরাও রয়েছেন। পিটিশনে একটি 'ঐতিহাসিক প্রতিষ্ঠান' এবং 'ভারত-ব্রিটিশ সাংস্কৃতিক সম্পর্কের প্রতীক' রক্ষায় রাজার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

২৫ বছর আগে লন্ডনে আসার পর থেকেই বীরাস্বামীর নিয়মিত গ্রাহক সিনান আর্টার। তিনি বলেন, 'জনস্বার্থের কথা বিবেচনা করে ক্রাউন এস্টেটের উচিত এই মূল্যবান প্রতিষ্ঠানটিকে রক্ষা করা। এই জায়গাকে কোনোভাবেই অফিসে পরিণত করা ঠিক হবে না। যখনই আমি এখানে আসি, মনে হয় নিজের বাড়িতেই আছি।'

দীর্ঘ এই পথচলায় ২০১৬ সালে রেস্তোরাঁটি মর্যাদাপূর্ণ 'মিশেলিন স্টার' খেতাবও অর্জন করে।

ক্রাউন এস্টেটের সঙ্গে বীরাস্বামীর এই দ্বন্দ্বের শুরু মূলত ভবনটি সংস্কারের পরিকল্পনা থেকে। ভিক্টরি হাউস নামের এই ভবনটি যুক্তরাজ্যের 'গ্রেড-টু' তালিকাভুক্ত একটি ঐতিহ্যবাহী স্থাপনা। ভবনমালিক এটি আধুনিকায়নের ঘোষণা দিয়েছেন। সংস্কারের যে নকশা করা হয়েছে, তাতে ভবনের বর্তমান প্রবেশপথটি বদলে ফেলা হবে। এতে রেস্তোরাঁটিতে প্রবেশের আর কোনো উপায় থাকবে না।

এ বিষয়ে ক্রাউন এস্টেটের একজন মুখপাত্র বলেন, রেস্তোরাঁটি ওয়েস্ট এন্ড এলাকায় নতুন কোনো জায়গায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের সহায়তা এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছিল।

তিনি বলেন, 'যুক্তরাজ্যের জন্য দীর্ঘমেয়াদি সম্পদ গড়ে তোলা এবং সরকারি ব্যয়ের জন্য সরকারের কাছে লভ্যাংশ পৌঁছে দিতে ক্রাউন এস্টেটের আইনি দায়বদ্ধতা রয়েছে। তাই রেস্তোরাঁটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটি আমরা হালকাভাবে নিইনি।'

ক্রাউন এস্টেটের এই মুখপাত্র আরও বলেন, 'রেস্তোরাঁ কর্তৃপক্ষের দেওয়া প্রস্তাবসহ বেশ কিছু বিকল্প প্রস্তাব আমরা বিশেষজ্ঞদের সাহায্যে পর্যালোচনা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত, এমন কোনো বিকল্প পাওয়া যায়নি; যা ঐতিহ্যবাহী এই ভবনের রক্ষক হিসেবে আমাদের দায়িত্ব, আইনি বাধ্যবাধকতা এবং জনগণের অর্থের সঠিক ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।'

Related Topics

টপ নিউজ

ভারতীয় রেস্তোরাঁ / যুক্তরাজ্য / রাজা চার্লস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
  • কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net