Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
ইলেকট্রিক স্কুটারের মধ্যে কেন হোন্ডা মটোকমপ্যাক্টো সবার চেয়ে আলাদা?

আন্তর্জাতিক

সিএনএন
21 November, 2023, 02:15 pm
Last modified: 21 November, 2023, 02:24 pm

Related News

  • ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • আগস্টের মধ্যে ই-স্কুটার ও ই-বাইক বাজারে আনছে রাষ্ট্রায়ত্ত অ্যাটলাস বাংলাদেশ
  • ব্যর্থ হলো হোন্ডা-নিসানের কয়েক বিলিয়ন ডলারের একীভূতকরণ পরিকল্পনা
  • ফেব্রুয়ারির মাঝামাঝিতে নিসানের সঙ্গে একীভূত হওয়ার দিকনির্দেশনা ঘোষণা করবে হোন্ডা
  • ২০২৬ সালের মধ্যে ৫৮ বিলিয়ন ডলারে একীভূত হওয়ার পরিকল্পনার ঘোষণা নিসান ও হোন্ডার

ইলেকট্রিক স্কুটারের মধ্যে কেন হোন্ডা মটোকমপ্যাক্টো সবার চেয়ে আলাদা?

স্কুটারেটিী সিট, পেছনের চাকা, হ্যান্ডেল বার ফোল্ড করে বডির ভেতর ঢুকিয়ে রাখা যায়। ফলে স্কুটারটি এতটাই ছোট হয়ে যায় যে, কোনো লাগেজ কিংবা অন্য যানবাহনের ভেতরে রেখেও এটি নিয়ে চলাচল করা যায়।
সিএনএন
21 November, 2023, 02:15 pm
Last modified: 21 November, 2023, 02:24 pm
হোন্ডা মোটোকমপ্যাক্টো; ছবি: হোন্ডা

বাজারে নানা ডিজাইনের ও বিভিন্ন দামের বহু বৈদ্যুতিক স্কুটার পাওয়া যায়। তবে সব ধরনের স্কুটারের থেকে হোন্ডার নতুন মডেল মটোকমপ্যাক্টো যেন একদমই ভিন্ন।

নতুন মডেলটি তৈরিতে ডিজাইনের ক্ষেত্রে হোন্ডা আপাতদৃষ্টিতে ইকিয়া ফার্নিচারের থেকে অনুপ্রেরণা নিয়েছে। এটির সিট, পেছনের চাকা, হ্যান্ডেল বার ফোল্ড করে বডির ভেতর ঢুকিয়ে রাখা যায়। ফলে স্কুটারটি এতটাই ছোট হয়ে যায় যে, কোনো লাগেজ কিংবা অন্য যানবাহনের ভেতরে রেখেও এটি নিয়ে চলাচল করা যায়।

নতুন মডেলটি তৈরির ক্ষেত্রে কোম্পানিটির মূল অনুপ্রেরণা ছিল ১৯৮০ দশকের আরেক মডেল হোন্ডা মটোকম্পো। আকারে খুবই ছোট মোটরসাইকেলটি ছিল গ্যাসে চালিত। এটিও অনেকটা আয়তক্ষেত্র আকারে ভাঁজ করে নেওয়া যেত।

পুরাতন হোন্ডা মটোকম্পোর দাম ছিল বর্তমানের ১০ হাজার মার্কিন ডলার সমপরিমাণের। যদিও ১৯৮০ এর দশকে ঐ মোটরসাইকেলটি খুব বেশি পরিমাণে বিক্রি হয়নি।

হোন্ডা মূলত মোটরসাইকেল কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে স্কুটার, মাঝারি আকারের পিকআপ ও জেট প্লেনও তৈরি করে।

সম্প্রতি হোন্ডার ক্যালিফোর্নিয়ার ডিজাইন স্টুডিও আগের ডিজাইনটির থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন ভার্সনটি স্কুটারের মডেল আকারে তৈরি করেছে। তবে এখন লিথিয়াম ব্যাটারির যুগ হওয়ায় ফোল্ডেবল বাইক বা স্কুটি তৈরি অনেকটাই সহজ।

তবুও বাজারে এমন ছোট আকারের একটি স্কুটার নিয়ে আসা হয়েছে মূলত কিছু সুবিধার কথা চিন্তা করে। ওজনের দিক থেকে এটি মাত্র প্রায় ৪১ পাউন্ড। এছাড়াও আকারে বেশ ছোট হওয়ায় এটিতে চলাচল করাও বেশ আরামদায়ক।

নতুন কেউ চালাতে গেলে স্কুটারটি প্রতি ঘণ্টায় ১০ মাইল গতিতে চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। আর এর সর্বোচ্চ গতি ধরা হয়েছে ঘণ্টায় ১৫ কিলোমিটার। সেদিক থেকে চিন্তা করলে এর গতি খুব একটা বেশি নয়।

এক চার্জে স্কুটারটি সর্বোচ্চ ১২ মাইল পর্যন্ত যেতে পারে। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য অবশ্য এটিই যথেষ্ট।

স্কুটারটিতে মাত্র সাত সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ঘণ্টায় ১৫ মাইল গতিবেগ ওঠানো যাবে বলেও দাবি করেছে কোম্পানিটি। এছাড়াও, চার্জিং কর্ড এবং অন্যান্য জিনিসপত্র সংরক্ষণের জায়গাও রয়েছে স্যুটকেস আকৃতির এই বাহনের মধ্যে।

দামের দিক থেকে অবশ্য স্কুটারটি মূল্য তুলনামুলক বেশ চড়া। প্রতিটি স্কুটারের দাম ৯৯৫ মার্কিন ডলার। তবুও স্টাইল ও বেশ কয়েকটি সুবিধা বিবেচনায় অনেকেই হয়তো এটি কিনতে চাইবে।

বর্তমানে স্কুটারটি শুধু একটি রঙেই পাওয়া যাচ্ছে। যার মূল বডি সাদা ও চামড়ার সিটটি বাদামী রঙের। 

স্কুটার তৈরির উদ্দেশ্য ছিল ক্রেতারা যেন এটিকে সুবিধাজনক একটা জায়গায় পার্ক করতে পারেন। একইসাথে এই ক্ষুদে বাহনে করে শহরে ঘুরে বেড়াতে পারেন।

হোন্ডা কোম্পানি মনে করে, এই মজার বাহনটি 'ট্রান্সপোর্টেশন-নার্ড' সম্প্রদায়, অর্থাৎ যারা পরিবহন-সংক্রান্ত সকল বিষয়ে অত্যন্ত উৎসাহী এবং এ সম্পর্কে জ্ঞান রাখেন- তাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে। একইসঙ্গে, মটোকমপ্যাক্টোর আওতায় ব্যাকপ্যাক, হেলমেট এবং পোশাকসহ নানা আনুষঙ্গিক জিনিস বাজারে নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে তাদের।

Related Topics

টপ নিউজ

হোন্ডা / স্কুটার / বৈদ্যুতিক স্কুটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • আগস্টের মধ্যে ই-স্কুটার ও ই-বাইক বাজারে আনছে রাষ্ট্রায়ত্ত অ্যাটলাস বাংলাদেশ
  • ব্যর্থ হলো হোন্ডা-নিসানের কয়েক বিলিয়ন ডলারের একীভূতকরণ পরিকল্পনা
  • ফেব্রুয়ারির মাঝামাঝিতে নিসানের সঙ্গে একীভূত হওয়ার দিকনির্দেশনা ঘোষণা করবে হোন্ডা
  • ২০২৬ সালের মধ্যে ৫৮ বিলিয়ন ডলারে একীভূত হওয়ার পরিকল্পনার ঘোষণা নিসান ও হোন্ডার

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net