Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
ব্যর্থ হলো হোন্ডা-নিসানের কয়েক বিলিয়ন ডলারের একীভূতকরণ পরিকল্পনা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 February, 2025, 11:50 am
Last modified: 14 February, 2025, 11:51 am

Related News

  • ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • বিনিয়োগ সংস্থাগুলোকে ধাপে ধাপে একীভূতকরণের সুপারিশ, প্রথমে এক হবে বিডা-পিপিপিএ
  • একীভূত হতে যাচ্ছে দেশের সব বিনিয়োগ উন্নয়ন সংস্থা, বাস্তবায়ন শুরু ২০২৬-এর এপ্রিলে
  • সম্মিলিত ব্যাংকের কর্মীদের বেতন ২০ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে
  • একীভূত হওয়ার আগে সংকটাপন্ন ৫ ইসলামি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

ব্যর্থ হলো হোন্ডা-নিসানের কয়েক বিলিয়ন ডলারের একীভূতকরণ পরিকল্পনা

উভয় প্রতিষ্ঠানের মধ্যে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি নিয়ে সমঝোতায় না হওয়ায় এমনটি ঘটেছে।
টিবিএস ডেস্ক
14 February, 2025, 11:50 am
Last modified: 14 February, 2025, 11:51 am
ছবি: রয়টার্স

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা এবং নিসান একীভূতকরণ আলোচনা ব্যর্থ হয়েছে। উভয় প্রতিষ্ঠানের মধ্যে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি নিয়ে সমঝোতায় না হওয়ায় এমনটি ঘটেছে। খবর বিবিসি'র।

প্রতিদ্বন্দ্বী গাড়ি নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হোন্ডা, নিসান এবং তাদের সহযোগী মিতসুবিশি ব্যবসা একীভূতকরণের পরিকল্পনা করেছিল। বিশেষ করে চীনের বাজারে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠানগুলো এমন সিদ্ধান্ত নিয়েছিল।

এই একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে ৬০ বিলিয়ন ডলার মূল্যমানের একটি অটোমোবাইল গ্রুপ তৈরি হত, যা টয়োটা, ফক্সভাগেন এবং হুন্ডাইয়ের পর বিশ্বের চতুর্থ বৃহত্তম গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠান হতো।

তবে, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে অংশীদারিত্ব অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

অনলাইন গবেষণা প্ল্যাটফর্ম আইসিকারস.কম-এর বিশ্লেষক কার্ল ব্রাওয়ার বলেন, একীভূতকরণ ব্যর্থ হওয়া মোটেও অবাক করার মতো কিছু নয়। তিনি বলেন, "অনেক অটোমোবাইল একীভূতকরণ সফল হয়নি। এটিরও সফল কিংবা ব্যর্থ হওয়ার সম্ভাবনা ছিল।"

এই পরিকল্পিত একীভূতকরণ নিসানকে গুরুত্বপূর্ণ আর্থিক সাহায্য দিতে পারত, বিশেষ করে বিক্রয় কমে যাওয়া এবং শীর্ষ নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে জড়িত সংকটের পর।

হোন্ডা আলোচনায় নেতৃত্ব দিচ্ছিল, কারণ এটি একটি জনপ্রিয় ব্র্যান্ড এবং নিসানের চেয়ে বেশি গাড়ি উৎপাদন ও বিক্রি করে।

নিসান ২০১৮ সালের শেষের দিকে সাবেক প্রধান নির্বাহী ও চেয়ারম্যান কার্লোস ঘোসনকে গ্রেপ্তারের পর নেতৃত্ব সংকট কাটিয়ে উঠতে সংগ্রাম করছে। ঘোসন আর্থিক ত্রুটির অভিযোগে বরখাস্ত হন। তবে, তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি জাপান থেকে পালিয়ে নিজ দেশ লেবাননে আশ্রয় নেন।

নিসান গত বছর ৯ হাজার কর্মী ছাঁটাই ও বর্তমান প্রধান নির্বাহীর বেতন অর্ধেক কমিয়ে আনার মতো খরচ কমানোর পদক্ষেপ ঘোষণা করেছে।

হোন্ডার প্রধান তোশিহিরো মিবে বলেছিলেন, "নিসান তার পুনর্গঠন পদক্ষেপ সম্পন্ন করবে" এর ওপর ভিত্তি করেই একীভূতকরণ হবে।

নিসান সামান্য অংশীদার হবে নাকি সহায়ক প্রতিষ্ঠান হবে– নিসানের ভূমিকা নিয়ে প্রতিষ্ঠানগুলো শেষ পর্যন্ত একমত হতে পারেনি। 

এদিকে, নিসান এবং হোন্ডা উভয়ই আরেকটি প্রধান বাজার যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপের সম্ভাবনার মুখোমুখি। বর্তমানে বিশ্বব্যাপী ইলেকট্রিক গাড়ির বাজারে চীনা নির্মাতাদের, বিশেষ করে বিওয়াইডি-এর আধিপত্য বাড়ছে। এই প্রতিযোগিতার কারণে অনেক আন্তর্জাতিক গাড়ি নির্মাতা প্রতিযোগিতায় টিকে থাকতে সংগ্রাম করছে।

গত বছরের মার্চে একীভূতকরণ পরিকল্পনা ঘোষণা করার আগে নিসান এবং হোন্ডা বৈদ্যুতিক গাড়ির জন্য একটি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা শুরু করেছিল।

হোন্ডার প্রধান নির্বাহী তোশিহিরো মিবে বলেন, "আলাপ-আলোচনা শুরু হয়েছিল কারণ আমরা বিশ্বাস করি, আমাদের ২০৩০ সালের মধ্যে চীনা প্রতিযোগিতাসহ বর্তমানে উঠতি শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সক্ষমতা তৈরি করতে হবে। নাহলে, আমরা পরাজিত হবো।"

উল্লেখ্য, হোন্ডার সঙ্গে সংযুক্তির সম্ভাবনা না থাকার কারণে নিসান এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।

তবে, একটি শক্তিশালী বিনিয়োগকারী ইতোমধ্যেই আবির্ভূত হয়েছে। তাইওয়ানের ফক্সকন, যা বিশ্বের অধিকাংশ উন্নত কম্পিউটার চিপ উৎপাদন করে এবং তারা "সহযোগিতার" জন্য নিসান শেয়ার কেনার কথা বিবেচনা করবে বলে জানিয়েছে।

ফক্সকনের চেয়ারম্যান ইয়ং লিউ বলেন, তারা ফ্রান্সের গাড়ি নির্মাতা রেনল্টের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী।

নিসানে রেনল্টের ৩৬ শতাংশ শেয়ার রয়েছে এবং ১৯৯৯ সালে নিসানকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল।

Related Topics

টপ নিউজ

হোন্ডা / নিসান / একীভূতকরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • বিনিয়োগ সংস্থাগুলোকে ধাপে ধাপে একীভূতকরণের সুপারিশ, প্রথমে এক হবে বিডা-পিপিপিএ
  • একীভূত হতে যাচ্ছে দেশের সব বিনিয়োগ উন্নয়ন সংস্থা, বাস্তবায়ন শুরু ২০২৬-এর এপ্রিলে
  • সম্মিলিত ব্যাংকের কর্মীদের বেতন ২০ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে
  • একীভূত হওয়ার আগে সংকটাপন্ন ৫ ইসলামি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net